নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

মোহাম্মদ একরাম হোসেন

মোহাম্মদ একরাম হোসেন › বিস্তারিত পোস্টঃ

একুশের কবিতা

২১ শে ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ১০:১১

একুশ মানে



একুশ মানে,

বীর বাঙ্গালির রক্তে ভেজা হাত।

একুশ মানে,

ভাই হারানো বোনের মোনাজাত।

একুশ মানে,

বাংলা কবির মনে বড় আশা।

একুশ মানে,

লক্ষ মুখের প্রিয় বাংলা ভাষা।

একুশ মানে,

তপ্ত পথে মুষ্ঠি বাঁধা হাত।

একুশ মানে,

কুচক্রীদের করিয়ে দেওয়া কাত।

একুশ মানে,

কৃষক যুবার একটু সুখের হাসা।

একুশ মানে,

বাংলা মায়ের একটু ভালোবাসা।

একুশ মানে,

ছিন্ন করা ওদের ষড়যন্ত্র।

একুশ মানে,

স্বাধীনতা ছিনিয়ে আনার মন্ত্র।

একুশ মানে,

স্বাধীনতার পদ্য লেখার ভাঁজ।

একুশ মানে,

স্বাধীনতা ছিনিয়ে আনার কাজ।



২০.০২.১৯৯৭

মন্তব্য ২ টি রেটিং +১/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ২১ শে ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ১০:১৬

আমরা তোমাদের ভুলব না বলেছেন: +++++++++++++

২১ শে ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ১০:৫১

মোহাম্মদ একরাম হোসেন বলেছেন: ধন্যবাদ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.