| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
কাল্পনিক_ভালোবাসা
একদিন সব হাসির ময়নাতদন্ত হবে, ফরেনসিক রিপোর্টে লেখা থাকবে - সবই মিথ্যে।
বর্তমান সময়ে ল্যাপটপ আমাদের জীবনে নিত্যপ্রয়োজনীয় জিনিসের তালিকাতে নাম লিখিয়েছে। একসময় ল্যাপটপ হয়ত একটি বিলাসিতার পন্য ছিল, কিন্তু সময়ের আবর্তনে ল্যাপটপ দৈন্দদিন ব্যবহার্য জিনিসে পরিনত হয়েছে। বহন করার সুবিধা, নানা রকম ব্যবহার, মর্ডান টেকনোলজী, ইত্যাদি কারনে ল্যাপটপ এখন অনেক জনপ্রিয়। এখন সবাই ডেস্কটপ পিসির চাইতে ল্যাপটপের দিকেই বেশি ঝুঁকছেন। ল্যাপটপ কিনতে গিয়ে অনেকেই অনেক বিড়ম্বনার স্বীকার হোন বা কিছুটা সিদ্ধান্তহীনতায় ভোগেন। আজকে পোষ্টে ল্যাপটপ কেনার ব্যাপারে একটা গাইড লাইন দেয়ার চেষ্টা করা হবে। তথ্যগুলো ইন্টারনেট এবং ল্যাপটপ যারা ইম্পোট করেন তাদের সাথে কথা বলে সংগ্রহ করেছি। আশা করি তথ্যগুলো আপনাদের কাজে লাগবে।
ল্যাপটপ কেনার প্রথমেই আপনাকে সিদ্ধান্ত নিতে হবে, আপনি কি ধরনের ব্যবহারের জন্য ল্যাপটপটি কিনছেন। সেটার উপর ভিত্তি করে আপনার ল্যাপটপের সাইজ ঠিক করতে হবে। এমন যদি হয় আপনি ল্যাপটপটি মূলত বাড়িতেই ব্যবহার করবেন, এবং মাঝে মাঝে এই রুম থেকে সেই রুমে যাবেন বা মাঝে মাঝে হয়ত বাইরে নিয়ে যাবেন তাহলে আপনার জন্য ১৫'' ডিসপ্লে বিশিষ্ট ল্যাপটপই যথেষ্ট। এই ধরনের স্ক্রীন সাইজের ল্যাপটপগুলোর ওজন সাধারনত ২.৫ কেজি থেকে ৩ কেজি পর্যন্ত হয়ে থাকে। বাংলাদেশের বাজারে সাধারনত এই ধরনের ল্যাপটপের চাহিদা বেশি। সাধারন ব্যবহারকারীরা এই সাইজের ল্যাপটপগুলোই বেশি কিনে।
তবে আপনাকে যদি ল্যাপটপ নিয়ে হরহামেশাই বাইরে ঘোরাফেরা করতে হয়, যেমন অফিসের কাজে বা ক্লাসে পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন দেখানোর জন্য, তাহলে ১৩" বা ১৪ " সাইজ বিশিষ্ট ল্যাপটপ কেনাই উত্তম। কারন এইগুলোর ওজন কম ফলে বহনে তেমন সমস্যা হয় না এবং ব্যাটারীর চার্জ তুলনামূলকভাবে বেশিক্ষন থাকে। উপরের দুই ক্যাটাগরির ল্যাপটপের মধ্যে নিচের ব্যান্ড গুলো উদহারন হিসেবে বেশ উল্লেখ্যযোগ্য।
Lenovo ThinkPad T530
HP Pavilion g6t-2000 ,
Acer Aspire V5-571
