| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
নির্ঘুম রাত নিস্তব্ধ আকাশ
জেগে আছে চাঁদ লুকিয়ে বিষাদ।
আমি আছি বসে
শিশির ভেজা ঘাসে।
নেই তুমি তাই চোখে জল আসে।
মা তুমি হয়ে গেছ তারা
দূরের আকাশে।
কষ্ট কোথায় রাখি
ভিজে আসে দু’টি আখি।
লুকালে কোথায় তুমি
আমি যে তোমায় ডাকি।
কেন সাড়া দাও না
কেন খোজ নাও না?
আমি যে তোমায় ডাকি
শুনতে কি পাও না?
আমি চলে আসব
তারা হয়ে ভাসব,
তোমার কোলে মাথা রেখে
মিটি মিটি হাসব।
নির্ঘুম রাত নিস্তব্ধ আকাশ
জেগে আছে চাঁদ লুকিয়ে বিষাদ।
আমি আছি বসে
তোমার কবরের পাশে।
নেই তুমি তাই চোখে জল আসে।
মা তুমি হয়ে গেছ তারা
দূরের আকাশে।
©somewhere in net ltd.