নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

\"জুলকার নাঈন\" এর দ্বিতীয় ব্লগ \"মরুর পাখি\"। \"জুলকার নাঈন\" -ই- \"মরুর পাখি\"।

মরুর পাখি

লেখা গুলি লেখকের অনুমতি ছাড়া কপি করা নিষিদ্ধ (ভাল আছি ভাল থেকো..................।)

মরুর পাখি › বিস্তারিত পোস্টঃ

কাঁটাহীন সুলভে পেলে যে ফুল, যতনে বাঁধিও তারে , আসে যদি ঝড়, ঝরে যায়ও যদি জীবন মূকুল।

২৪ শে জুন, ২০১১ দুপুর ২:৫১

ময়ূর ও ময়ুরী - ০৭
---------------------------------
দিবে আমায় ফুল -- মালা গেঁথে নয়
দুহাত ভরে আঁচলে তুলে
কুড়িয়ে নেয়া বাসি যে বকুল,
দিও সেই ফুল।

গোলাপ, গন্ধরাজ - টিউলিপ চাইনা,
দিও আমায় ঘাস ফুল,
পথের ধারে বিছানো সরষে ফুল,
পুকুর ভরা পানা ফুলে হৃদয় ব্যকুল,
দিবে আমায় ফুল?

লালে নিলে, সাথে মিলে হলুদ সাদা,
শতরংএ রাঙ্গাবে আমার সকল বেলা।

অফোটা কলিকে তুমি ফোটাবে সখি?
ঝরে পড়া ফুলটিকে পুরিবে আঁচলে,
অনাদর, দামহীন, নুয়ে পড়া গাছে
আসে যে মূকুল,
দিও সেই ফুল।

সোনালি স্বর্ণলতা কূল গাছে ছড়া,
দিও তারে ঠাঁই,
যদিও সে ভিত্‌ হীন সৌরভ নাই।
ধারক শুকিয়ে গেলে বাঁচে কি কলি,
জল দিও, দিও সার, সেবা অভিসারে
চরে জাগা কাশফুলের যেমনি নদী।

গোলাপ ধর্‌তে সখি কাঁটা বিধে হাতে,
বহুকষ্টে দামি ফুল ভাগ্যে না জোটে,
কাঁটাহীন সুলভে পেলে যে ফুল
যতনে বাঁধিও তারে
আসে যদি ঝড়,
ঝরে যায়ও যদি জীবন মূকুল।

খুলনা,
২৫/০৮/২০০৬


বি.দ্র : বানান ভুলে ক্ষমা প্রার্থী

মন্তব্য ৪৯ টি রেটিং +১৪/-০

মন্তব্য (৪৯) মন্তব্য লিখুন

১| ২৪ শে জুন, ২০১১ বিকাল ৩:০৮

মারভিন বলেছেন: ভাল কবিতা View this link

২| ২৪ শে জুন, ২০১১ বিকাল ৩:০৮

রিয়েল ডেমোন বলেছেন: অপেক্ষায় ছিলাম,

ধন্যবাদ পোস্টের জন্য। আমিত ভেবেছিলাম আপনি ব্লগিং ছেরে দিয়েছেন ।

২৪ শে জুন, ২০১১ বিকাল ৩:১৫

মরুর পাখি বলেছেন: না না-- ব্লগিং হয়তো কখনই ছাড়ব না।
কেমন আছেন?
অনেক দিন পর পোষ্ট দিলাম।

৩| ২৪ শে জুন, ২০১১ বিকাল ৩:১৭

জ্যোস্নার ফুল বলেছেন: কবিতায় সুন্দরতম ফুলের গন্ধ আছে।

খুলনার কোথায়?

