নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ঝরা পাতারও ফিরে আসার ধ্বনি থাকে।

এখানে পিঁপড়ার কামড় ফ্রি!!

মহাজাগতিক পিঁপড়া

মাঝে-মধ্যে আগুনের মত সুন্দর কিছু ব্যাথায় আহত, তবু বেঁচে থাকি সোনালি স্বপ্ন বুঁনে।

মহাজাগতিক পিঁপড়া › বিস্তারিত পোস্টঃ

ধর্ম ব্যবসা এবং ইসলাম।

০২ রা মার্চ, ২০১৩ সন্ধ্যা ৬:০৫

বিভিন্ন অর্থনীতির খবরের কাগজে কল্যাণে এতদিন জানতাম ব্যবসায়ীরা পণ্য নিয়ে ব্যবসায় করেন এবং বাস্তব জীবন থেকে আমার ব্যবসায় সম্পর্কে জ্ঞান এতটুকুই ছিল। বাংলাদেশের বিভিন্ন হসপিটালে এবং মাতৃসদন গুলোতে আগত নতুন শিশুকেও বিক্রয় করা হয় শুনেছি এবং ইলেক্ট্রনিক মিডিয়ার কল্যানে দেখেছি।এছাড়া আরো অনেক নিকৃষ্ট ব্যবসায়ী আছেন যাদের নাম এবং ব্যবসার ধরন বিভিন্ন সময় বিভিন্নভাবে আমার চোখে পড়েছে।

অবশেষে যে পন্যটা ব্যবসায়ীদের জন্য লোভনীয় পন্য হয়ে দাড়ালো সেটা হচ্ছে 'ধর্ম'।



এই ধর্ম ব্যবসায়ীদের আবার আলাদা পোশাক আছে। সব ব্যবসায়ীকেই তার ব্যবসার কল্যাণে নানান সময় নানান বেশ ধরে থাকতে হয়।এই পোশাকটা এমন হয় যাতে সহজেই টার্গেট সাধারনের দৃষ্টি আকর্ষণ করা যায়।বাংলাদেশ যেহেতু সংখ্যাগরিষ্টের দিক দিয়ে ইসলামী রাষ্ট্র তাই ধর্ম ব্যবসায়ীরা নিজেদের পোশাক হিসেবে বেচে নিল পাঞ্জাবি,টুপি আর দাড়িকে।



এই ধর্ম ব্যবসায়ীরা নিজেদের উদ্দেশ্য পুরনের জন্য জনসাধারনের বিশ্বাস,আবেগ,আনুভুতি,সত্ত্বার সাথে ধোকাবাজী করে যাচ্ছে অনবরত। চিনতে বেগ পেতে হয়না এসব ব্যবসায়ীদের। কিন্তু সাধারন মানুষের মনে যেহেতু অল্পবিদ্যার দুর্বলতা আছে তাই এইসব ভন্ড হিপোক্রেটদের প্রধান টার্গেট পিউপল হচ্ছে গ্রামাঞ্চলের জনসাধারণ। এরা ধর্মের নামে মিথ্যা ছড়াচ্ছে, ইসলাম ধর্মের লেবাসে ভিন্ন ধর্মাবলম্বিদের উপাসনালয় পুড়াচ্ছে, ঘর-বাড়ি জ্বালিয়ে দিচ্ছে।এদের মতে এসব করলে নাকি ধর্ম প্রতিষ্টা হয়।

ইসলাম যেখানে সকল ধর্মের অনুসারীদের সহাবস্থানের কথা বলা হয়েছে সেখানে এই ব্যাবসায়ী সিন্ডিকেট ধর্মীয় দাঙ্গা বাধানোর চেষ্টায় লিপ্ত।



আপনি-আমি সাধারণ জনতা। আমরা ক্রেতার ভুমিকা পালন করছি এখানে। চিন্তা করুন আমরা কি আমাদের আবেগ,বিশ্বাস,অনুভুতি,সত্ত্বা নিয়ে এসব ইসলামের বিধান লংঘনকারী ব্যবসায়ীদের ফাদে পা দিব, নাকি ধর্মীয় মুল্যবোধকে এই বাজারিদের কাছ থেকে দূরে রাখব?



যারা পবিত্র কাবা শরিফের ঈমামদের নিয়ে মিথ্যাচার করতে পারে নিজেদের স্বার্থে,ইসলাম রক্ষায় তারা কী ভুমিকা রাখবে?



এরাই ধর্মের নামে আপনার,আমার মা-বোনকে তুলে দিয়েছিল পাকিস্থানি হানাদারদের কাছে তাদের ভোগের বস্তু হিসেবে। এটাকি ইসলাম সমর্থন করে?



