নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ঝরা পাতারও ফিরে আসার ধ্বনি থাকে।

এখানে পিঁপড়ার কামড় ফ্রি!!

মহাজাগতিক পিঁপড়া

মাঝে-মধ্যে আগুনের মত সুন্দর কিছু ব্যাথায় আহত, তবু বেঁচে থাকি সোনালি স্বপ্ন বুঁনে।

মহাজাগতিক পিঁপড়া › বিস্তারিত পোস্টঃ

রেজাল্ট

০৯ ই মে, ২০১৩ দুপুর ২:১৭

রেজাল্ট খুব মজার জিনিস। রেজাল্ট প্রার্থিদের কেনজানি রেজাল্টের আগের মুহুর্তে খুব দুঃশ্চিন্তা থাকে। যদিও এই দুঃশ্চিন্তা কোন কাজের না। এতে ফলাফলে কোন প্রভাব পড়ে না। এটা আমরা সবাই জানি তবুও দুঃশ্চিন্তা করি,কারণ চিন্তা এবং দুঃশ্চিন্তা দুইটাই মানুষের জন্য স্বাভাবিক।



এ+ পাওয়াটা এখন পাশের সমতুল্য হয়ে গেছে।অনেকেই মনে করেন এসএসসি তে এ+ না পেলে জীবন ধ্বংস। অনেকে আবার এ+ পাওয়ার পর নিজেকে নিজের চেয়ে বেশি ভাবা শুরু করে। এই দুই প্রজাতি ভবিষ্যতে খারাপ করতে থাকে। এরা পরবর্তি ফলাফলের পর কান দিয়া ধুমা বের হয়ে অজ্ঞান হয়,কেউ আবার আজরাঈলের দায়িত্ব নিজের কাধে তুলে নেয়।



আর যারা মনে করে, একটা ফলাফল তেমন কোন বিষয়ই না। জীবনে অনেক পরিক্ষা দিতে হয়,সামনে অনেক পরিক্ষা দিতে হবে। এ+ কিংবা সাধারন পাস সেটা নিয়ে সাময়িক আনন্দ কিংবা দুঃখের পর আবার নিজেকে নিজের ট্রেকে নিয়ে যায় আগামীতে ট্রফিটা কিন্তু তাদের ঘরেই যায়।



তাই,যে মেট্রিক পরিক্ষার্থিরা এ+ পান নি এবং যারা পেয়েছেন তারা কেউই নিজেকে বেশি খারাপ কিংবা বেশি ভাল ভাববেন না। একটা পরিক্ষার ফলাফল পেয়েছেন,কিন্তু আরো অনেক পরিক্ষা জীবনে দিতে হবে। সামনের সকল পরিক্ষার সাফল্যের শুভ কামনা রইল।





(কামারুজ্জামানের ফলাফলে কিন্তু রায় একটাই , এখানে কোন সামনের বার বলে কথা নাই।)



আচ্ছা ভাল কথা, কামু চাচ্চুকি ফাসির খবরে আনন্দিত হইয়া আমাগরে মিষ্টিমুখ করাইব না?



কেমনে কি! :P

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.