আর যদি আপনি যদি খুবই হাই ডেফিনেশন গেমস খেলতে চান, কিংবা গ্রাফিক্সের কাজ করতে চান তাহলে, বড় স্ক্রীন (যেমন ১৭'') বিশিষ্ট কোন ল্যাপটপ আপনাকে বেছে নিতে হবে। তবে এই গুলো নিয়ে সবসময় ঘোরাফেরা করাটা বেশ ঝামেলাজনক। তবে এইখানে উল্লেখ্য যে, গ্রাফিক্স এর জন্য ল্যাপটপ ব্যবহার না করাই উত্তম। বিশেষ করে প্রিণ্ট মিডিয়ার জন্য গ্রাফিক্সের জন্য সিআরটি মনিটর সহ ডেস্কটপ ব্যবহার করা উচিত। এতে ডিসপ্লে কালার এবং প্রিণ্ট কালারের মধ্যে পার্থক্য কম হয়। সবচেয়ে ভালো হয় ম্যাক ব্যবহার করতে পারলে।
এরপর অবশ্যই যে ব্যাপারটি আসে তা হলো বাজেট। যে কোন পর্যায়ের কেনাকাটার জন্য বাজেট অন্যতম গুরুত্বপূর্ন বিষয়। অনেকে দরকার ছাড়াই অপ্রয়োজনীয় খরচ করেন। সেই অপ্রয়োজনীয় খরচ দিয়ে হয়ত আপনি প্রয়োজনীয় অন্য কিছু কিনতে পারেন। তাই আমি অনুরোধ করব, আপনার কাজের এবং ব্যবহারের উপর ভিত্তি করে আপনি আপনার বাজেট ঠিক করবেন। আমি কয়েকটি রেঞ্জ নিয়ে আলোচনা করব। আশা করি এই রেঞ্জের মধ্য থেকেই আপনি আপনার বাজেট সর্ম্পকে একটি ভালো ধারনা করতে পারবেন।
৪০,০০০/- - ৫০,০০০/- বর্তমানে এই রেঞ্জের মধ্যে আপনি সহজেই ভালো মানের একটি ল্যাপটপ পাবেন যা দিয়ে মোটামুটি সব কাজই করতে পারবেন। এই রেঞ্জের মধ্যেই আপনি ডুয়েল কোর ইন্টেল কোর থ্রী-আই অথবা, এমডি এ-সিক্স প্রসেসর, ৪ গিগাবাইট র্যাম এবং নূন্যতম ৩২০ জিবি হার্ড ডিস্ক এর একটা বেশ ভালো কনফিগারেশন পাবেন। আমার মনে হয় এই কনফিগারেশন সাধারন কাজগুলো যেমন, নেট ব্রাউজিং, ফেসবুক, মুভি দেখা, ছোটখাটো ছবি এডিট বা ডিজাইনের কাজও, সাধারন গেমস ইত্যাদির জন্য যথেষ্ট। নিচের মডেল গুলো এই রেঞ্জের মধ্যে উদহারন হিসেবে দেখতে পারেন।
Toshiba Satellite P845-S4200
HP Pavilion g6t-2000
Acer Aspire V5-571-6869
Dell Inspiron 15R 5520
৫০,০০০/- ৮০,০০০/- আপনি যখনই পঞ্চাশ হাজারের উপরে যাবেন, তখনই আপনি ল্যাপটপের কিছু প্রিমিয়াম ডিজাইন পাবেন যেমন, মেটাল আউটলুক, স্লীম ইত্যাদি। তবে মনে রাখবেন যত দামী ল্যাপটপের দিকে যাবেন এর ফিচার বাড়তে থাকে। যেমন, সাউন্ড কোয়ালিটি, ব্যাকলিট কী-বোর্ড ইত্যাদি। এই বাজেটে আপনি সেকেন্ড জেনারেশন কোর আই-ফাইভ প্রসেসর থেকে নিয়ে কোর আই-সেভেন প্রসেসর, ৫০০ জিবি হার্ডডিস্ক, ৪/৬ জিবি র্যাম, এএমডি বা নিভিডিয়ার ডেডিকেটেড গ্রাফিক্স কার্ড এর মত একটি কনফিগারেশন আসা করতে পারেন। অনেক ক্ষেত্রে আপনি সামান্য কিছু বাজেট বাড়ালে ব্লু রে ড্রাইভও পেতে পারেন। যেমনঃ
Sony VAIO S Series 13 (SVS13112FXW)
Acer Aspire S3
ASUS UL30A