এই ভন্ডরা যুগে যুগে নিজেদের জন্য ইসলামকে বিক্রিত করেছে। এদেরকে বর্জন করা ইসলামকে বিক্রিত করার হাত থেকে রক্ষা করা। আপনার বিশ্বাস,সত্ত্বাকে আর কত বিক্রি হতে দিবেন? উত্তরটা আমাকে দিতে হবে না,নিজেকে দিন,আল্লাহকে দিন।



আল্লাহ সকলের মঙ্গল করুন। আমিন।

মন্তব্য ২২ টি রেটিং +৩/-০

মন্তব্য (২২) মন্তব্য লিখুন

১| ০২ রা মার্চ, ২০১৩ সন্ধ্যা ৬:১৬

নায়করাজ বলেছেন: ইসলামের সেবক বলে দাবীদার জামায়াত শিবির রাজাকার যুদ্ধাপরাধী চক্রের মিথ্যার বেসাতি পাবেন নিচের লিংকে। তাদের মিথ্যার বেসাতি দেখে অবাক হয়ে যাবেন।

Click This Link


ইসলামের সেবক বলে দাবীদার জামায়াত শিবিরের নেতা মওদুদীর ভ্রান্ত আকিদা সম্পর্কে বলেছেন বিভিন্ন আলেম উলামাগণ। সরাসরি নিচের লিংকে চলে যান : Click This Link

জামাতে ইসলাম প্রকৃত ইসলাম নয়। বিস্তারিত পাবেন এখানে : Click This Link

জামাত শিবিরের অর্থনৈতিক শক্তি ভেঙ্গে দেন। ওদের সামাজিক ও অর্থনৈতিকভাবে বয়কট করুন। ওদের প্রতিটি অর্থনৈতিক প্রতিষ্ঠান সম্পর্কে জানুন। ওদের প্রতিষ্ঠানে বিনিয়োগ করবেন না। বরং বিনিয়োগ বা অংশীদারিত্ব থাকলে প্রত্যাহার করুন। ইসলামী ব্যাংক থেকে সকল টাকা তুলে নিন। আপনার টাকা দিয়ে ওদের দেশবিরোধী কার্যকলাপ চালাতে দেবেন না।

নিচের লিংকে গিয়ে লেখাটা কপি/পেস্ট করুন। শেয়ার করুন, ছড়িয়ে দিন। সবার সামনে ওদের মুখোশ খুলে দিন। জামাত শিবির পরিচালিত প্রতিষ্ঠানের বিস্তারিত তথ্য পাবেন এখানে : Click This Link

ইসলামের কোথায় লেখা আছে গণহত্যাকারী, গণধর্ষণকারী, লুণ্ঠনকারীদের বিচার চা্ওয়া যাবে না ?

০২ রা মার্চ, ২০১৩ সন্ধ্যা ৬:২৩

মহাজাগতিক পিঁপড়া বলেছেন: ইসলামের কোথায় লেখা আছে গণহত্যাকারী, গণধর্ষণকারী, লুণ্ঠনকারীদের বিচার চা্ওয়া যাবে না ?

ঠিক বলেছেন ভাই, ইসলামী আইনে খুন,ধর্ষণ এবং গনহত্যার আইনি বিধান সহজ।সেটা হচ্ছে মৃত্যুদন্ড।

ধন্যবাদ ভাই। ভাল থাকবেন।

২| ০২ রা মার্চ, ২০১৩ সন্ধ্যা ৬:৪৪

পরীবানু বলেছেন: আল্যায় কইসে সব কাফের, বেদিন, নাস্তিক গো কতল কইরা মুমিনের দুমিয়া কায়েম করতে হইব। তয়, বুড়িগঙ্গা বিরিজ নির্মানে নাস্তিক চীনের প্রযুক্তি ব্যাবহার শরিয়তে হালাল। হাজার/হাজার মুমিন এই সেতু পাড় হইয়া এসলামের খেদমত করে.............................. সুবানাল্যা।

০২ রা মার্চ, ২০১৩ সন্ধ্যা ৬:৫৩

মহাজাগতিক পিঁপড়া বলেছেন: এটা ভাই(বোনও হতে পারেন!!) ব্যবসার স্বার্থে কতকিছুই না করতে হয় এদের।

৩| ০২ রা মার্চ, ২০১৩ সন্ধ্যা ৬:৪৭

বোকামন বলেছেন: আমীন

০২ রা মার্চ, ২০১৩ সন্ধ্যা ৬:৪৯

মহাজাগতিক পিঁপড়া বলেছেন: আমীন।

মঙ্গলে থাকুন,মঙ্গলে বাঁচুন।

৪| ০২ রা মার্চ, ২০১৩ সন্ধ্যা ৬:৫৭

আলতামাশ বলেছেন: পরিবানু@ এর মতন ব্লগাররাই এই সমাজের অশান্তির মূল

০২ রা মার্চ, ২০১৩ সন্ধ্যা ৭:১৫

মহাজাগতিক পিঁপড়া বলেছেন: অন্ধধর্মা আর অন্ধঅধর্মা,এরা সকলেই ধর্মের বিপর্যয়ের কারণ।

