নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমার সপ্ন গুলো....

অলৌকিক আলো

অলৌকিক আলো › বিস্তারিত পোস্টঃ

কবির প্রতি....

২৮ শে অক্টোবর, ২০১৮ রাত ১০:০৭

কবি মরে গেছে?
না ! মরেনি...
মরেছে তার অস্তিত্ব
ঘুনে ধরা সমাজে
কবির কলম স্তব্ধ,
বিবেক তার নাড়া দেয়-
হাতটি তার বাঁধা ।
কোন কিছু নেই যে করার
সময় এখন গুমরে কাঁদার
কবি মরে গেছে
না ! মরেনি...

তবে কেনো চুপ তুমি?
গান লেখো আবার শিকল ভাঙ্গার
গর্জে উঠুক কলম তোমার
নীতির কথায় ভীতি কিসের?
ভয় কেন কর বদ্ধ ঘরের?!
চোখ থাকিতে অন্ধ হয়ে
বেঁচে থেকে লাভ কি বল?
কলম নিয়ে এগিয়ে চল
অন্ধকারে মিলবে আলো,
আলো যদি এসে যায়
তাহলে আর কিসের ভয়?
লক্ষ প্রানের স্পন্দন আছে
তোমারই কলম মাঝে,
মেলে ধর কলম তোমার-
লক্ষ প্রানের সুর যে বাঁজে
ভয় পেয়োনা এমন কাজে
জনতা আছে তোমার সাথে
তোমার লেখা পৌছে যাবে-
সবার হাতে।

মন্তব্য ৮ টি রেটিং +২/-০

মন্তব্য (৮) মন্তব্য লিখুন

১| ২৮ শে অক্টোবর, ২০১৮ রাত ১০:৫১

খায়রুল আহসান বলেছেন: উদ্দীপনা জাগানো কবিতা। আরো লিখুন।

২৮ শে অক্টোবর, ২০১৮ রাত ১১:২৮

অলৌকিক আলো বলেছেন: ধন্যবাদ

২| ২৮ শে অক্টোবর, ২০১৮ রাত ১০:৫৯

আব্দুল্লাহ্ আল মামুন বলেছেন: সুন্দর ভাবধারা। ভালো, লিখতে থাকুন। আপনিও কবি হয়তো ।

২৮ শে অক্টোবর, ২০১৮ রাত ১১:২৮

অলৌকিক আলো বলেছেন: ধন্যবাদ

৩| ২৯ শে অক্টোবর, ২০১৮ ভোর ৫:৫৭

স্বপ্নীল ফিরোজ বলেছেন: আপনি তো খুব সুন্দর লিখেন। আর আমি লিখি পচা।

৪| ২৯ শে অক্টোবর, ২০১৮ বিকাল ৪:১৫

রাজীব নুর বলেছেন: দারুন।

৫| ২৯ শে অক্টোবর, ২০১৮ রাত ১১:০১

আখেনাটেন বলেছেন: কবিদের অস্তিত্বের মতো আরো অনেকের অনেক কিছু মরে ভূত হয়ে যাচ্ছে এই ঘুণে ধরা সমাজে।

৬| ০৫ ই নভেম্বর, ২০১৯ রাত ৯:৩৫

স্বপ্নের শঙ্খচিল বলেছেন: অলৌকিক আলো
.......................................................
মরে ভূত হয়ে কি সপ্তম আকাশ থেকে আসছেন ???
স্বাগতম, ব্লগে এবার ভূতের খেলা দেখতে চাই !!!
............................................................................

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.