| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সেদিন এক বন্ধুর সাথে মার্কেটে গেলাম ট্যাবলেট পিসি দেখতে। আমার আবার ছোটখাটো একটা সাইট আছে, যেখানে বিভিন্ন ব্র্যান্ডের স্মার্টফোন আর ট্যাবলেট পিসির বিশদ বিবরণ তুলে ধরার চেষ্টা করি। ভাবলাম, বন্ধুর উছিলায় কয়েকটা দোকানে গিয়ে ঢুঁ মেরে মার্কেটের অবস্থাটা বুঝে নেব। কয়েকটা দোকান ঘুরে বন্ধু আমার একটা ট্যাবলেট হাতে নিয়ে অনেক্ষণ ধরে গবেষণা করছিল দেখে বিক্রেতা মওকা বুঝে বন্ধুকে পটিয়ে ওয়াল্টনের ওয়ালপ্যাড ৮বি ধরিয়ে দিল। ফিচারগুলো ভালোই আর বাসায় এসে খুলে দেখলাম আসলেই বেশ ভালো মানের ট্যাবলেট। সামান্য কিছু সীমাবদ্ধতা বাদ দিলে ১৬০০০ টাকায় ভালোই কাজের জিনিস এই ট্যাবটা। আপনারা যারা ট্যাবলেট কেনার কথা ভাবছেন, একবার দোকানে গিয়ে যাচাই করে দেখতে পারেন।
ওয়ালপ্যাড ৮বি সম্পর্কে বিস্তারিত জানতে দেখুনঃ Click This Link
১৬ ই এপ্রিল, ২০১৪ সকাল ৭:৫১
মোশতাক বলেছেন: ভালোই। ৭.৮৫" এলসিডি মাল্টিটাচ স্ক্রীন ডিসপ্লে, ১০২৪ x ৭৬৮ পিক্সেল রেজলিউশন আর
১৬৩ পিপিআই পিক্সেল ঘনত্ব। তবে মেমরিটা অনেক কম। ২জিবি হলে ভালো হতো।
©somewhere in net ltd.
১|
১৫ ই এপ্রিল, ২০১৪ রাত ১১:৩৭
মদন বলেছেন: ডিসপ্লে কোয়ালিটি কেমন?