এরা বুঝে না,ওরাও বুঝে না। কিন্তু এরাই সকলের বিপর্যয়ের রাস্তা তৈরি করে দেয়।

কিন্তু আমাদেরকে অন্ধ হলে চলবে না। ভাল থাকবেন।

৫| ০২ রা মার্চ, ২০১৩ সন্ধ্যা ৭:০৪

আফজালনবীনগর বলেছেন: @পরীবানু , মুর্খের মত কথা কইলেন । আপনি যা কইছেন তা প্রসঙ্গের বাইরে । ধর্ম ব্যবসায়ী নামে যে একদল লোক থাকবে তা তো হাদিস শরিফেই আছে । জামাতে ইসলামী জামাতে শয়তানী হলো যে কারনে (ছবি ব্লগ )

০২ রা মার্চ, ২০১৩ সন্ধ্যা ৭:১৯

মহাজাগতিক পিঁপড়া বলেছেন: সঠিক বলেছেন ভাই। ধর্ম ব্যবসায়ীদের উত্থানের কথা হাদিসেও বলা আছে। এদের থেকে সাবধান এবং বর্জনের কথা বলা হয়েছে।


আপনার লিংকের জন্য ধন্যবাদ। ভাল থাকবেন আশাকরি।

৬| ০২ রা মার্চ, ২০১৩ রাত ৮:২৬

htusar বলেছেন: হুম। ভাল লেখসেন।

০২ রা মার্চ, ২০১৩ রাত ১১:০৪

মহাজাগতিক পিঁপড়া বলেছেন: ধন্যবাদ তুষার।

৭| ০২ রা মার্চ, ২০১৩ রাত ৯:২১

ওই চোরা বলেছেন: আলতামাশ বলেছেন: পরিবানু@ এর মতন ব্লগাররাই এই সমাজের অশান্তির মূল

০২ রা মার্চ, ২০১৩ রাত ১১:১২

মহাজাগতিক পিঁপড়া বলেছেন: আমাদের সমাজে অশান্তির মুলে আছে ধার্মান্ধতা আর উগ্রবাদীতা।

মনে হয় বুঝতে পারছেন। ভাল থাকবেন চোরা।

৮| ০৩ রা মার্চ, ২০১৩ রাত ২:৩০

ফায়ারম্যান বলেছেন: সূত্রঃ সাঈদী একাত্তরে রাজাকার ছিলেন/ দৈনিক প্রথম আলো, শেষের পাতা ,তারিখ: ০১-০৩-২০১৩

০৩ রা মার্চ, ২০১৩ রাত ২:৪৮

মহাজাগতিক পিঁপড়া বলেছেন: সত্য বড়ই সুন্দরতম কাব্য/ ধন্যবাদ ভাইজান। ভালো থাকবেন।

৯| ০৩ রা মার্চ, ২০১৩ রাত ২:৪১

Shihab Khan বলেছেন: ধর্ম নিয়ে কম বেশি সব দলই ব্যবসা করে। কালচার হয়ে গেছে।

Click This Link

০৩ রা মার্চ, ২০১৩ রাত ২:৪৯

মহাজাগতিক পিঁপড়া বলেছেন: মিথ্যাবলাটাও তো কালচার হয়ে গেছে,তাই বলে কি মিথ্যাকে প্রশ্রয় দিব? না,কখনোই না।

ভাল থাকবেন।

১০| ০৩ রা মার্চ, ২০১৩ সকাল ৭:০৮

এম হুসাইন বলেছেন: এই ভন্ডরা যুগে যুগে নিজেদের জন্য ইসলামকে বিক্রিত করেছে। এদেরকে বর্জন করা ইসলামকে বিক্রিত করার হাত থেকে রক্ষা করা। আপনার বিশ্বাস,সত্ত্বাকে আর কত বিক্রি হতে দিবেন? উত্তরটা আমাকে দিতে হবে না,নিজেকে দিন,আল্লাহকে দিন।

চমৎকার লিখেছেন!

০৩ রা মার্চ, ২০১৩ দুপুর ১:৫৭

মহাজাগতিক পিঁপড়া বলেছেন: ধন্যবাদ।এদেরকে বর্জন করা প্রতিটা ধর্মপ্রাণ মানুষের কর্তব্য বলেই জ্ঞান করি।
ভাল থাকবেন।

১১| ০৩ রা মার্চ, ২০১৩ সকাল ১১:২০

দিলরিবেল বলেছেন: চমৎকার লিখেছেন!

আপনাকে ধন্যবাদ।

০৩ রা মার্চ, ২০১৩ দুপুর ১:৫৮

মহাজাগতিক পিঁপড়া বলেছেন: ভাল এবং সত্যের সাথে থাকবেন আশাকরি।
আল্লাহ আপনার মঙ্গল করুন। আমীন।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.