| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
প্রথমেই বলে রাখি আমি একজন মুসলমান এবং আস্তিক এবং এটা নিয়ে আমি গর্ববোধ করি।
আমি গত ৩ বছর ধরে ব্লগিং করি। এই ৩ বছরে অনেক পোষ্ট করিনি কিন্তু অনেক পোষ্ট পড়েছি। সেই সব পোষ্ট এর মধ্যে ইসলাম সমর্থিত এবং বিরোধী পোষ্টও ছিল। ব্লগে কিছু ব্লগার আছেন যারা সস্তা হিট বাড়ানোর জন্য ইসলাম বিরোধী পোষ্ট দেয়। নাস্তিকতা এক জিনিষ আর কটুক্তি আর এক জিনিষ। যারা নাস্তিক তারা সৃষ্টিকর্তাকে বিশ্বাস করেন না। আর যারা কটুক্তিকারী তারা বিচার মানলাম কিন্তু ভাগের তালগাছটা আমার টাইপের। পৃথিবীর অনেক নাস্তিককে সঠিক যুক্তি র্তক দিয়ে বুঝিয়ে আস্তিক বানানো গেছে। আমি যদি নাস্তিক হই তো কারও কোনো সমস্যা আছে। আমার বিশ্বাস আমার কাছে। আমি তো আমার বিশ্বাস জোর করে কারও উচর চাপিয়ে দিচ্ছি না। আমার জবাবদিহীতা আমি আমার সৃষ্টিকর্র্তার কাছে দেব।
কেউ যদি কোন ধর্ম নিয়ে কটুক্তি করে তো তাকে বোঝাতে হবে। এতে কাজ না হলে তার বিচার করা উচিত। ব্লগ ে অনেক ব্লগার আছেন যাদের বিচারের আওতায় আনা উচিত।
আমার প্রশ্ন হল এত বছর ধরে কটুক্তিকারীরা কটুক্তি করছে এতে ইসলামের কোন ক্ষতি হলনা এখন শাহবাগে কি এমন করা হল যে ইসলাম দেশ থেকে উধাও হয়ে যাচ্ছে।
আমি মেনে নিলাম ব্লগার রাজিব একজন কটুক্তিকারী ছিলেন। এর জন্য কি তাকে রাতের আধারে পেছন থেকে আক্রমন করতে হবে। তাকে কি তার আত্নপক্ষ সর্মথন করার সুযোগ দেয়া হয়েছিল। ইসলামের কোথায় এইভাবে পেছন থেকে আঘাত করার কথা বলা হয়েছে?
হেফাজতে ইসলাম এতদিন কোথায় ছিল? মাজারে যখন চাদর চড়ানো হয়, মোমবাতি জালানো হয় তখন ইসলাম কে হেফাজত করার দরকার হয় না? আপনারাতো দেওবন্দী। ইসলামের কোথায় পীর তন্ত্র আছে? কোথায় বলা আছে আল্লাহ ও তার রাসুল (সাল্লা.) সর্বত্র হাজির ও নাজির। আপনাদের আকিদা ঠিক আছে তো? লংমার্চ যে করতেছেন এটা ইসলামর কোথায় আছে? এটার প্রবর্তক তো নাস্তিক ও কমিউনিষ্ট নেতা মাও সে তু।
ইরানের প্রধান ধর্মীয় নেতা আয়াতুল্লাহ খামেনী যখন সালমান রুশদী কে মৃত্যুদন্ড দিয়েছিল তখন সকল ওআইসি দেশের নেতারা বিরোধীতা করেছিল। কারন সালমান রুশদীকে আত্বপক্ষ সমর্থন করার সুযোগ দেয়া হয় নাই।
বাংলাদেশের মানূষ অনেক ধর্মপ্রান। ধর্মীয় অনভুতিতে আঘাত করলে কেউ সহ্য করে না। আমি নিজেও সহ্য করবো না। কিন্তু সেটার জন্যতো আমি কারও উপর অন্যভাবে কোনো কিছু করতে পারি না। একবার বুকে হাত দিয়ে বলতে পারবেন আপনারা যেটা করতেছেন সেটা সঠিক তরিকা। জোর করে কি কখনও ধর্ম পালন করা সম্ভব? ইসলামের কোথাও কি জোর করে ধর্ম পালন করাতে বলা হয়েছে?