৮০,০০০/- এর উপর যে ল্যাপটপ গুলো পাবেন, সেগুলো মূলত হাই পারফ্যারম্যান্সের জন্যই। এখানে আপনি নিশ্চিন্তে ভালো মানের গেমস, গ্রাফিক্স এবং মাল্টিমিডিয়া সংক্রান্ত কাজগুলো ভালোভাবে করতে পারবেন। এই ধরনের ল্যাপটপ গুলো মূলত প্রফেশনালদের জন্যই। স্ক্রীন রেজুলেশনও চমৎকার। এ্যাপলের ম্যাকবুক গুলো এই ক্যাটাগরীতে পড়বে। সেই ক্ষেত্রে নূন্যতম ১,৫০,০০০ এর উপরে আপনাকে বাজেট করতে হবে। নিচে উদহারন গুলো দেখতে পারেন।
Apple MacBook Air
Sony VAIO Duo 11
Dell Latitude E5530
HP Envy Spectre
Sony VAIO Tap 20
এরপর আসা যাক, আরামদায়ক ব্যবহারের বিষয়টি বা যাকে আমরা ইউজার ফ্রেন্ডলীনেসও বলতে পারি। অনেক দামী মডেলের ল্যাপটপও ব্যবহার করে আরাম পাওয়া যায় না। অনেক সময় কী বোর্ডের কী গুলোর স্পেস একটা গুরুত্বপূর্ন ফ্যাক্টর হয়ে দাঁড়ায়। সাধারনত একটু ফাঁকা এবং হালকা শক্ত কী ইউজারদের মোটামুটি পছন্দ। তাই ল্যাপটপ কেনার সময় এই বিষয়টি বুঝে কিনবেন।
ব্যাটারীর লাইফ টাইম আরেকটি গুরুত্বপূর্ন বিষয়। ব্যাটারী স্থায়িত্ব সর্ম্পকে ভালো করে জেনে তারপর ল্যাপটপ কেনা ভালো। নতুন ল্যাপটপের ক্ষেত্রে ব্যাটারী নূন্যতম ১২ ঘন্টা চার্জ দিয়ে নিতে হবে।আরো একটি বিষয়, তা হলো, LaptopBatteryExpress.com এর বিশেষজ্ঞদের মতে নতুন কেনা ল্যাপটপের ব্যাটারী অবশ্যই নূন্যতম ৫ বার পুরো চার্জ এবং ডিসচার্জ করতে হবে। এতে ল্যাপটপের ব্যাটারীর স্থায়িত্ব বাড়বে এবং দীর্ঘস্থায়ী হবে। এই বিষয়ে আরো বিস্তারিত জানতে চাইলে এই প্রতিষ্ঠানটির ওয়েব সাইটে যেতে পারেন।
এই ক্ষেত্রে আরেকটি বিষয় বলতে চাই, তা হলো ওয়ারেন্টির বিষয়টি। যে ব্রান্ডের ল্যাপটপ কিনছেন তারা কি কি ওয়ারেণ্টি দিবে সেটা জেনে নিবেন। সেদিন থেকে কিনবেন, সেদিন থেকেই যেন ওয়ারেন্টির তারিখ দেয়া থাকে, সে ব্যাপারটা খেয়াল রাখবেন
এবার আসুন জেনে নেই ইউজার রেটিং উপর ভিত্তি করে কয়েকটি সেরা ব্রান্ডের ল্যাপটপের নাম।
১. Apple MacBook Air
২.HP Pavilion g6t-2000
৩.Asus Zenbook UX31A
৪. Apple MacBook Pro 15-inch with Retina Display
৫.Best Gaming Laptop: Alienware M17 x
৬.Best Business Laptop: Lenovo ThinkPad X1 Carbo
৭. Best Multimedia Laptop: Dell XPS 15
৮. Best Small Business Notebook: Lenovo ThinkPad Edge E430
৯. Best Mainstream Laptop: Lenovo IdeaPad Z580
১০. Best Business Notebook: Lenovo ThinkPad T430
সামুর সমস্যার কারনে সবগুলো লিংক দিতে পারলাম না, পরবর্তী সময়ে লিংকগুলো আপডেট করা হবে।
