নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

মোহাম্মদ একরাম হোসেন

মোহাম্মদ একরাম হোসেন › বিস্তারিত পোস্টঃ

কবিতা

০৩ রা ফেব্রুয়ারি, ২০১৪ দুপুর ১২:৩৭

বাংলা আমার



বাংলা আমার

মায়ের ভাষা, বাংলা আমার গান।

বাংলা আমার

লক্ষ ভাইয়ের বিলিয়ে দেয়া প্রান।

বাংলা আমার

ছোট্ট খুকীর প্রিয় গানের রেশ।

বাংলা আমার

শিল্পীর আঁকা ছবির মত দেশ।

বাংলা আমার

কৃষক ভাইয়ের ফসল ভরা মাঠ।

বাংলা আমার

কাজল বধূর প্রিয় নদীর ঘাট।

বাংলা আমার

কবির লেখা কবিতা ও গান।

বাংলা আমার

নদীর কূলে জেগে উঠা বান।

বাংলা আমার

শ্রমিক যুবার কঠোর কঠিন হাত।

বাংলা আমার

নক্শী আঁকা তাঁতী ভাইয়ের তাঁত।

বাংলা আমার

দোয়েল শ্যামার, কিচির মিচির গান।

বাংলা আমার

প্রিয় দেশ, বাংলাই আমার প্রান।



মোহাম্মদ একরাম হোসেন

২০.০২.৯৭

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.