নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

অন্যদের সেভাবেই দেখি, নিজেকে যেভাবে দেখতে চাই। যারা জীবনকে উপভোগ করতে চান, আমি তাঁদের একজন। সহজ-সরল চিন্তা-ভাবনা করার চেষ্টা করি। আর, খুব ভালো আইডিয়া দিতে পারি।

সত্যপথিক শাইয়্যান

আমি একজন চিন্তুক, সমাজ নিয়ে চিন্তা করি! সমাজের ভালোর জন্যে গান-গল্প-ছড়া লিখি ও আইডিয়া শেয়ার করি। আপনি?

সত্যপথিক শাইয়্যান › বিস্তারিত পোস্টঃ

বাংলাদেশ সরকারের কাছে সোলার এনার্জি বিক্রি করা কতটা লাভজনক?

০২ রা সেপ্টেম্বর, ২০২৬ রাত ১০:৩৭



যারা আগামী ৬ মাসের মধ্যে বাড়ির ছাদে সোলার সিস্টেম ইন্সটল করবেন, তাঁদেরকে বাংলাদেশ সরকার প্রত্যেক ইউনিট ইলেক্ট্রিসিটির জন্যে ১০.৫০ টাকা করে দিবে। রুফটপে সোলার এনার্জি প্ল্যান্ট বসিয়ে লাভ করতে পারবেন কি কোন ব্যবসায়ী বা পরিবার? চলুন হিসাব করা যাক।

Solqis ডট কম থেকে পাওয়া তথ্যমতে, একটি ১৬০০-২০০০ স্কোয়ার ফিটের রুফটপ বা ছাদের উপরে ২০ কিলোওয়াট সোলার সিস্টেম বসানো যাবে যা থেকে মাসিক ১৮০০ – ২৪০০ কিলোওয়াট/ঘণ্টা বা ইউনিট বিদ্যুৎ উৎপন্ন করা যাবে। এই সোলার সিস্টেম বসাতে খরচ হবে ১৩-১৭ লক্ষ টাকা।

এবার আসা যাক আয়ের ক্ষেত্রে কি ঘটতে পারে, সেই চিন্তাটা করি।

যদি ১৬০০-২০০০ বর্গফুট জায়গা করা বের করা যায় আর তা থেকে মাসিক ১৮০০–২৪০০ ইউনিট বিদ্যুৎ উৎপাদিত হয়, এবং বাংলাদেশ সরকার আপনাকে প্রতি ইউনিটে ১০.৫০ টাকা করে দেয়, তাহলে, মাসিক ১৮,৯০০ থেকে ২৫,২০০ টাকা করে আপনি পাবেন।

এভাবে, বাংলাদেশ সরকারের চুক্তি মোতাবেক তিন বছরে ৬,৮০,৪০০ টাকা থেকে ৯,০৭,২০০ টাকা পাওয়া যাবে।

কিন্তু, এরকম ২০ কিলো ওয়াট সোলার সিস্টেম ইনস্টল করতে আপনার খরচ হবে ১৩-১৭ লক্ষ টাকা!!! বাকি ৬,১৯,৬০০-৭,৯২,৮০০ টাকা কোথা থেকে আসবে?

আপনি যদি একজন মধ্য আয়ের উপার্জনক্ষম পরিবার-প্রধান হয়ে থাকেন, এবং আপনি যদি বুঝতে পারেন, ৬ বছরে এই টাকা উঠে আসবে, অথচ, সরকার আপনাকে মাত্র ৩ বছর এই খরচ চালানোর অফার দিচ্ছে, তাহলে কি আপনি তা মেনে নিবেন? এই বাকি টাকা আপনি কোথা থেকে পাবেন?

সরকার কি ৬ বছরের কন্ট্রাক্ট দিতে পারতো না?!!!

মাননীয় প্রধানমন্ত্রী,
আমার হিসাবে যদি গণ্ডগোল না হয়ে থাকে, এই কথাটা একটু ভেবে দেখবেন, প্লিজ?

আবেদনে,
মোহাম্মদ ফাছিহ-উল ইসলাম শাইয়্যান

মন্তব্য ৪ টি রেটিং +১/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ০২ রা সেপ্টেম্বর, ২০২৬ রাত ১১:০০

নাহল তরকারি বলেছেন: আমি সৌর বিদুৎ নিয়ে কথা বলছিলাম। এই নিন লিংক লিংকে টিপ দিন।

০৩ রা সেপ্টেম্বর, ২০২৬ রাত ১২:১০

সত্যপথিক শাইয়্যান বলেছেন:




লেখা শেয়ারের জন্যে ধন্যবাদ।
আমাদের দেশে সৌর বিদ্যুত প্ল্যান্ট বসানোর ব্যায় এতো বেশি কেন বলতে পারবেন, প্লিজ?

ভালো থাকুন।

২| ০২ রা সেপ্টেম্বর, ২০২৬ রাত ১১:২০

সৈয়দ কুতুব বলেছেন: এটা লসজনক ।

০৩ রা সেপ্টেম্বর, ২০২৬ রাত ১২:১৪

সত্যপথিক শাইয়্যান বলেছেন:





বর্তমান পরিস্থিতিতে এটা অবশ্যই লস!
মানুষ বিপদে পড়বে।

কিন্তু, সরকার ইন্সটলেশন ব্যয় কমিয়ে দিয়ে, প্ল্যান্ট বসানোর জন্যে ৫০% যন্ত্রপাতির ব্যায় দিয়ে দিলেই পুরো লাভজনক হয়ে উঠবে।

ভালো থাকুন নিরন্তর।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.