| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
ব্লগিং জিনিসটা ঠিক আমার জন্য না। কারণ আমি প্রচণ্ডরকম আলসে। আমার ক্ষেত্রে নিতান্ত ঠেলায় না পরলে 'আলসে নয় সে, ওঠে রোজ সকালে' কথাটা কোনমতেই খাটেনা। টরেটক্কা বাজানো একটা প্রিয় বদভ্যাস। হতাম যদি মিতিনমাসি বা ফেলুদা , নেহায়েত কিশোর পাশা অন্তত; রহস্যভেদের জটিল ভাবনায় মগ্ন থাকলে হয়তো এই টরেটক্কা বাজানোটাই হতো আমার ট্রেডমার্ক। একদিন তা করতে করতেই মনে হলো 'আচ্ছা, এই বাজনার ভেতর তো দিন কে দিনের কতো গল্প লুকিয়ে আছে। জটিল কিছুনা। খুব সাধারণ খুঁটিনাটি। যা কস্ট দেয়, চিনচিনানি তোলে বুকে ,আবার কুটিপাটি হই হেসে। সেই কথাগুলো যা 'ব্যাক্তিগত'র খোলস ছেড়ে কিছুটা বাইরে দাঁড়িয়ে। অনেকের সাথে হয়তো মিলে যাবে, অনেকের সাথে মিলবেনা। কিন্তু কিছু চিন্তা যা অনেকের মধ্যে ছড়িয়ে দিয়ে দেখতে ইচ্ছা করে আর কতজন আমার মতো আছে বা নেই। সেখান থেকেই টরেটক্কার যাত্রা শুরু। তা আগে যা বললাম, অলসতা ছাড়িয়ে কতদুর কি লিখবো জানিনা। তবে লিখবো। নিজের জন্য। একেবারেই নিজের জন্য কিন্তু যাতে থাকবে অচেনা চেনা অন্য সবার খানিকটা অনুভূতির মিশেল।
২৬ শে ফেব্রুয়ারি, ২০১৭ সন্ধ্যা ৭:৫১
মোমশ্রুতি বলেছেন: হাহাহা!!! নিয়মিত লিখবার কথা তো দিতে পারছিনা, তবে আমার মনে হয় লেখাটা আমার জন্য জ্বরে কুইনাইনের মতোন কাজ করে। চেষ্টা অবশ্যই করবো।পড়লে খুবই ভাল লাগবে। ![]()
২|
২৬ শে ফেব্রুয়ারি, ২০১৭ সন্ধ্যা ৭:৫৯
সাদা মনের মানুষ বলেছেন: যাতে থাকবে অচেনা চেনা অন্য সবার খানিকটা অনুভূতির মিশেল। ........লিখতে থাকুন, আছি সাথে, আপনি কিন্তু পুরোনো ব্লগার, আপনার আরো অনেক পোষ্ট থাকা উচিৎ ছিল ![]()
২৬ শে ফেব্রুয়ারি, ২০১৭ রাত ৮:০৫
মোমশ্রুতি বলেছেন: পুরনো না ঠিক। যখন সামুতে একাউন্ট খুলেছিলাম তখন ব্লগের কিছু বুঝতামনা। এখনো যে খুব একটা বুঝি তাও না। লেখা শুরু করলাম আগের একাউন্টেই তাই এতো সময় দেখাচ্ছে।
৩|
২৬ শে ফেব্রুয়ারি, ২০১৭ রাত ৮:০৭
সাদা মনের মানুষ বলেছেন: এবার তাড়াতাড়ি পুরোনো হয়ে যান ![]()
৪|
২৬ শে ফেব্রুয়ারি, ২০১৭ রাত ৯:২৯
পুলহ বলেছেন: অনেক অ-নে-ক কাল আগে আপনার একটা লেখা পড়েছিলাম, কোন একটা বইয়ের রিভিউ ছিলো সেটা। পড়ে মন্তব্য করেছিলাম- লেখাটার সাথে কোথাও মুজতবা আলীর লেখার ধরণের মিল আছে...
আপনার জন্য শুভকামনা থাকবে মোমশ্রুতি!
"...আবার কুটিপাটি হই হেসে"-< হেসে কুটিকুটি শুনেছি; আপনার লেখা থেকে কুটিপাটিও শুনলাম !
ভালো থাকুন।
২৭ শে ফেব্রুয়ারি, ২০১৭ রাত ৩:৫১
মোমশ্রুতি বলেছেন: এখনো আমার মুজতবা আলী পড়া হয়ে উঠলোনা এবং এখনো আমি লজ্জিত এই বিষয়টা নিয়ে। এই লেখায়েও কি মিল পেলেন? কুটিপাটি বানানো শব্দ। আমি নাকি ছোট থেকে বলি । হাহা!
©somewhere in net ltd.
১|
২৬ শে ফেব্রুয়ারি, ২০১৭ সন্ধ্যা ৭:৪৮
হাতুড়ে লেখক বলেছেন: লিখুন। আমরা পড়ার জন্য হা করে থাকবো ইনশাল্লাহ।