| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সকিনেহ্ মোহাম্মদী আশতিয়ানি
ইরানের প্রচলিত শরিয়া আইনের বিধান মোতাবেক বিবাহ-বহির্ভুত যৌনসম্পর্ক বা ব্যভিচারের শাস্তি হিসেবে অপরাধীকে পাথর ছুড়ে হত্যা করা হয়। কিন্তু সম্প্রতি ইরান কর্তৃপক্ষ ঘোষণা করছে যে, ব্যভিচারের কারণে মৃত্যুদণ্ডপ্রাপ্ত নারী জনৈকা ‘সকিনেহ্ মোহাম্মদী আশতিয়ানি’কে পাথর ছুঁড়ে হত্যা করা হবে না । তবে এটা পরিষ্কার নয় যে তাঁকে ছেড়ে দেওয়া হবে নাকি ফাঁসিতে ঝোলানো হবে ।
এই মৃত্যুদণ্ড ঠেকাতে ইরানের ওপর আন্তর্জাতিক চাপ সৃষ্টি করা হয়েছে । এরআগে বিশ্বের প্রখ্যাত রাজনীতিবিদ ও শিল্পীদের স্বাক্ষর করা একটি খোলা চিঠি টাইমস পত্রিকায় প্রকাশের পর এটি বন্ধে প্রচারণা শুরু হয় । খবর বিবিসি নিউজ অনলাইনের ।
ইরানের এ পরিকল্পনার বিরুদ্ধে যুক্তরাষ্ট্র ও ব্রিটেন আন্তর্জাতিক সমালোচনার নেতৃত্ব দিয়েছে । এ ধরণের শাস্তিকে “মধ্যযুগীয়” বলে আখ্যা দিয়েছেন ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী ইউলিয়াম হগ । এই সাজা কার্যকর হলে তা সমগ্র বিশ্বে আতঙ্ক সৃষ্টি করবে বলে তিনি বৃহস্পতিবার মন্তব্য করেন । এদিকে মার্কিন যুক্তরাষ্ট্রের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বলেছেন পাথর মেরে মৃত্যুদন্ড কার্যকর অত্যন্ত বর্বর ও ঘৃণ্য কাজ ।

সকিনেহ্ মোহাম্মদী আশতিয়ানিকে পাথর মেরে হত্যার সিদ্ধান্তের প্রতিবাদে বিক্ষোভ
৪৩ বছর বয়সী অভিযুক্ত সকিনেহ্ মোহাম্মদী আশতিয়ানি ২০০৬ সাল থেকে কারাগারে রযেছেন সেসময় দুই জন পুরুষের সঙ্গে বিবাহবহির্ভূত সম্পর্কের অভিযোগে আদালত তাঁকে শাস্তি দেয়। ২০০৬ বা ২০০৭ সালে তাঁকে ৯৯ টি দোররা মারা হয়েছিল বলে মানবাধিকার সংস্থা অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল দাবি করেছে।
অবশ্য এর আগেই ইরান সরকার সে দেশে ক্ষণস্থায়ী বিয়ের আড়ালে "বৈধ-পতিতালয়" স্থাপনের অনুমতি দিয়েছে। Al-Osboa নামক একটি এ্যারাবিয়ান সংবাদ সংস্থা এই খবর দিয়েছে। খবরে বলা হয়, "Iranian authorities have allocated funds for prostitution houses under the guise of temporary marriage, Al-Osboa has reported. According to the report, the government of Iran has granted one-day, temporary marriages in certain neighborhoods to “eliminate the problem of rape and sexual repression suffered by the Iranian youth.”...বিস্তারিত জানতে এখানে ক্লক করুন
১০ ই জুলাই, ২০১০ ভোর ৪:১৩
এম. রহমান বলেছেন: শুভরাত্রি কইলেন ক্যা? যান গা নাকি?
২|
১০ ই জুলাই, ২০১০ রাত ৩:৫৩
মইন বলেছেন: সেসময় দুই জন পুরুষের সঙ্গে বিবাহবহির্ভূত সম্পর্কের
কইতে পারেন, ওই দুইজন পুরুষের কি হইছিলো? তাদেরকে কি কোন শাস্তি প্রদান করা হইছে? বা পুলিশে ধরছে নাকি?
১০ ই জুলাই, ২০১০ ভোর ৪:০৯
এম. রহমান বলেছেন: ওদেরও একই শাস্তি হইছিলো তাতে আর সন্দেহ কি! তবে আরও জানতে বা গবেষণা করতে নিচের লিংকগুলো ঢুঁ মারতে পারেন।

Iran executes two men by stoning
Nine face stoning death in Iran
Iran 'adulterer' stoned to death
৩|
১০ ই জুলাই, ২০১০ রাত ৩:৫৫
এক্স বলেছেন: মুহা হা হা হা হা..... এইটা নাকি মুসলমান কেরানট্রি. এরা নাকি বিশ্ব মুসলমানের মুক্তির দূত.... টেম্পো পতিতালয় দেখে তো পুরাই টাশকি....
আগে ইসলামিক ভ্যালু, সেই ভ্যালু থেকে মোরাল সেই মোরাল থেকে জুডিশিয়ারি ল আর ল এরপর শাস্তি. আর এরা শুরুই করেছে বেত আর পাথর দিয়ে. ইরানের ওই আইনকে কেন তারা শরীয়াহ বলে জানি না. ওটা বেসিক্যালি ছড়িয়া.