২৪ শে জুন, ২০১১ বিকাল ৩:২৯

মরুর পাখি বলেছেন: মন্তব্য চমৎকার---পুলকিত হলাম------------
কবিতা পড়ার জন্য ধন্যবাদ আপনাকে।

৪| ২৪ শে জুন, ২০১১ বিকাল ৩:১৯

জিসান শা ইকরাম বলেছেন:
অনেক আগের লেখা কবিতা। তরপরেও যেন নতুন।
ভালো লাগলো অনেক।

২৪ শে জুন, ২০১১ বিকাল ৩:৩১

মরুর পাখি বলেছেন: কেমন আছেন আপনি?
হ্যাঁ অনেক অনেক দিন আগের লেখা---- লেখা কি আর কখনও পুরোনো হয়।

ভাল থাকবেন সবসময়।

৫| ২৫ শে জুন, ২০১১ সকাল ৯:৫৭

শিরীষ বলেছেন:
আপনার এ ধরণের লেখা প্রথম পড়লাম।
শুভ সকাল মরুর পাখি।

২৫ শে জুন, ২০১১ সকাল ১১:৩৭

মরুর পাখি বলেছেন: শিরীষ----
হ্যাঁ কবিতাটি আমার অন্য কবিতা থেকে একটু ব্যতিক্রম, অনেক বেশি নমনীয়।
শুভকামনা রইল।
ভাল থাকবেন।

৬| ২৫ শে জুন, ২০১১ বিকাল ৩:১৭

বৃষ্টিধারা বলেছেন: অন্য রকম ভালো লাগলো আপু...

শুভ কামনা ।

২৫ শে জুন, ২০১১ বিকাল ৩:২২

মরুর পাখি বলেছেন: এই মেয়ে ভাল আছ তো?
কেমন যাচ্ছে জীবনের নতুন দিনগুলি?

৭| ২৬ শে জুন, ২০১১ সকাল ৯:৩২

চর্যা পদ বলেছেন: অযত্ন অবহেলায় বেড়ে উঠা ফুলের সৌন্দর্য দামি ফুলের চাইতে কোন অংশেই কম নয়।
চমত্‍কার প্রকাশ।

২৬ শে জুন, ২০১১ দুপুর ২:১১

মরুর পাখি বলেছেন: চর্যা পদ---
ভাল লাগলো মন্তব্য। ধন্যবাদ আপনাকে কবিতা পড়ার জন্য।

৮| ২৬ শে জুন, ২০১১ সকাল ৯:৪০

আরিফইসলাম বলেছেন: অনাদর, দামহীন, নুয়ে পড়া গাছে
আসে যে মূকুল,
দিও সেই ফুল।

কবিতা খুবই ভাল লাগল।

খুলনার কোথায়?

২৬ শে জুন, ২০১১ বিকাল ৪:৫৫

মরুর পাখি বলেছেন: ধন্যবাদ কবিতা ভাল লাগার জন্য।
শুভকামনা রইল।
খুলনায় একসময় লেখা পড়া করেছি।

৯| ২৭ শে জুন, ২০১১ বিকাল ৩:২৯

রেজোওয়ানা বলেছেন: অস্টাদশ শতকের বাংলা কবিতার মতো লাগলো।

সুন্দর....

২৭ শে জুন, ২০১১ বিকাল ৪:৩৬

মরুর পাখি বলেছেন: অস্টাদশ শব্দটি বলেই কবি আব্দুল হাকিমের কথা মনে করিয়ে দিলেন।

যাইহোক কবিতা ভাল লাগলেই হলো।
ধন্যবাদ আপনাকে কবিতা পড়ার জন্য।
শুভকামনা রইল।

১০| ২৭ শে জুন, ২০১১ বিকাল ৩:৩৬

শায়মা বলেছেন: সুন্দর কবিতা !!:)

২৭ শে জুন, ২০১১ বিকাল ৪:৩৭

মরুর পাখি বলেছেন: শায়মা ধন্যবাদ আপনাকে কবিতা সৌন্দর্য্য উপলব্ধি করার জন্য।

ভাল থাকবেন সবসময়।

১১| ২৮ শে জুন, ২০১১ সকাল ১১:১২

রেজোওয়ানা বলেছেন: কবি আব্দুল হাকিম কে নিয়ে ইমন জুবায়ের ভাই সম্প্রতি একটা পোস্ট দিয়েছেন, সময় পেলে দেখে আসতে পারেন, ভাল!

