নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

চাই সবার জন্য সাশ্রয়ী দামে দ্রুতগতির ইন্টারনেট

মোশতাক

মানুষের প্রতি মানুষের ভালোবাসাটা এখন শুন্যের কোটায়...

মোশতাক › বিস্তারিত পোস্টঃ

গভীর শ্রদ্ধা-ভালোবাসায় সিক্ত হলেন জিল্লুর রহমান

২১ শে মার্চ, ২০১৩ সন্ধ্যা ৭:১৫

আজ বেলা ১২টার পর প্রয়াত রাষ্ট্রপতি জিল্লুর রহমানের মরদেহ বহনকারী বাংলাদেশ বিমানের একটি বিশেষ ফ্লাইট হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। এরপর ৮জন সেনা কর্মকর্তা লাল গালিচার ওপর দিয়ে কফিনটি বিমানবন্দরের অস্থায়ী শোক বেদিতে রাখেন। তারপর অস্থায়ী রাষ্ট্রপতি আবদুল হামিদ ও পরে প্রধানমন্ত্রী শেখ হাসিনা শ্রদ্ধা জানান। আওয়ামী লীগের পক্ষ থেকে দলের সভানেত্রী শেখ হাসিনা ও অন্য নেতারা শ্রদ্ধা জানান। পরে বেলা ১টা পাঁচ মিনিটে বঙ্গভবনে নিয়ে যাওয়া হয় এবং বেলা দুইটা ১০ মিনিটের দিকে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া বঙ্গভবনে এসে তিনি ও তাঁর দলের কয়েকজন শীর্ষস্থানীয় নেতা রাষ্ট্রপতির কফিনে ফুল দিয়ে শ্রদ্ধা জানান। বেলা আড়াইটা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত বিভিন্ন শ্রেণী-পেশার মানুষ জিল্লুর রহমানের প্রতি শ্রদ্ধা জানান।



আগামীকাল শুক্রবার সকাল ৯টায় কিশোরগঞ্জের ভৈরবের হাজি আসমত আলী কলেজ মাঠে জিল্লুর রহমানের প্রথম জানাজা অনুষ্ঠিত হবে। বাদ জুমা রাজধানীর জাতীয় ঈদগাহ ময়দানে তাঁর দ্বিতীয় ও শেষ জানাজা অনুষ্ঠিত হবে। এরপর বেলা ৩:৩০ এ বনানী কবরস্থানে রাষ্ট্রীয় মর্যাদায় তাঁর মরদেহ দাফন করা হবে।

মন্তব্য ২ টি রেটিং +১/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ২১ শে মার্চ, ২০১৩ সন্ধ্যা ৭:১৭

মদন বলেছেন: ভুল ত্রটি ক্ষমা করে আল্লাহ তাকে জান্নাত নসীব করুন।

২| ২১ শে মার্চ, ২০১৩ রাত ৮:১১

মোশতাক বলেছেন: ভালো মানুষ ছিলেন। শেষ জীবনে রোগে-শোকে আরও বেশী কাতর হয়ে পড়েছিলেন।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.