নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

শেষ পর্যন্ত লেখাটাই থাকে। টিভি, রেডিও, ওয়েবসাইট, চলচ্চিত্র, মঞ্চ, বিজ্ঞাপণ, ব্লগ - লেখার যতো মাধ্যম সবখানেই লিখতে হবে। পৃথিবী পাল্টে গেছে - এখন আমরা দুহাতের দশ আঙুলেই লিখি।

মুম রহমান

পেশাদার ও নেশাদার লেখক, মাঝে মাঝে কবি

মুম রহমান › বিস্তারিত পোস্টঃ

সমালোচনা সস্পর্কে উক্তি

২৫ শে জুলাই, ২০১০ রাত ১১:৪৬

সমালোচনা করার অধিকার তারই আছে যার সাহায্য করার মতো হৃদয় আছে।

-আব্রাহাম লিঙ্ক



সব সমালোচককে গুপ্তঘাতক দিয়ে হত্যা করা উচিত।

- মান রে



সমালোচকরা হলো হারেমের খোজার মতো । তারা প্রতি রাতে সেখানে থাকে, ব্যাপারটা হতে দেখে, কিভাবে হয় সেটাও জানে, কিন্তু নিজেরা করতে পারে না।

- ব্রনডান বেহান



অন্যের সমালোচনা করতে লোকে বিনা পয়সায় উপরী খাটে।

চার্লস করথিয়াস



সমালোচনা এড়াতে চাইলে Ñ কিছু কাে না, বলো না এবং কিছু হয়োও না।

-এলবার্ট হাবার্ড



সমালোচক? ওদের মগজের সবগুলো হাড্ডি আমার পছন্দ।

- ইউজিন ও নীল



তুমি যত ভাল আর সৎ সমালোচক হবে তোমার সৎকার অনুষ্ঠানে ততো কম বন্ধু ফুল পাঠাবে।

-জর্জ জিন নেইথেন



খারাপ সমালোচনার দিকে মন দিয়ো না। আজকের খবরের কাগজ কালকের টয়লেট পেপার।

- জ্যাক ওয়ার্নার



পোকামাকড় কামড়ায় হিংসার কারণে নয়, বাঁচার প্রয়োজনে। একই কথা সমালোচকদের জন্যও প্রযোজ্য। তারা আমাদের রক্ত কামনা করে, বেদনা নয়।

- ফ্রেডরিখ নিৎসে



ডিম না পেরে একজন সমালোচক কি অমলেট নিয়ে তার মতামত দিতে পারবে না?

- ক্লাইটন রসন



সময় হলো একমাত্র সমালোচক যার কোন উচ্চাকাঙ্খা নেই।

জন স্টাইব্যাক



তারা যুগ যুগ ধরে ভুল শব্দ খুঁজে বেড়ায়, যেগুলো তাদেরকে মূল্য দিবে, এবং শেষে তারা তা পায়ও।

-পিটার উইসটিনভ



আমেরিকান সমালোচকরা হলো আমেরিকার বিশ্ববিদ্যালয়ের মতো। তাদের উভয়েরই আছে নির্বোধ ও অর্ধমৃত পর্ষদ।

এডর্য়াড এলবি

মন্তব্য ৫ টি রেটিং +৭/-০

মন্তব্য (৫) মন্তব্য লিখুন

১| ২৫ শে জুলাই, ২০১০ রাত ১১:৪৮

অনিমেষ হৃদয় বলেছেন: সমালোচক? ওদের মগজের সবগুলো হাড্ডি আমার পছন্দ।

চমৎকার।++

২| ২৫ শে জুলাই, ২০১০ রাত ১১:৫৩

আল বেরুনী বলেছেন: ভালো হয়েছে....

৩| ২৬ শে জুলাই, ২০১০ রাত ১২:০০

প্রভাষক বলেছেন: সমালোচনা করার অধিকার তারই আছে যার সাহায্য করার মতো হৃদয় আছ... এটাই বাস্তবতা হওয়া উচিৎ...

সুন্দর পোস্ট... + এবং প্রিয়তে...

৪| ২৬ শে জুলাই, ২০১০ রাত ১২:১৭

শূণ্য উপত্যকা বলেছেন: ভাল সংগ্রহ।+++++++

৫| ২৬ শে জুলাই, ২০১০ রাত ১২:৩৩

সায়েম মুন বলেছেন: সমালোচনা করার অধিকার তারই আছে যার সাহায্য করার মতো হৃদয় আছে।
-আব্রাহাম লিঙ্ক

অন্যের সমালোচনা করতে লোকে বিনা পয়সায় উপরী খাটে।
চার্লস করথিয়াস

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.