| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
স্থানীয় সরকার ও পল্লী উন্নয়ন প্রতিমন্ত্রী মীর শাহে আলম জানিয়েছিলেন, মালয়েশিয়া সেপ্টেম্বর মাস থেকে ধাপে ধাপে ২ লাখ কর্মী নেবে ।
আগামী ছয় মাসে বাংলাদেশ থেকে ২ লাখ কর্মী নেবে মালয়েশিয়া - খবরটা শুনে মনে হচ্ছিল, দুই বছরে এই প্রথম একটা ভালো খবর! অবশেষে মালয়েশিয়ার দরজা আবার খুলছে। সেপ্টেম্বর থেকে ধাপে ধাপে কর্মী যাওয়ার প্রস্তুতিও যেন শুরু হয়ে গেছে!
কিন্তু হঠাৎ মালয়েশিয়া সরকার এসে বলল -
"ভাই, এসবের কিছু হয় নাই"
মালয়েশিয়ার সরকারি মুখপাত্র ও যোগাযোগমন্ত্রী ফাহমি ফাজিল জানিয়েছেন, আগামী ছয় মাসে বাংলাদেশ থেকে ২ লাখ কর্মী নেওয়ার খবর ভুয়া ও ভিত্তিহীন। মালয়েশিয়া সরকার এমন কোনো সিদ্ধান্ত নেয়নি।
তবে মানুষের কর্মসংস্থানের খবরটা ভুয়া হতে পারে, কিন্তু ২৫ টা সাদা হাতির স্বপ্ন তো সত্যি! জনগণের কর্মসংস্থান আয়-রোজগার নিয়ে এত চিন্তা করার দরকার কি? আগে ২৫টা সাদা হাতি আসুক, তারপর না হয় উন্নয়নের হিসাব করা যাবে।
News Link
০৩ রা সেপ্টেম্বর, ২০২৬ রাত ১২:৩০
মাথা পাগলা বলেছেন: আমাদের এলাকার একজন লীগের বড় নেতা, জুলাইয়ের পর প্রথম আগরতলা যান, সেখান থেকে মালয়েশিয়া। মালয়েশিয়ায় চুরির টাকায় বিশাল বড় সম্পত্তি বানিয়েছেন। উনার বাড়ির ছবি আমি দেখেছি, এরকম নেতা অনেক আছে। শেখ হাসিনা দেশে ফিরে সংগ্রাম করলে এসব নেতারা যোগ দিবে না।
২|
০৩ রা সেপ্টেম্বর, ২০২৬ রাত ১২:২২
ঠাকুরমাহমুদ বলেছেন:
আমি চাই না আমাদের দেশের মানুষ প্রবাসে গিয়ে মুনি মজুরি করুক। কিন্তু স্বাধীনতার ৫৫ বছর পরও দেশ স্বনির্ভর হতে পারেনি। তাই জনশক্তি রপ্তানি! - এটিও একটি ব্যবসা।
আমি সঠিক জানিনা আপনি সাউদি আরব মালয়েশিয়া গিয়েছেন কিনা? - বাংলাদেশের মানুষ অনেকটা ক্রীতদাসের মতো কাজ করে। মধ্যপ্রাচ্যে ও মালয়েশিয়া সিঙ্গাপুরে বাংলাদেশিদের কষ্ট দেখলে মনে হয় - সব কিছুর জন্য আসলে আমাদের দেশই দায়ী।
আপনার সাথে আগামী মন্তব্যে আরো আলোচনা করবো।
আপনাকে ধন্যবাদ।
০৩ রা সেপ্টেম্বর, ২০২৬ রাত ১২:৪২
মাথা পাগলা বলেছেন: খনিজ সম্পদ সীমাবদ্ধতার কারণে বাংলাদেশ অনেকটাই রেমিটেন্স নির্ভর দেশ। তবে দুর্নীতি, লুটপাট এবং অনিয়ম কমানো গেলে আরও অনেক কিছু করার সক্ষমতা আছে। ধর্মীয় সমস্যা, অজ্ঞতার কারনে জনসনংখ্যা বেশি। ছোট উদাহরন - রিকশাওয়ালা (যার জমি-জমা পিছুটান নাই) গ্রামে বিয়ে করে ৩~৪ টা বাচ্চা পয়দা করেছে। বউ-বাচ্চা ফেলে আর একজায়গায় গিয়ে আবার বিয়ে করে আবার বাচ্চা পয়দা করছে। পর্যাপ্ত শিক্ষা, ফাইনেন্সিয়াল ইস্যুর জন্য বাচ্চারাও সঠিকভাবে বড় হতে পারে না। দিনমজুর ছাড়া উপায় কি? আরব-মালয়েশিয়া এই কাজটা করতে পারছে কারন আমাদের কোন লেভারেজ নাই। ভারতের ছেলে-মেয়েরা বিদেশ যায় স্কিলড কাজ করতে।
৩|
০৩ রা সেপ্টেম্বর, ২০২৬ রাত ১২:৫১
কলিমুদ্দি দফাদার বলেছেন:
মালয়েশিয়া ২৭ সালে নির্বাচন। সরকারী দল বড় সব রাজ্যে গুলোতে স্থানীয় নির্বাচনে পরাজিত হয়েছে। নির্বাচনকে সামনে রেখে কিছু মাল-কড়ি কামিয়ে নেওয়ার জন্যে হটাৎ করে আবার শ্রমবাজার খোলা। মালয়েশিয়া হচ্ছে মডারেট বাংলাদেশ। টাকা হলে সেখানে বাঘের দুধ ও পাওয়া যায়....