আশা করি ল্যাপটপ কেনার ব্যাপারে এই তথ্যগুলো আপনাদের কাজে দিবে। নিজের প্রয়োজনমত সাধ এবং সাধ্যের বাস্তবসম্মত প্রয়োগ ঘটিয়ে আপনারা ভালো একটি ল্যাপটপ কিনতে পারবেন। সেই কামনাই রইল। আগেও উল্লেখ্য করেছি, তথ্যগুলো আমি মূলত ইন্টারনেট এবং ঢাকার দু'একটি কম্পিউটার মার্কেট ঘুরে সংগ্রহ করেছি। আপনাদের যদি কাজে লাগে তাহলেই আমার এই কষ্ট সার্থক।
২২ শে অক্টোবর, ২০১২ রাত ৮:১৫
কাল্পনিক_ভালোবাসা বলেছেন: বাহ! তাহলে তো ভালোই হলো। ![]()
২|
২২ শে অক্টোবর, ২০১২ বিকাল ৫:০৩
নক্ষত্রপথ বলেছেন: বাজারের পপুলার ল্যাপটোপ গুলা এখানে পাবেন।
নিত্যদিন ল্যাপটোপ
২২ শে অক্টোবর, ২০১২ রাত ৮:১৬
কাল্পনিক_ভালোবাসা বলেছেন: জী, ধন্যবাদ।
৩|
২২ শে অক্টোবর, ২০১২ বিকাল ৫:০৪
নক্ষত্রপথ বলেছেন: http://nittodin.com/product-type/Laptops & Desktops/67
৪|
২২ শে অক্টোবর, ২০১২ সন্ধ্যা ৬:০৪
অপূর্ণ রায়হান বলেছেন: দারুন কাজের পোস্ট ! আপডেট দিবেন আশাকরি
ভালো থাকবেন সবসময়
২২ শে অক্টোবর, ২০১২ রাত ৮:১৭
কাল্পনিক_ভালোবাসা বলেছেন: ধন্যবাদ অপূর্ন ভাই। ইনশাল্লাহ আপডেট দিব।
৫|
২২ শে অক্টোবর, ২০১২ সন্ধ্যা ৬:৫৫
আমি তুমি আমরা বলেছেন: ++++
২২ শে অক্টোবর, ২০১২ রাত ৮:১৭
কাল্পনিক_ভালোবাসা বলেছেন: ধন্যবাদ।
৬|
২২ শে অক্টোবর, ২০১২ সন্ধ্যা ৭:০১
চেয়ারম্যান০০৭ বলেছেন: ভাই ল্যাপটপ তো আছে।তবে কামের পোস্ট
+++
২২ শে অক্টোবর, ২০১২ রাত ৮:১৮
কাল্পনিক_ভালোবাসা বলেছেন: ধন্যবাদ চেয়ারম্যান ভাই। আমি কিছু ছবি এবং আরো কিছু লিংক দিতে চাচ্ছিলাম। কিন্তু সামু'র সমস্যার কারনে হলো না।
৭|
২২ শে অক্টোবর, ২০১২ রাত ৮:১০
ভদ্র পোলা বলেছেন: ভালো টিপস দিলেন , কাজে দিবে , থেঙ্কু
২২ শে অক্টোবর, ২০১২ রাত ৮:১৯
কাল্পনিক_ভালোবাসা বলেছেন: কাজে দিলেই কষ্ট সার্থক
, ধন্যবাদ।
৮|
২২ শে অক্টোবর, ২০১২ রাত ৮:২৯
আরিফ১৯৭৮০০৭ বলেছেন: প্রিয়তে। + +
২২ শে অক্টোবর, ২০১২ রাত ৮:৫৪
কাল্পনিক_ভালোবাসা বলেছেন: ধন্যবাদ। ![]()
৯|
২২ শে অক্টোবর, ২০১২ রাত ৮:৩৪
মিজভী বাপ্পা বলেছেন: ডেলের ল্যাটিচিয়্যুড সিরিজ হচ্ছে বিজনেস এডিশন ল্যাপ্পু।এর স্থলে এক্সপিএস স্টুডিও চলে।
২২ শে অক্টোবর, ২০১২ রাত ৮:৫৫
কাল্পনিক_ভালোবাসা বলেছেন: ভাই একটা কষ্ট করেন, একটু লিংকটা দিয়ে দিন। আমি প্রয়োজনে এ্যাড করে নিচ্ছি। ![]()
১০|
২২ শে অক্টোবর, ২০১২ রাত ৯:২২
রাতুল_শাহ বলেছেন: গত মে মাসে আপনার পোষ্টটি দরকার ছিল।
তারপরও প্রিয়তে রাখলাম।
HP Pavilion g4 কিনেছি ভাই।