২৮ শে জুন, ২০১১ দুপুর ১:৩১

মরুর পাখি বলেছেন: অবশ্যই আপু---
ধন্যবাদ আপনাকে আমি আজই পড়ব---

১২| ২৮ শে জুন, ২০১১ দুপুর ১:৩৮

বৃষ্টি ভেজা সকাল ১১ বলেছেন: অনেক সুন্দর কবিতা। +++++++++++++++++







আর
মারভিন আবালটারে একটা চটকানা দেনতো। সব জায়গায় খালি লিংক দিয়ে বসে, যত্তসব। X((

২৮ শে জুন, ২০১১ দুপুর ১:৪৪

মরুর পাখি বলেছেন: সকাল ভাই---
আমি তো ক্লিক করেও দেখিনাই। আপনি আমার বদলে একটা চটকানা দিয়েন। =p~ =p~

১৩| ২৮ শে জুন, ২০১১ দুপুর ১:৩৮

নাআমি বলেছেন: চমৎকার লিখেছ, খুব ভাল লাগল !!

২৮ শে জুন, ২০১১ দুপুর ১:৪৬

মরুর পাখি বলেছেন: ধন্যবাদ আপু।
কবিতা পড়ার জন্য। মাঝখানে আপনি অনেকদিন বুঝি ব্লগে অনিয়মিত ছিলেন--- সকল পোষ্ট ড্রাফ্ট করা ছিল।

শুভকামনা রইল।

১৪| ২৯ শে জুন, ২০১১ দুপুর ১২:২০

স্বদেশ হাসনাইন বলেছেন:
শিরীষের কথাটা বলতাম - আপনার অন্য কবিতার চেয়ে অনেক সফট এটা। অনেকটা গানের মতো।


ভাল থাকবেন

২৯ শে জুন, ২০১১ দুপুর ১:২৯

মরুর পাখি বলেছেন: স্বদেশ হাসনাইন---
ধন্যবাদ কবিতা পড়ার জন্য। আর হ্যা - এধরনের কিছু কবিতা লিখেছি অনেক আগে -হয়ত শব্দের বৈচিত্রতা নাই কিন্তু একটু কোমলতা আছে।
শুবকামনা রইল।

১৫| ০১ লা জুলাই, ২০১১ সকাল ১১:২৪

ফাইরুজ বলেছেন: কেমন আছেন?
কত কথা যে বলেছেন এই একটা কবিতায়।খুব ভাল লেগেছে আপু।

০১ লা জুলাই, ২০১১ বিকাল ৩:৩০

মরুর পাখি বলেছেন: ফাইরুজ-
তোমাকে আগের মত আর দেখিনা যে--- সব লেখা গুলি ড্রাফ্ট করেছ কেন?
আমি ভাল আছি।
ভাল লাগলো যে কবিতা পড়েছ।
শুভকামনা রইল।

১৬| ০১ লা জুলাই, ২০১১ বিকাল ৩:৩৩

ফাইরুজ বলেছেন: কি লিখব বুঝতে পারছিনা।আপনার কমেন্টের জবাব পেয়ে ভাল লাগছে।

০১ লা জুলাই, ২০১১ রাত ৮:২০

মরুর পাখি বলেছেন: কোন মনকষ্ট নাকি? কিংবা কিছু ঘটেছে? আমি জানলাম না। আমিও কিছুদিন আগে অনিয়মিত ছিলাম।
ভাল থেক।

১৭| ০১ লা জুলাই, ২০১১ রাত ৮:১৫

জিসান শা ইকরাম বলেছেন:
৮নং ভালো লাগা। অনেক সময়ই ওখানে ক্লিক করা যায় না।

০১ লা জুলাই, ২০১১ রাত ৮:২২

মরুর পাখি বলেছেন: অনেক সময়ই কোথায় ক্লিক করা যায়না? বুঝতে কষ্ট হয়। খোলাসা করেন।

কবিতা পড়ার জন্য অনেক অনেক ধন্যবাদ।

১৮| ০৪ ঠা জুলাই, ২০১১ রাত ১১:১১

ডেইফ বলেছেন:
অনেক সুন্দর লাগলো কবিতাটি।

০৫ ই জুলাই, ২০১১ সকাল ১০:০২

মরুর পাখি বলেছেন: ডেইফ--
আপনাকে অনেক অনেক ধন্যবাদ যে কবিতাটি পড়ছেন।
শুভকামনা রইল।

১৯| ০৬ ই জুলাই, ২০১১ ভোর ৬:৪২

সুপান্থ সুরাহী বলেছেন: সুন্দর...

