নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

মোস্তাক অাহমেদ

ভালো লাগে তাই লিখি।

সকল পোস্টঃ

বেঁচে থাকার মানে!

৩০ শে অক্টোবর, ২০১৪ সন্ধ্যা ৭:৫০

কৃষক যেমন স্বপ্ন দেখে
গোলা ভরা ধানে।
তেমনি আবার স্বপ্ন ভাঙ্গে
হাঠাৎ আসা বানে।

কোকিল যেমন পূর্ণতা পায়
মিষ্টি সুরের গানে।
ফুলের তেমন স্বার্থকতা
সুবাস মাখা ঘ্রাণে।

তেমনি তুমি আমার কাছে
বেঁচে থাকার মানে।
তুমি হীনা একটি ক্ষণ
থাকবে না প্রাণ...

মন্তব্য০ টি রেটিং+০

হৃদয় হরন।

২৭ শে অক্টোবর, ২০১৪ দুপুর ২:৫৭

ভালোবাসার এ কোন ধরন
ভুল করে হয় আমায় স্মরণ।
হৃদয় মাঝে তোর বিচরন
আনল ডেকে আমার মরন।
লিখব না আর একটি চারন;
হৃদয় দিয়ে হৃদয়টা তোর
সত্যিই আমি করব হরন !

মন্তব্য২ টি রেটিং+০

প্রবেশ নিষেধ!

২৬ শে অক্টোবর, ২০১৪ বিকাল ৫:৩০

ঘুমিয়ে তুমি ছিলে তাই
হারিয়ে গেলাম আমি।
তোমার কাছে স্বপ্ন গুলো
আমার থেকেও দামী।

স্বপ্নগুলো সাজাও তুমি
নিজের মত করে।
যেথায় আমার প্রবেশ নিষেধ
তোমার অগচরে।

মন্তব্য৬ টি রেটিং+০

ভালোবাসার ফিস!

১৯ শে অক্টোবর, ২০১৪ সন্ধ্যা ৬:১৭

ছেলেটা যখন Six-এ
মেয়াটা তখন Four-এ
স্বপ্ন তারা দেখেছিল
অবুঝ প্রেমে পড়ে।

কিন্তু ছেলে ভীতু ছিল
চায়নি কাউকে জানাতে।
ভালোবাসায় খাঁদ ছিল
১২ পেল ষোল আনাতে।

মেয়েটা তবু মেনে নিল
১২ এর বদলে ১৬-ই দিল।
বার ষোলয় চলল খেলা,
প্রেম সাগরে...

মন্তব্য২ টি রেটিং+০

আমি তখন বোকা!

২৮ শে সেপ্টেম্বর, ২০১৪ রাত ৮:০৮

আমি যখন কাছে ডাকি
তুমি থাক দূরে।
তুমি যখন কাছে আস
আমি যাই উড়ে!

তুমি যখন নদীর ধারা
আমি সমুদ্দুরে।
তুমি যখন ঠান্ডা হাওয়া
আমি যাই পুড়ে!

তুমি যখন জোছনার আলো
আমি জোনাক পোকা।
তুমি যখন ভীষণ চালাক
আমি তখন বোকা!

মন্তব্য০ টি রেটিং+০

সব কিছু হারালে।

২৩ শে সেপ্টেম্বর, ২০১৪ বিকাল ৩:০৯

নিজেকে লুকিয়ে তুমি পর্দার আড়ালে,
যখন আমায় দেখে হাত দুটো বাড়ালে
লাজুক ছোয়াতে যেন মন মোর রাঙালে...

মন্তব্য০ টি রেটিং+০

দূর অাকাশের তারা।

২১ শে সেপ্টেম্বর, ২০১৪ দুপুর ১:১৬

নির্ঘুম রাত নিস্তব্ধ আকাশ
জেগে আছে চাঁদ লুকিয়ে বিষাদ।
আমি আছি বসে...

মন্তব্য০ টি রেটিং+০

full version

©somewhere in net ltd.