২২ শে অক্টোবর, ২০১২ রাত ৯:৩৩
কাল্পনিক_ভালোবাসা বলেছেন: হা হা, তাই নাকি। আহা! আগে জানলে তো লিখেই ফেলতাম। তবে আপনি তো যথেষ্ট ভালো একটা ল্যাপটপ কিনেছেন।
আশা করি ভালো সার্ভিস পাবেন। ![]()
১১|
২২ শে অক্টোবর, ২০১২ রাত ১১:২৩
রোমান সৈনিক বলেছেন: কামের পোস্ট +++
২৩ শে অক্টোবর, ২০১২ রাত ১২:০৬
কাল্পনিক_ভালোবাসা বলেছেন: হা হা হা, ধন্যবাদ ভাই। আপনাকে যে ক্ষোভের কথা জানাইছি, সেটা আবার কইয়েন না। ![]()
১২|
২৩ শে অক্টোবর, ২০১২ রাত ১২:৩২
আমিনুর রহমান বলেছেন: অনেক কাজের পোষ্ট। সরাসরি প্রিয়তে ............।
ভালো থাকবেন ......।।
২৩ শে অক্টোবর, ২০১২ রাত ১২:৪১
কাল্পনিক_ভালোবাসা বলেছেন: ধন্যবাদ।
১৩|
২৩ শে অক্টোবর, ২০১২ রাত ১২:৫০
শিপন মোল্লা বলেছেন: জাহিদ ভাই আপনি আসলে খুব গুনি ছেলে। পোস্ট এর কথা কিছু বলবো না সুজা পিয়েতে নিলাম।
২৩ শে অক্টোবর, ২০১২ রাত ১:০৮
কাল্পনিক_ভালোবাসা বলেছেন: ধন্যবাদ
১৪|
২৩ শে অক্টোবর, ২০১২ রাত ১:০৮
অ্যানোনিমাস বলেছেন: কেনা হয়েছে অননননননননননননেেেেেেেেেেেেেেক আগে তবে যারা কেনেনি তাদের কাজে লাগবে +++++++++
২৩ শে অক্টোবর, ২০১২ রাত ১:২৪
কাল্পনিক_ভালোবাসা বলেছেন: ধন্যবাদ ভাই। আশা করি ভালো আছেন।
যারা সামনে কিনবেন তাদের কথা মাথায় রেখেই লেখা। ![]()
১৫|
২৩ শে অক্টোবর, ২০১২ রাত ১:০৮
ঘুড্ডির পাইলট বলেছেন: সপ্তম ভালো লাগা সহকারে প্রিয়তে।
যেটা আছে সেটা দিয়া আর কিছু দিন চলবে। পরে আপ্নার পোষ্ট কাজে লাগবে । অনেক ধৈন্নবাদ।
২৩ শে অক্টোবর, ২০১২ রাত ১:২৫
কাল্পনিক_ভালোবাসা বলেছেন: ধন্যবাদ ভাই। আপনার লাষ্ট পোষ্টটা পড়ে অনেক মজা পেয়েছি।
১৬|
২৩ শে অক্টোবর, ২০১২ রাত ১:১১
নীলঞ্জন বলেছেন: গ্রাফিক্স এর জন্য ল্যাপটপ ব্যবহার না করাই উত্তম। বিশেষ করে প্রিণ্ট মিডিয়ার জন্য গ্রাফিক্সের জন্য সিআরটি মনিটর সহ ডেস্কটপ ব্যবহার করা উচিত। এতে ডিসপ্লে কালার এবং প্রিণ্ট কালারের মধ্যে পার্থক্য কম হয়। সবচেয়ে ভালো হয় ম্যাক ব্যবহার করতে পারলে। - পরিপূর্ণ সহমত।
সোজাসুজি প্রিয়তে।++++++++++
শুভ কামনা রইল সবসময়ের জন্য। ভালো থাকবেন ভাই।
২৩ শে অক্টোবর, ২০১২ রাত ১:২৬
কাল্পনিক_ভালোবাসা বলেছেন: ধন্যবাদ নীলঞ্জন ভাই। ভালো থাকবেন।
১৭|
২৩ শে অক্টোবর, ২০১২ রাত ১:৩২
রোমান সৈনিক বলেছেন: কি আ করা ব্রো সেটা নিয়া সবাই কমপ্লেই করছে বাট কিছুই লাভ হয়নাই
উপরে একটা কমেন্ট দেখলাম এইটারে পাত্তা দিয়েন না।বুজে নিয়েন কি কইছি?
