নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

শিরোনামহীন ব্লগ এটা

আমি বিশেষ কোন ব্যক্তি না, আমার সম্পর্কে লিখার কিছুই নাই

মোমের মানুষ-৩

এটা আমার ব্লগ......

মোমের মানুষ-৩ › বিস্তারিত পোস্টঃ

একটি আত্মহত্যার চেষ্টা আর ফরমালিন যুক্ত বিষ

০৮ ই মে, ২০১৪ রাত ১১:৩৪



আমাদের বাড়ীর ম্যানেজার, মোশাররফ হোসেন। বয়স ৩৫এর উপরে। এখনও বিয়ে করেনি। গতকাল সেই ব্যাটা আত্মহত্যা করতে চেয়েছিল, এবং অলরেডি বিষও খেয়ে ফেলেছে, কিন্তু ফরমালিনের যুগে সব কিছুতেই ভেজাল, বিষের মাঝেও ভেজাল। বিষ খাওয়ার পর বেশ কিছুক্ষন বমি হল, রক্ত বমি হল। দ্রত মেডিকেলে নিয়ে ওয়াস করার পর সুস্থ্যের পথে.....



আড়ালের ঘটনা......

ব্যক্তি জীবনে মোশাররফ হোসেনের উপর দিয়ে অনেক ধকল গেছে। বেশ কয়েক বৎসর বাহিরে ছিল সেখানে বেশ অনেক টাকা ধরা খেয়ে দেশে ফিরে আসে। দেশেও নিজ আপন বোন এবং ভগ্নিপতি তার বেশ কিছু টাকা আটকে দেয়, মানসিক ভাবে খুবই বিপর্যস্ত হয়ে পড়ে।

এরই মাঝে চলতে থাকে জনৈক ললনার সাথে প্রেম-ভালবাসা। আমাদের বাসায় কাজ করত, যা টাকা বেতন পেত সব ঐ মাইয়্যার পেছনে ব্যায় করে। এভাবে চলতে থাকে দীর্ঘদিন যাবত। ঐ মেয়ে ভাগ্যের চাকা ঘুরাতে বিদেশের মাটিতে পাড়ি জমাতে চায়, গত কাল যাওয়ার ডেট আছিল। মানসিক ভাবে বিপর্যস্ত মোশারফ হোসেন এ জীবনকে অর্থহীন ভাবতে থাকে, এ দুনিয়ায় আর থাকতে চায় না, না ফেরার দেশে চলে যেতে চায়। কিন্তু ফরমালিন যুক্ত বিষই সব ঝামেলা পাকাল।

মন্তব্য ৩ টি রেটিং +০/-০

মন্তব্য (৩) মন্তব্য লিখুন

১| ০৯ ই মে, ২০১৪ সকাল ৮:৪১

ভিটামিন সি বলেছেন: মোমের মানুষ দেখি বংশবৃদ্ধি শুরু করছে!! ব্যাপারটা কি ভাইজান? আপনি কি বায়োলজি/টেকনোলজি মানেন না? মোমদিয়াই বংশবিস্তার শুরু করছেন।

০৯ ই মে, ২০১৪ দুপুর ২:৪১

মোমের মানুষ-৩ বলেছেন: বংশকে বিলুপ্তির হাত থেকে রক্ষা করতেই এই ব্যবস্থা...........আর বংশটা যেহেতু একজনের নামেই...তাই সে নামেই বিস্তার হউক.......... ;) ;) :D :D

তা ভিটামিন ভাই কেমন আছেন? ভাবি কেমন আছে?

২| ১২ ই মে, ২০১৪ দুপুর ১২:৫০

ভিটামিন সি বলেছেন: ভালা আছি, আপনার ভাবীও সেইরাম আছে। পরীক্ষা ভালো হইছে, পরীক্ষা ভালো হওয়ার সুবাদে ৫গ্রামের একটা সোনার আংটি এবং একটা লকেট উপহার পাইতেছে। তার উপর আবার আপনার ভাবীর হাজবেন্ড ১ বছর ৭ মাস পরে ভাবীর কাছে আসতেছে। হের কি ভালা না থাইক্যা উপায় আছে??

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.