শেষ কথা হইলো-আপনার নেত্রী নিজেও মালয়েশিয়া শ্রমিক পাঠানো রিক্রুটিং এজেন্সির সিন্ডিকেটের হাতে জিম্মি ছিলো। ওনার সময় ২ লক্ষ টাকা বিমান ভাড়া দিয়ে ও মালয়েশিয়া তে অনেক শ্রমিক গেছে।
০৩ রা সেপ্টেম্বর, ২০২৬ রাত ১:০৭
মাথা পাগলা বলেছেন: সিন্ডিকেটের সমস্যা শুধু শেখ হাসিনার আমলে না, সব আমলেই ছিলো। ভবিষ্যতেও এর থেকে পরিত্রানের উপায় দেখছি না।
৪|
০৩ রা সেপ্টেম্বর, ২০২৬ রাত ১:১২
ঠাকুরমাহমুদ বলেছেন:
ঠিক খনিজ সম্পদ সীমাবদ্ধতা না, খনিজ সম্পদের অপব্যবহার বলতে পারেন। আমাদের দেশ তার দেশের মানুষের জন্য আজও কর্ম তৈরি করতে পারেনি। সত্যি বলতে কি - কিভাবে কর্ম তৈরি করতে হয় তার ধারণা এই দেশের অধিকাংশ মানুষের নেই। এখন শ্রমিক ভিসার জন্য আমাদের দেশের মানুষ আল্লাহ আর আর মালয়েশিয়ার দিকে তাকিয়ে আছে !
দেশের জনগণকে কিভাবে স্কিলড করা যায় তারও কোনো নমুনা ফরমেট আমাদের দেশের কারও জানা নেই। সমগ্র দেশ একটি চা বাগান আর দেশের মানুষ সেই চা বাগানের কুলি।
০৩ রা সেপ্টেম্বর, ২০২৬ রাত ১:১৯
মাথা পাগলা বলেছেন: সহমত! দক্ষ মানবসম্পদ তৈরিতে আমরা ব্যর্থ।
৫|
০৩ রা সেপ্টেম্বর, ২০২৬ রাত ১:৫২
ঠাকুরমাহমুদ বলেছেন:
২৫টি সাদা হাতির বিষয়টি কি?
০৩ রা সেপ্টেম্বর, ২০২৬ রাত ২:০৩
মাথা পাগলা বলেছেন: বোয়িং প্লেন।
৬|
০৩ রা সেপ্টেম্বর, ২০২৬ সকাল ৮:৩২
স্বপ্নের শঙ্খচিল বলেছেন: মন্ত্রীসভা ধীরে ধীরে মাথা ভারি প্রশাসনে রুপ লাভ করছে ,
দপ্তর সমূহ, দক্ষ লোক অপসারন করে দলীয় লোক বসছে,
আদালত পাড়ায় মহিলা আইজীবিরা ম্যাজিষ্ট্রেটের সামনে বৈষম্যর
সাথে অপমানিত হচ্ছে,
জনসাধারন বিদ্যুৎ না পেয়েও অধিক বিল দিচ্ছে
আর গোলামী চুক্তির কারনে কোন উন্নয়ন মূলক প্রকল্প নেয়া যাচ্ছেনা,
অতীব জরুরী তিস্তা নদীর প্রকল্প অদৃশ্য কারনে পথ হারাচ্ছে..................
==================================================
এসব কি শুভ না অশুভ লক্ষণ বলুন ?
০৪ ঠা সেপ্টেম্বর, ২০২৬ রাত ১২:৪৯
মাথা পাগলা বলেছেন: কাজ না থাকলে মানুষ কী করবে? চুরি-ডাকাতি-ছিনতাই?
বাংলাদেশে ব্যবসা চলে চাঁদা দিয়ে, বেচাকেনা মন্দা হলে চাঁদা দেবে কোথা থেকে? চাঁদা দিতে না পারলে শুরু হবে মব অত্যাচার। অধিক বিল দেখিয়ে সরকার টাকা চুরি করছে।
সাধারণ মানুষ মবের শিকার হচ্ছে। মুক্তিযোদ্ধারা খারাপ - এমন একটা ধারণা তৈরি করতে মুক্তিযোদ্ধারা আরও বেশি হয়রানি ও নির্যাতনের শিকার হয়েছেন।
৭|
০৪ ঠা সেপ্টেম্বর, ২০২৬ রাত ২:১৩
মাথা পাগলা বলেছেন: নতুন আপডেট - বাংলাদেশসহ ৩১ টা দেশের মাল্টিপল এন্ট্রি ভিসা বাতিল করেছে মালয়েশিয়া
৮|
০৪ ঠা সেপ্টেম্বর, ২০২৬ সকাল ১১:২৬
আলামিন১০৪ বলেছেন: ভারতীয় আর চাইনিজ এক্সপার্টরা পশ্চিমা বিশ্বের ইমিগ্রেটেড জনসাধারণের সিংহভাগ দখল করে নিয়েছে-
আমাদের কোথায় দুর্বলতা যে আমরা শুধু মালয়েশিয়া আর মিডলইস্টে লেবার পাঠানোতে ব্যস্ত?
৯|
০৫ ই সেপ্টেম্বর, ২০২৬ বিকাল ৪:৫০
রাজীব নুর বলেছেন: বিএনপি দুটা কাজ ভালো পারে। এ। চাদাবাজি। ২। দূর্নীতি।
©somewhere in net ltd.
১|
০৩ রা সেপ্টেম্বর, ২০২৬ রাত ১২:২০
সৈয়দ কুতুব বলেছেন: মালয়েশিয়ায় আদম বেয়ারী করে টাকা পয়সা বানিয়েছিলো ফেনীর দুই এমপি নিজাম হাজারী আর জেনারেল মাসুদ । এবার নিজাম হাজারী এবং জেনারেল মাসুদ কারা হন সেটাই দেখার পালা।