২৩ শে অক্টোবর, ২০১২ রাত ১:৪৭
কাল্পনিক_ভালোবাসা বলেছেন: হুমম। বুঝেছি
![]()
আর ঐটা ঠিক আছে।
১৮|
২৩ শে অক্টোবর, ২০১২ রাত ৩:১৪
আশরাফুল ইসলাম দূর্জয় বলেছেন:
অ্যাপল ম্যাকে চোখ যায়।
পকেটেই খালি টাকা নাই ![]()
২৩ শে অক্টোবর, ২০১২ রাত ৩:৩৫
কাল্পনিক_ভালোবাসা বলেছেন: হা হা হা, কি আর করবেন। সমস্যা তো এইখানেই। ![]()
১৯|
২৩ শে অক্টোবর, ২০১২ সকাল ১০:১৪
আবু সালেহ বলেছেন:
টাকা নাই ল্যাপটপ কিনার চিন্তাও নাই..............
২৩ শে অক্টোবর, ২০১২ সকাল ১০:৪১
কাল্পনিক_ভালোবাসা বলেছেন: হা হা হা...একদম কঠিন সিদ্ধান্ত। ![]()
২০|
২৩ শে অক্টোবর, ২০১২ সকাল ১১:০৮
পাভেল০৮১ বলেছেন: আমি HP probook 4530 কিনেছি ৩ মাস হল। সার্ভিস বেশ ভাল তবে loadshedding এর কারনে battary র উপর যে pressure যাচ্ছে কতদিন ভাল থাকবে সন্দেহ আসে
২৪ শে অক্টোবর, ২০১২ রাত ১:২৭
কাল্পনিক_ভালোবাসা বলেছেন: হুমম। এটাও বেশ ভালো ল্যাপটপ। আশা করি ব্যাটারী সমস্যা করবে না।
২১|
২৩ শে অক্টোবর, ২০১২ দুপুর ২:৪১
একজন আরমান বলেছেন: টাকা নাই।
২৪ শে অক্টোবর, ২০১২ রাত ১:২৮
কাল্পনিক_ভালোবাসা বলেছেন:
বিয়া কর। ল্যাপটপ পাইবা। হা হা হা
২২|
২৩ শে অক্টোবর, ২০১২ দুপুর ২:৫৮
ধৈঞ্চা বলেছেন: ধন্যবাদ, অনেক তথ্য দিয়েছেন...
ল্যাটপের ব্যাপারে আমি সবসময় ব্র্যাণ্ডকে বেশী প্রাদাণ্য দেই। যারা একটু সামর্থ্যবান তারা সনি ভায়ো বা ম্যাক কিনতে পারেন। বাংলাদেশে আসুস ও এইচপি জনপ্রিয় হলেও এই দুইটাতেই দেশে বেশী সমস্যা হতে দেখেছি। বাইরে থেকে আনিয়ে নিতে পারলে ভাল হয়।
আপনি যে উদ্দেশ্যেই ব্যবহার করেন না কেন প্রসেসর সব সময় পেন্টিয়াম নিতে চেষ্টা করবেন। এএমডি বা সেলেরনের ধারে কাছেও যাবেন না। আর পোর্টগুলো আপনার চাহিদা মত আছে কিনা দেখে নিবেন বিশেষ করে HDMI. ম্যাক OS ব্যবহারের অভিজ্ঞতা না থাকলে ম্যাকবুক কিনলে প্রথম প্রথম ঝামেলা মনে হবে।
আমি দীর্ঘ্য ৪ বছর ভায়ো ব্যবহারের পর গত বছর ম্যাক বুক এয়ার নিলাম। আমার ভায়োটা এখনো ভালভাবেই সচল।
২৪ শে অক্টোবর, ২০১২ রাত ১:৩০
