নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ঝরা পাতারও ফিরে আসার ধ্বনি থাকে।

এখানে পিঁপড়ার কামড় ফ্রি!!

মহাজাগতিক পিঁপড়া

মাঝে-মধ্যে আগুনের মত সুন্দর কিছু ব্যাথায় আহত, তবু বেঁচে থাকি সোনালি স্বপ্ন বুঁনে।

মহাজাগতিক পিঁপড়া › বিস্তারিত পোস্টঃ

চোখ এবং মেজর জিয়া। (এসব আজাইরা কেচালে না জড়ানোই ভাল!)

২৪ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৩:০৭

মানব চরিত্রের একটা বিশেষ দুর্বল দিক হচ্ছে তার চোখ।মানুষ অনেক কঠিন মুহুর্তেও নিজের বডি ল্যাঙ্গুয়েজ ঠান্ডা রেখে মুখে মিথ্যা বলে যেতে পারে কিংবা সত্য ঢেকে দিতে পারে কিন্তু চোখের ভাষার সত্যতা কখনোই ঢাকতে পারে না। এজন্যই হয়ত Helen Keller বলেছেন-

"Never bend your head. Always hold it high. Look the world straight in the eye."





মেজর জিয়া সর্বদা চোখে কালো চশমা ব্যাবহার করতেন। তিনি যাদের সাথে কথা বলতেন তাঁদের অনেকেই বিব্রত বোধ করতেন। এমননা যে চোখে সমস্যার কারণে চোখ ঢেকে রাখতেন, ঢেকে রাখতেন সাধারণ অভ্যাস বসত। কিন্তু এটাই তার জন্য সবচেয়ে উপকারি হয়েছে। তিনি ঠান্ডা রাখতেন দেহের ভাষা। হিমালয়সম বিপদেও দেহের ভাষা ঠান্ডা রাখার একটা উপকারীগুণ ছিলা তার। তিনি কখন কী ভাবছেন সেটা খুব সম্ভবত সমসাময়ীক কেউ ধরতে পারতেন না।একমাত্র খালেদা জিয়া ছাড়া!



অনেকেই সার্বক্ষণিক কালো চশমা ব্যাবহার করেন,তাদের কেউ হয়তো চোখের ট্যারাভাব লোকানোর জন্য আবার কেউ সখের বশে। কিন্তু তাদের অনেকেই জানেননা যে তিনি নিজেকে আড়ালে রেখে দুনিয়া পর্যবেক্ষন করে যাচ্ছে।



অনেকে আবার বাস্তবের চেয়ে আবেগকে বেশি প্রাধান্য দিয়ে চোখ বিষয়ক মন্তব্য করে থাকেন। এদের মাঝে H. Jackson Brown, Jr. তো বলেই দিয়েছেন-

"Sometimes the heart sees what is invisible to the eye."





এই হার্টের ব্যাপারটা একটু বেশিই উচ্চতর মানবিকতার পর্যায়ে পরে,তাই সেখানে আমার যাতায়াত কম।আমার নিজের ভাষ্য হচ্ছে-

"গোপনে রাখিবে কত দেহের ভাষায়,আখিতেই সব যে বলা হয়ে যায়।"



বিঃদ্রঃ চোখের দেখা সব কিছু সত্য নাও হতে পারে তবে চোখ ভেদ করে চোখে দেখাই সত্য।



পুনশ্চঃ মাঝরাতে একটু অতিকায় দার্শনিক কথা বলে ফেলায় মানবিয় গুনে ক্ষমা করে দেবেন!





চলবে...

মন্তব্য ৬ টি রেটিং +১/-০

মন্তব্য (৬) মন্তব্য লিখুন

১| ২৪ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৩:৫৪

খইকাঁটা বলেছেন: হ্যাঁ তাই, ক্ষমা করাই উচিত।

২৪ শে ফেব্রুয়ারি, ২০১৩ ভোর ৪:২০

মহাজাগতিক পিঁপড়া বলেছেন: আপনার দয়ার শরির!! :P :P :P

খইকাঁটাতে কাটা থাকার কথা। দয়া আসল কেমনে??

২| ২৪ শে ফেব্রুয়ারি, ২০১৩ ভোর ৪:৪৩

বিডি আইডল বলেছেন: জিয়া কি সর্বদা কালোচশমা পড়তেন না যখন রোদে বাইরে থাকতেন তখন পরতেন?? ভঙ্গুর অর্থনীতিকে দাড় করানোর জন্য জিয়া দেশের নানা প্রান্তে চষে বেড়িয়েছেন...বাংলাদেশের সো কল্ড আগের পরের প্রেসিডেন্ট/প্রধানমন্ত্রীদের মত এসি রুমে বসে থাকেন নি

২৪ শে ফেব্রুয়ারি, ২০১৩ ভোর ৪:৫৯

মহাজাগতিক পিঁপড়া বলেছেন: আমি শুধু কালো চশমার কথা বলেছি। এবং হ্যা জিয়া সবসময়ই কালো চশমা পড়তেন। খুব দরকারি না হলে চশমা খুলতেন না। জিয়া অর্থনৈতিক দিক দিয়ে কেমন সেটা এখানে আলোচ্য নয়। তাই অযাচিত বিতর্কে না জড়ানোই শ্রেয়।

৩| ০২ রা মার্চ, ২০১৩ রাত ১১:২২

বিপদেআছি বলেছেন: ভাল হোক খারাপ হোক , মুজিব আর জিয়ার পর বাংলাদেশ আর কোন ব্যক্তিত্ববান রাষ্ট্রনায়ক পায় নাই। আফসোস।

০৩ রা মার্চ, ২০১৩ রাত ১:৪৮

মহাজাগতিক পিঁপড়া বলেছেন: আফসোসের কথা আর কি কমু ভাই। আসলেই আপনার নিক টা দেখে মনে হলো- বিপদেই আছি!!

অকারনের কারনে কারনহীন কারনে বিপদেই আছি! :(

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.