সুপার লাইক...

০৬ ই জুলাই, ২০১১ সকাল ১০:৫৮

মরুর পাখি বলেছেন: ধন্যবাদ সুপান্থ সুরাহী---
এতটা ভাল লাগানোর জন্য।
শুভকামনা রইল।

২০| ০৮ ই জুলাই, ২০১১ সন্ধ্যা ৬:২৪

পটল বলেছেন:

জল দিও, দিও সার, সেবা অভিসারে
চরে জাগা কাশফুলের যেমনি নদী।

আছো কেমুন!

০৯ ই জুলাই, ২০১১ রাত ৮:২৬

মরুর পাখি বলেছেন: ভাল আছি---
তুমি কেমন?
ধন্যবাদ কবিতা পড়ার জন্য।
শুভকামনা রইল।

২১| ১০ ই জুলাই, ২০১১ রাত ৮:২১

সায়েম মুন বলেছেন: সুন্দর সুর করে গাওয়ার মত। কবিতার চাইতে সুন্দর গান হবে কিন্তু :)

১১ ই জুলাই, ২০১১ সকাল ১০:০৮

মরুর পাখি বলেছেন: তাই -- তাহলে চেষ্টা করেন কমপোজ করার-- ভাল সুর হলে পাঠায় দিয়েন।

ধন্যবাদ কবিতা পড়ার জন্য সায়েম মুন।

২২| ১৫ ই জুলাই, ২০১১ বিকাল ৫:২৭

ফাইরুজ বলেছেন: আপু শুভ বিকেল।

১৯ শে নভেম্বর, ২০১১ সন্ধ্যা ৭:৫৭

মরুর পাখি বলেছেন: আপু অনেক দিন পর আসলাম।
কেমন আছ?
শুভ সন্ধ্যা।

২৩| ২৯ শে আগস্ট, ২০১১ বিকাল ৪:১৭

আল-মামুন-কৌশিক বলেছেন: শব্দের কোমলতার কথা বলছিল অনেকেই।
কথাগুলো যথার্থই বলেছেন।

সহজ এবং সুন্দর।

১৯ শে নভেম্বর, ২০১১ সন্ধ্যা ৭:৫৫

মরুর পাখি বলেছেন: ধন্যবাদ এভাবে বলার জন্য --আল-মামুন-কৌশিক ।

শুভকামনা রইল আপনার জন্য।
ভাল থাকবেন।

২৪| ১৯ শে নভেম্বর, ২০১১ সন্ধ্যা ৭:৪০

শায়মা বলেছেন: তুমি আর লেখোনা কেনো ভাইয়া???

১৯ শে নভেম্বর, ২০১১ সন্ধ্যা ৭:৫২

মরুর পাখি বলেছেন: লিখব আপু--- এবার মাস্টার্স টার শেষ দিলাম। আবার ব্লগ বেলায় ফিরব ছোটখাট কিছু লেখা নিয়ে।
শুভকামনা রইল।

২৫| ২০ শে নভেম্বর, ২০১১ বিকাল ৫:০১

চাটিকিয়াং রুমান বলেছেন: অফোটা কলিকে তুমি ফোটাবে সখি?
ঝরে পড়া ফুলটিকে পুরিবে আঁচলে,
অনাদর, দামহীন, নুয়ে পড়া গাছে
আসে যে মূকুল,
দিও সেই ফুল।


অনেক ভালো লাগলো কবিতা। :)

২০ শে নভেম্বর, ২০১১ রাত ১০:১৮

মরুর পাখি বলেছেন:
ধন্যবাদ চাটিকিয়াং রুমান ----

ভাল লাগলো যে আগ্রহ নিয়ে আরও একটা কবিতা পড়েছেন।
আপনার জন্য শুভকামনা রইল।
ভাল থাকবেন।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.