কাল্পনিক_ভালোবাসা বলেছেন: আর পোর্টগুলো আপনার চাহিদা মত আছে কিনা দেখে নিবেন বিশেষ করে HDMI. ম্যাক OS ব্যবহারের অভিজ্ঞতা না থাকলে ম্যাকবুক কিনলে প্রথম প্রথম ঝামেলা মনে হবে। [/si
এটা একটা গুরুত্বপূর্ন কথা বলেছেন। ল্যাপটপ কেনার ক্ষেত্রে এই ব্যাপারটাও খেয়াল রাখতে হবে।
২৩|
২৩ শে অক্টোবর, ২০১২ বিকাল ৩:০৫
সিয়ন খান বলেছেন: দারুন পোস্ট।
২৪ শে অক্টোবর, ২০১২ রাত ১:৩০
কাল্পনিক_ভালোবাসা বলেছেন: ধন্যবাদ।
২৪|
২৩ শে অক্টোবর, ২০১২ বিকাল ৩:০৯
লিন্কিন পার্ক বলেছেন:
কাজের পোস্ট । বুকমার্ক দিলাম
২৪ শে অক্টোবর, ২০১২ রাত ১:৩১
কাল্পনিক_ভালোবাসা বলেছেন: কাজে লাগলেই ভালো লাগবে। ধন্যবাদ। ![]()
২৫|
২৪ শে অক্টোবর, ২০১২ সকাল ৯:২৪
একজন আরমান বলেছেন: ছিঃ ভাইয়া ! এটা কি বললেন?
আমি যৌতুক নিবো না। :!> :!> :#> :#>
২৪ শে অক্টোবর, ২০১২ দুপুর ১২:৩৬
কাল্পনিক_ভালোবাসা বলেছেন: চোরের মন পুলিশ পুলিশ!!!!
আরে বিয়ে করা মানেই কি যৌতুক নেয়া নাকি?? আমি তো ভাবছিলাম তোমাকে উপহার দিব!!
২৬|
২৫ শে অক্টোবর, ২০১২ দুপুর ১:৪২
রঙ তুলি ক্যানভাস বলেছেন: কিনতে হয়নি তাই এত ভাবতেও হয়নি।
লাকিলি একটা পেয়ে গেছি,মেঘ না চাইতেই বৃষ্টির মতন আর কি,তাই যাই পেলাম তাতেই খুশি,কনফিগারেশন যাই হোক।অবশ্য কনফিগারেশনও ভালই(আমার কাছে) আমারটার
০১ লা নভেম্বর, ২০১২ দুপুর ১:০৯
কাল্পনিক_ভালোবাসা বলেছেন: আপনার সাথে কথা নেই। আপনি আপনার লেখাগুলো ড্রাফটে নিয়েছেন কেন? খুবই দুঃখ পেলাম।
![]()
২৭|
২৬ শে অক্টোবর, ২০১২ সন্ধ্যা ৬:২৭
এক্সট্রাটেরেস্ট্রিয়াল স্বর্ণা বলেছেন:
ঈদ মুবারাক, প্রিয় কাল্পনিক_ভালোবাসা।
০১ লা নভেম্বর, ২০১২ দুপুর ১:১১
কাল্পনিক_ভালোবাসা বলেছেন: ঈদ মোবারক, প্রিয় এক্সট্রাটেরেস্ট্রিয়াল স্বর্ণা। কেমন আছেন আপনি? আমি বেশ কিছুদিন ঢাকার বাইরে ছিলাম। সাথে ল্যাপটপ ছিল না। তাই ব্লগে আসতে পারিনি।
২৮|
২৬ শে অক্টোবর, ২০১২ রাত ১০:৫২
রঙ তুলি ক্যানভাস বলেছেন: ঈদ মোবারক কানি ভাইয়া
০১ লা নভেম্বর, ২০১২ দুপুর ১:১৪
কাল্পনিক_ভালোবাসা বলেছেন: আপনাকেও ঈদের শুভেচ্ছা। তবে আপনি আপনার লেখা গুলো সব ড্রাফট করে মনে কষ্ট দিয়েছেন। ![]()
২৯|
২৭ শে অক্টোবর, ২০১২ রাত ৯:০৫
মিথী_মারজান বলেছেন: ঈদের শুভেচ্ছা।
ভাল আছেন তো?