১০ ই জুলাই, ২০১০ ভোর ৪:১২
এম. রহমান বলেছেন: আরে ভাই, এইসব নিয়াই তা দুনিয়াশুদ্ধা তোলপাড়। ঘটনা তো দু'একটা না, ইরানে বছরে শ শ ঘটে এইরকম।
৪|
১০ ই জুলাই, ২০১০ ভোর ৪:২৩
বাংলাকে ভালবাসি বলেছেন:
আমাদের দেশে যারা ইভটিজিং ও পরকীয়া করে এদের শাস্তি কবে হবে?
১০ ই জুলাই, ২০১০ ভোর ৫:০০
এম. রহমান বলেছেন: আইন-কানুন হইতেছে,কার্যকর হইলে দেখা যাবে'ক্ষণ। একটু ধৈর্য্য ধরুন।
৫|
১০ ই জুলাই, ২০১০ ভোর ৪:৩৫
বিডি আইডল বলেছেন: ইরান কি ইসলামিক কান্ট্রি?
১০ ই জুলাই, ২০১০ ভোর ৪:৫৮
এম. রহমান বলেছেন: ইতিহাস তো তাই বলে।
বিস্তারিত দেখুন এখানে:
- ইসলামিক রিপাবলিক অব ইরান
৬|
১০ ই জুলাই, ২০১০ ভোর ৫:০৪
রুদ্রমরু বলেছেন: সুসম্পর্ক থাকা ভাল
১০ ই জুলাই, ২০১০ সকাল ৭:১৮
এম. রহমান বলেছেন: কার সুসম্পর্ক? নরনারীর?
৭|
১০ ই জুলাই, ২০১০ ভোর ৫:০৬
এক্স বলেছেন: কমেডি অব দ্যা নাইট......
বিডি আইল বলেছেন: ইরান কি ইসলামিক কান্ট্রি?
লেখক বলেছেন: ইতিহাস তো তাই বলে.
বিস্তারিত দেখুন এখানে: -ইসলামিক রিপাবলিক অব ইরান.....
যেটা রিপাবলিক সেটা ইসলামিক হয় কিভাবে. হ্যাঁ হয়, কেমনে হয় দেখেন - ইসলাম বলে রজম করে মার ব্যাভিচারী নারী-পুরুষকে, পাবলিক বলে পাথর মারা বর্বর ঘৃণ্য কাজ, পাবলিকের প্রেসার বেশি কাজেই ইরান বলল রজম আউট ফাঁসি ইন. ব্যাভিচার আউট শর্ট ম্যারেজ আকা পতিতালয় ইন.
১০ ই জুলাই, ২০১০ সকাল ৭:১৯
এম. রহমান বলেছেন: ভালই বললেন। ধন্যবাদ।
৮|
১০ ই জুলাই, ২০১০ সকাল ১০:০৫
অপলক বলেছেন: এমনিই কি আল্লাহর সাহায্য এসব মুসলমান জাতির উপর থেকে উঠে গেছে? এরা পাপে পাপে পাপাকীর্ণ হয়ে গেছে.........
১০ ই জুলাই, ২০১০ সন্ধ্যা ৬:০৩
এম. রহমান বলেছেন: আল্লাহ'র সাহায্য উঠলো কেমন? তাইলে ওরা সবাই মিলে তেল পাইলো কেমনে? এখন ওরা বহুত আরামে আছে। আমরা তো তেল পেলাম না?
৯|
১০ ই জুলাই, ২০১০ সকাল ১০:৫৪
রাজিন বলেছেন: ব্যাপারটা আসলে বেশ Confusing । হতে পারে কুর'আনের ভুল ব্যাখ্যা নেওয়া হয়েছে। তখনকার আমলে হয়তো এটাই সঠিক শাস্তি ছিল।
আল্লাহ আমাকে ক্ষমা করুন। জানি না হয়তো ভুল বলেছি।
১০|
১০ ই জুলাই, ২০১০ সন্ধ্যা ৬:০৫
এম. রহমান বলেছেন: কে যে কোরানের ব্যখ্যা দিতে ভুল করলো আর কে নিলো - লোকজনের কি অভাব পইড়া গেছিল নাকি? এখনো কি কেউ নাই যে সঠিক ব্যখ্যা দিতে পারে?
১১|
১০ ই জুলাই, ২০১০ সন্ধ্যা ৬:৩১
অপলক বলেছেন: তেল তো আগেই ছিল। আল্লাহ ভুলটা সেখানেই করেছেন। ঐ পরিমান তেল আমাদের দেশে পেলে আমার ধারনা ওদের চেয়ে খারাপ অবস্থা হত।
ভারত তার বডার এলাকায় তেল কুপ খনন করছে প্রায় ১০কিমি ভেতরে। এটা একটু এঙ্গেল করে যদি খনন করে তাহলে বাংলাদেশের গ্যাস/ তেল আমাদের অজান্তে লুট হয়ে যাবে।
বঙ্গোপসাগরে বিভিন্ন দেশ যে ভাবে দৃষ্টি ফেলেছে তাতে এদেশের সীমান্তের ভূ-অভ্যান্তরে সব চুষে নেবে এটা আজ না হলেও কাল হবেই হবে। কাজেই আল্লাহ যে একবারে কিছুই দেয়নি তা মেনে নিতে কষ্ট হয়।
ভাল থাকরেন।
©somewhere in net ltd.
১|
১০ ই জুলাই, ২০১০ রাত ৩:৪৫
অপ্রিয় সত্য ৭০০ বলেছেন: শুভ রাত্রী