মাওলানা শফি সাহেব অনেক প্রবীন মানুষ। দেশে উনার অনেক ভক্ত। উনার সব কিছতে অভিজ্ঞতা অনেক বেশি। আমাদের আন্দোলন যুদ্ধাপরাধীর বিরুদ্ধে। ইসলামের বিরুদ্ধে নয়। আপনারা যে কর্মকান্ড শুরু করেছেন তাতে আমি ১০০% নিশ্চিত আপনার ভক্ত অনেক কমবে। হেফাজতে ইসলাম কি পারতো না তরুন প্রজন্মের সাথে আলোচনা করে তরুন প্রজন্মের সঠিক দিক নির্দেশনা দিতে? আলোচনা করে যদি মানুষের জানমাল এর কোন ক্ষতি না হয় তাহলে কেন এই আন্দোলন?
মাওলানা শফি সাহেব আপনাদের পেছনে যদি জামাত না থাকে তো আলোচনায় বসুন। শান্তিপুর্ন সমাধান খুজুন আর যদি জামাত থাকে তো সরাসরি বলূন আপনাদের পেছনে জামাত আছে। দয়া করে মিথ্যা বলবেন না।।।।।।।
০৬ ই এপ্রিল, ২০১৩ রাত ১:১২
মোস্তাফিক বলেছেন: আমার মতে, কুরান ও হাদিসের আলোকে কেউ না।
কুরান ও হাদিসের বাইরে কারা করে সেটা তো আপনার আমার সবারই জানা।
২|
০৬ ই এপ্রিল, ২০১৩ রাত ১:৪৪
অনিকেত প্রান্তর (পাগলা) বলেছেন: ইসলাম হেফাজত না হইলেও জামাত- শিবির ১০০০০০০০০ % হেফাজতে আছে
০৬ ই এপ্রিল, ২০১৩ রাত ১:৪৬
মোস্তাফিক বলেছেন: সহমত
৩|
০৬ ই এপ্রিল, ২০১৩ রাত ১:৪৬
নায়করাজ বলেছেন: বাংলাদেশে নাস্তিক থাকলে অনেক সমস্যা, ঘুষখোর থাকলে সমস্যা নাই, সুদখোর থাকলে সমস্যা নাই, মদখোর থাকলে সমস্যা নাই। এমনকি পতিতালয় থাকলেও কোন সমস্যা নাই।
০৬ ই এপ্রিল, ২০১৩ রাত ১:৫১
মোস্তাফিক বলেছেন: ঠিক বলেছেন। শাহবাগে গান গাইলে দোষ। কিন্তু শাহবাগের ঢাকা ক্লাব এ কি হয় ? এতে কোনো সমস্যা নাই। শাহবাগে মোমবাতি জালালে সমস্যা। কিন্তু মাজারে মাজারে মোমবাতি জালালে সমস্যা নাই।
৪|
০৬ ই এপ্রিল, ২০১৩ রাত ২:২০
সক্রিয় বলেছেন: হেফাজতে ইসলামের কাছে কি ইসলাম হেফাজত ? Na akdom rit. ইসলাম
হেফাজত - Asif Mohiuddin shytan er kacha...........