০১ লা নভেম্বর, ২০১২ দুপুর ১:১৪
কাল্পনিক_ভালোবাসা বলেছেন: ঈদ মোবারক। আমি ভালো আছি। আপনি কেমন আছেন? আশা করি পরিবারের সবার সাথে ঈদ আনন্দে কেটেছে। ![]()
৩০|
২৯ শে অক্টোবর, ২০১২ দুপুর ১২:২৪
আবু সালেহ বলেছেন:
০১ লা নভেম্বর, ২০১২ দুপুর ১:১৫
কাল্পনিক_ভালোবাসা বলেছেন: ধন্যবাদ আবু সালেহ। আপনাকে ঈদের শুভেচ্ছা রইল। ![]()
৩১|
৩১ শে অক্টোবর, ২০১২ রাত ৮:৩৮
ফারজুল আরেফিন বলেছেন: অনেক ধন্যবাদ।
++++++
০১ লা নভেম্বর, ২০১২ দুপুর ১:১৫
কাল্পনিক_ভালোবাসা বলেছেন: ধন্যবাদ ভাই। আশা করি তথ্য গুলো কাজে আসবে। ![]()
৩২|
০৮ ই নভেম্বর, ২০১২ রাত ১:০৫
sumon3d বলেছেন:
আপনার পোষ্টগুলো অলওয়েজ তথ্যপূর্ন এবং অসাধারন হয়। আচ্ছা বারবার পোষ্ট প্রিয়তে না নিয়ে পোষ্টদাতাকে কিভাবে প্রিয়তে নেওয়া যায় বলুন তো???
০৮ ই নভেম্বর, ২০১২ রাত ১:৩৮
কাল্পনিক_ভালোবাসা বলেছেন: অনেক ধন্যবাদ সুমন ভাই। আপনি এত সুন্দর মন্তব্য করেছেন। তাই আপনাকেই আমি প্রিয়তে নিলাম। আমার ফেসবুকে আপনাকে এ্যাড করেছি বেশ কিছু দিন হয়েছে।
অনলাইন থাকলে কথা হবে।
৩৩|
২৯ শে জুন, ২০১৩ রাত ৯:৪২
ব্যর্থ মানুষ বলেছেন: ৩৫০০০ টাকায় কোন ল্যাপটপ ভাল হবে। ব্রান্ডের দোকান যেমর রিসিত/রায়ান/কম্পুসোর্সের দামের থেকে বসুন্ধরা সিটির দোকানগুলোর দাম ৪ থেকে ৫ হাজার কম লক্ষ করলাম। কারণটা কি জানতে মুঞ্চায়।
৩০ শে জুন, ২০১৩ রাত ১২:৩৩
কাল্পনিক_ভালোবাসা বলেছেন: আমি একদম রিসেন্ট খবরটি বলতে পারছি না। তবে আপনি এই বাজেটে খারাপ কনফিগারেশন পাবেন না। এসারের পাবেন। ![]()
কারন তারা সেগুলো সরাসরি বিদেশ থেকে নিয়ে আসে। অনেকটা টানা মাল।
৩৪|
১৫ ই এপ্রিল, ২০১৫ রাত ৮:৪৯
চটপট ক বলেছেন: ল্যাপটপ নেব একটা চিন্তা করেছি। গুগলে এই সম্পর্কে ঘাটতে ঘাটতে আপনার পোস্ট পেয়ে গেলাম। কাজে লাগবে, ধন্যবাদ ভাই পোস্টের জন্য
৩৫|
১৭ ই জুন, ২০১৭ বিকাল ৩:০৬
আবু তাহের সাগর বলেছেন: ল্যাপটপের বর্তমান মূল্যের জন্য এই সাইটটি দেখতে পারেন।
©somewhere in net ltd.
১|
২২ শে অক্টোবর, ২০১২ বিকাল ৪:৫৮
এক্সট্রাটেরেস্ট্রিয়াল স্বর্ণা বলেছেন: অনেক ধন্যবাদ। ল্যাপটপের উপর একটা প্রোজেক্ট করতে হবে। আপনার পোষ্ট হেল্প করবে