| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
মৌটুশি বাশার
স্বপ্ন দেখি লিখতে পারছি , পাতার পর পাতা ভরিয়ে দিচ্ছি লিখায় লিখায়.....
মেঘবালিকা
মৌটুশি বাশার
কবি,আমায় তুমি বলেছিলে, মেঘ বালিকা
বিশ্বাস কর ঠিক তখনই ,আমি নীলগিরি তে মেঘ ছুঁয়েছি
রোঁয়া রোঁয়া,ধোঁয়া ওঠা, নরম নরম ঠিক তোমার মতো ।
বলেছিলে, মেঘ বালিকা তোমায় আমি স্বপ্ন দেবো,
লম্বা-খাটো, দীর্ঘ-ছোট হরেক রকম রঙিন রঙিন
বিশ্বাস করো , তখন থেকেই শূন্য আমার
গানের খাতা ,শাড়ীর আঁচল,মনের গহীন
স্বপ্নে তোমার বিভোর আমি পাগলপারা ।
বলেছিলে,তুমি না কি জাদু জানো? ফিরিয়ে দেবে হারানো সব
তখন থেকেই আমি শুধু আমায় দেখি পলাশপুরের শুন্য মাঠে,
বসে আছি পা ডুবিয়ে, ঠাকুর বাড়ির পুকুর ঘাঁটে ।
বিষণ্ণ এক বিকেল বেলায় কবি তুমি বলেছিলে, মেঘবালিকা
হাজার রকম নকশা হয় শরীর দিয়ে, দেখাই এস
কি যে হল, হাত ছাড়িয়ে চলে গেলাম অনেক দূরে।
তখন থেকেই কেমন যেন ঝুম ধরা সব
মেঘ দেখিনা ,পা ভেজে না, স্বপ্নে আমার ঘুম ভরে না
তাই আজ এসেছি সমর্পণে,
দেখব এবার কেমন হয়, নকশা আঁকা?
কিন্তু কবি কোথায় তুমি? ডাকছি এত আসো না ক্যান?
কবি তুমি কি তবে, অন্য কোথাও ?
গড়ছ বসে অন্যকোনও মেঘবালিকা ?
২|
২১ শে অক্টোবর, ২০১২ সকাল ৯:৩০
মৌটুশি বাশার বলেছেন: অনেক অনেক ধন্যবাদ আপনাকে । শুভেচ্ছা রইল ।
৩|
১০ ই নভেম্বর, ২০১২ রাত ৯:৪৯
নুর ফ্য়জুর রেজা বলেছেন: ব্লগে স্বাগতম।
১৯ শে নভেম্বর, ২০১২ বিকাল ৩:২৫
মৌটুশি বাশার বলেছেন: একটু দেরী করে ফেললাম স্বাগতম গ্রহন করতে , ধন্যবাদ আপনাকে ।
৪|
১৩ ই নভেম্বর, ২০১২ ভোর ৫:০৭
অপূর্ণ রায়হান বলেছেন: ২য় ভালোলাগা
অনেক ভালো হয়েছে কবিতা +++++++++
ভালো থাকবেন সবসময়
হ্যাপি ব্লগিং
১৯ শে নভেম্বর, ২০১২ বিকাল ৩:২৮
মৌটুশি বাশার বলেছেন: ওরে ! সর্বনাশ । আমি কিন্তু লজ্জা পাচ্ছি । ++++ পেতে তো বেশ লাগে । থাঙ্কু.।.।.।
৫|
১৩ ই নভেম্বর, ২০১২ সকাল ৯:২৬
তন্ময়০১৩ বলেছেন: ভালো লাগলো। +++++
কবিতা পড়ে মন না ভরলে কেমন লাগে !!
কবিতা পড়ে মন ভরেছে।
১৯ শে নভেম্বর, ২০১২ বিকাল ৩:৩১
মৌটুশি বাশার বলেছেন: একা আপনার মন ভরেছে , এটা ভাববেন না । মন্তব্যে মন আমারও ভরেছে । ধন্যবাদ আপনাকে ।
৬|
১৩ ই নভেম্বর, ২০১২ দুপুর ১:৩৫
আমিনুর রহমান বলেছেন: চমৎকার কবিতা। ভালো লাগা রইল ......।।
১৯ শে নভেম্বর, ২০১২ বিকাল ৩:৪৯
মৌটুশি বাশার বলেছেন: আপনার ভালো লাগা গ্রহন করলাম হৃদয়ের সবটুকু উষ্ণতা দিয়ে । আর আপনার জন্য অনেক শুভেচ্ছা ।
৭|
১৩ ই নভেম্বর, ২০১২ দুপুর ২:৫৭
নাম দেবো না বলেছেন: ভালোই তো লাগলো মনে হয়! ![]()
স্বাগতম ![]()
১৯ শে নভেম্বর, ২০১২ বিকাল ৩:৫৫
মৌটুশি বাশার বলেছেন: মনে হয় ?" দিল পে কাবু নেহি কেয়া ইয়ার?" আপনার মন্তব্য কিন্তু আমার ভালোই লেগেছে ।
৮|
১৩ ই নভেম্বর, ২০১২ সন্ধ্যা ৭:৪১
একটু স্বপ্ন বলেছেন:
কিন্তু কবি কোথায় তুমি? ডাকছি এত আসো না ক্যান?
কবি তুমি কি তবে, অন্য কোথাও ?
গড়ছ বসে অন্যকোনও মেঘবালিকা ?
কবির প্রতি আস্থা এত কম থাকলে চলবে কেন? ![]()
সুন্দর কবিতায় শুভকামনা অশেষ।
ভাল হোক..
২২ শে নভেম্বর, ২০১২ সকাল ৮:২১
মৌটুশি বাশার বলেছেন: অনেক ধন্যবাদ আপনাকে , আপনার জন্যও রইল নিরন্তর শুভকামনা । আর কবির প্রতি আস্থা বাড়ানোর প্রস্তাব টা মাথায় রইল ।
৯|
০৯ ই জানুয়ারি, ২০১৩ রাত ১২:০৩
গ্যাব্রিয়েল সুমন বলেছেন: মৌটুসী একটা পাখির নাম যে মধু ছাড়া কিছু খায় না।
১০|
২৯ শে জানুয়ারি, ২০১৩ রাত ১২:৪৮
একজন আরমান বলেছেন:
মেঘ বালিকা কাব্য ভালো লাগলো।
©somewhere in net ltd.
১|
১৮ ই অক্টোবর, ২০১২ বিকাল ৪:৪২
হাসান মাহবুব বলেছেন: চমৎকার। স্বাগতম ব্লগে।