৫|
০৬ ই এপ্রিল, ২০১৩ ভোর ৪:২০
নষ্ট ছেলে বলেছেন: লেখক বলেছেন: আমার মতে, কুরান ও হাদিসের আলোকে কেউ না।
কুরান ও হাদিসের বাইরে কারা করে সেটা তো আপনার আমার সবারই জানা।
লেঞ্জা ইজ ভেরি ডিফিকাল্ট টু হাইড ![]()
৬|
০৬ ই এপ্রিল, ২০১৩ রাত ১০:০৬
হাঁড় = ঘাঁড় বলেছেন: পোষ্টে +++++++++++++++
গত ২৪ ঘন্টায় সামুতে ফ্লাডিং হচেছ। হেফাজতে ইসলামের নাম করে পথে নামা তান্ডবকারীদের বিষয়ে অনেক ধর্মীয়, নৈতিক ও আইনগত বিষয় নিয়ে পোস্ট এসেছে। এই পোস্টগুলোতে অসংখ্য বিষয় স্পষ্ট করা হয়েছে।
...তালেবান জঙ্গিবাদের ভয়
মুসলমানিত্ব যাচাই পরীক্ষায় ব্লগারের ত্রাহি দশা : এই ধর্মব্যবসায়ীদের হারাতেই হবে
'হেফাজত' এর অণু-পরমাণু: শিউরে ওঠার উপাখ্যান
হয় তালেবানী না হয় শত্রু
মধ্যযুগের দিকে যাচ্ছে দেশ (বাংলাস্তান অথবা পূর্ব পাকিস্তান) : হেফাজতিদের ১৩ দফা দাবি এবং আমার চিন্তা
হেফাজত ইসলামের শান্তির নমুনায় হামলা চলছে
হেফাজতের নেতা আর টিভি র টক শোতে (আওয়ার ডেমোক্রেসি) বললেন বেপর্দার জন্য মালালা কে গুলি করা হয়েছ।।
ফিউশন ফাইভ এর পোস্টের ছবি নিয়ে যারা কনফিউসনে আছেন তারা এইদিকে আসেন
হিফজতের প্রধান আস্তানা ভারতের দেওবন্দ: দেখুন সেই দেওবন্দীদের কি অবস্থা
‘নাস্তিকদের শায়েস্তা করি, এরপর মিডিয়া’
...হেফাজতের কাছে প্রশ্ন
শাপলা চত্বরের এক নাম না জানা তরুণের কাছে শাহবাগ চত্বর থেকে খোলা চিঠি : আরিফ জেবতিক
হেফাজতিরা পারলে প্রশ্নগুলোর জবাব দিন নতুবা মেনে নিন আপনার ভন্ড!
হেফাজতের মঞ্চ দখলের ঘোষণা। গায়ে পড়ে ঝগড়া করার শামিল নয় কি?
জানুন অন্যকে মুশরিকক/কাফির/মুনাফেক/নাস্তিক বলা গোনাহ
আল্লাম শফি ধ্যযুগীয় ব্রাহ্মণদের মতো নাস্তিকতার সংজ্ঞা দিচ্ছেন
ইসলাম হেফাজতের মালিক কোনো মানুষ নয়, বরং স্বয়ং মহান আল্লাহ পাক
ধর্ম নিয়ে বাড়াবাড়ি করা সত্যিকারের মুসলমানের কাজ না
বুকে যদি বিন্দু মাত্র ঈমানী শক্তি ও জোর থাকে হেফাজতে ইসলাম, আমার ছবিগুলোর বিপক্ষে যুক্তি দেখান।
হেফাজতে ইসলামের আসল চরিত্র
প্রিয় নবীজির নামে জঘণ্য মিথ্যাচার করল হিফাজত!!!
হেফাজতে ইসলামের কাছে কি ইসলাম হেফাজত ?
...লংমার্চ
লংমার্চ জায়িয প্রমাণ করতে পারলে আনজুমানে আল বাইয়্যিনাত-এর পক্ষ থেকে একশ’ কোটি টাকার চ্যালেঞ্জ ঘোষণা।
লংমার্চ নাস্তিক্যবাদবিরোধী কর্মসূচি নয়; বরং কট্টর নাস্তিক মাওসেতুংয়ের নাস্তিক্যবাদ তথা কমিউনিস্টবাদ প্রতিষ্ঠার কর্মসূচি
পবিত্র ‘হিজরত’ এর সাথে মাওসেতুং এর লংমার্চ মিলানো কুফরী হবে
প্রাণপ্রিয় নবীজি লংমার্চ করেছেন!!! (নাউযুবিল্লাহ) উক্ত অপবাদ লেপনকারী নিশ্চিত জাহান্নামী
...শাহবাগ নিয়ে পুনর্মূল্যায়ন ও গণজাগরণ মঞ্চে হামলা
কাণ্ডারি হুশিয়ার!!
শাহবাগের গণজাগরণ মঞ্চে হামলা চালিয়েছে হেফাজতে ইসলামীর কর্মীরা।
লড়াই হবে রাজপথে। শাহবাগ আবার জেগেছে। আবার জেগেছে প্রজম্ম..........জয় বাংলা।
গণজাগরণ মঞ্চ।
এবার সশস্ত্র প্রতিরোধের পালা, সমবেত হোন শাহবাগে
হেফাজতে ইসলামের শান্তির নমুনা : নির্মূল কমিটির সমাবেশে হেফাজতের হামলা
...জামাত বিষয়ে হেফাজত অন্ধ
হেফাজতী ইসলামের লংমার্চঃ নেপথ্যের এক ভয়াবহ কাহিনী
জামাতের বিরুদ্ধে, দেওয়ান বাগির বিরুদ্ধে কোনদিন লং মার্চ করলেন না কেন মাওলানা শফি সাহেব (দঃবাঃ)?
একটি হেফাজতে জামায়েত ও বাংলাদেশের স্বাধীনতার জন্য হুমকি!!
যুদ্ধাপরাধীদের টাকায় এই আন্দোলন.....
ওরা হেফাজতে ইসলাম নয়- হেফাজতে জামাত ॥
হেফাজতে ইসলাম এত টাকা পেল কোথায় ?
হেফাজতে জামাতের এইগুলো নাকি অরাজনৈতিক বক্তব্য
হেফাজত-জামায়াত গোপন ফোনালাপ ফাঁস সরকার উৎখাত ও লংমার্চের ষড়যন্ত্র নিয়ে কথোপকথন
...তেরো দফা
হেপাজতে জামাতে ইসলামীর ১৩ দাবীর বাস্তবতা এবং কল্প বাস্তবতা।
লংমার্চ কর্মসূচি ইসলাম ও কুরআন শরীফ বিরোধী : একাত্তরে ঘাতক বাহিনীর সংগঠক ছিলো মাওলানা শফী
...নারীর উপর তালেবানী হামলা
এবার নারী সাংবাদিককে বেধড়ক পিটিয়েছে হেফাজতে ইসলামের নেতাকর্মীরা, অবস্থা গুরুতর।
বাংলা হবে আফগান : নারীদের পেটানো শুরু করে দিয়েছে হেফাজতে ইসলাম
ব্রেকিং!!বাংলাস্তানে স্বাগতম!!নারী সাংবাদিককে বেধড়ক পিটিয়ে গুরুতর আহত করেছে হেফাজতের লোকজন!
আমি ও চাই !
উপরের পোস্টগুলোতে এত বেশি সংখ্যাক তথ্য আছে যে এগুলোই যথেষ্ট। আর এই সময়ে হেফাজতিরা দিচ্ছে রাষ্ট্রদ্রোহী পোস্ট।
...রাষ্ট্রদ্রোহীদের নর্তনকুর্দন
'ঢাকা বিচ্ছিন্ন এইটাই চান্স' -এই ধরনের রাষ্ট্রদ্রোহী পোস্টদাতা ও তাদের সমর্থকদের চিনে নিন। মুখোশ উন্মোচন করুন।
©somewhere in net ltd.
১|
০৬ ই এপ্রিল, ২০১৩ রাত ১:০৫
নষ্ট ছেলে বলেছেন: বাংলাদেশ ইসলাম লালন করছে কারা?