নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

বর্তমান.......................অগ্রধিকার

We are For All

েদওয়ান সুমন

েদওয়ান সুমন › বিস্তারিত পোস্টঃ

বিশ্বকাপ ফুটবল ২০১৪ ও এনটিভির জালিয়াতি

০১ লা জুলাই, ২০১৪ বিকাল ৪:৫১

বিশ্বকাপের পতাকা উড়ছে ব্রাজিলে!

আর পুরো বিশ্বকাপের জ্বরে কাপছে বাংলাদেশ।

আনাচে-কানাচে থেকে শুরু করে বাংলাদেশের সর্বত্র উড়ছে বিশ্বকাপের পতাকা।

থেমে নেই আমাদের দেশীয় টিভি চ্যানেলগুলো।

নানাবিধ অনুষ্ঠানমালা সম্প্রচারে দর্শকদের মাতিয়ে রাখছে

সবসময়।

রাষ্ট্রীয় মালিকাধীন টিভি চ্যানেল বাংলাদেশ টেলিভিশন, বেসরকারি টিভি চ্যানেল গাজী টেলিভিশন ও মাছরাঙ্গা টেলিভিশন দেশের মানুষকে বিশ্বকাপের সবকটি খেলা দেখাচ্ছে।

বাংলাদেশের অভ্যন্তরে খেলা দেখানোর জন্য তিনটি চ্যানেল ছাড়া অন্য কোন চ্যানেল বিশ্বকাপ ফুটবলের খেলা সম্প্রচার করার অনুমোদন পায়নি।





বিশ্বকাপ শুরুর কয়েকদিন ভারতীয় চ্যানেল সনি সিক্স এবং সনি৮ বাংলাদেশে বিশ্বকাপের খেলা কেবল অপারেটরদের সাথে অবৈধ যোগসাজেশে সম্প্রচার করে।

অল্প কয়েকদিনের ভেতরে সরকারের সার্বিক হস্তক্ষেপে উল্লেখিত টিভি দুটির সম্প্রচার বন্ধ হয়।

কিন্তু ব্যতিক্রম থেকে যায় এনটিভি!

বেসরকারি টিভি চ্যানেল এনটিভি বিশ্বকাপের যে কোন অনুষ্ঠান বা সংবাদ পরিবেশনের সময় রেফারন্সে হিসেবে সনি সিক্স টিভি চ্যানেল থেকে নেওয়া ফুটেজ ব্যবহার করে যা সম্পূর্ণ অবৈধ এবং বাংলাদেশের মানুষ এবং সরকারের সাথে সূক্ষ প্রতারনা।

যা কোন ভাবেই কাম্য নয়।

একটি প্রসিদ্ধ চ্যানেল হিসেবে এনটিভির যথেষ্ট জনপ্রিয়তা এবং গ্রহণযাগ্যতা রয়েছে।

যেখানে অন্যান্য বেসরকারি টিভি চ্যানেলগুলো বিশ্বকাপের যে কোন অনুষ্ঠান বা সংবাদ পরিবেশনের সময় রেফারন্সে হিসেবে বিটিভি, গাজী টিভি অথবা মাছরাঙ্গা থেকে নেওয়া ফুটেজ ব্যবহার

করে।

মন্তব্য ৬ টি রেটিং +০/-০

মন্তব্য (৬) মন্তব্য লিখুন

১| ০১ লা জুলাই, ২০১৪ রাত ৮:২২

কামরুল ইসলাম রুবেল বলেছেন: সহমত

০৩ রা জুলাই, ২০১৪ বিকাল ৪:৩০

েদওয়ান সুমন বলেছেন: ধন্যবাদ কামরুল ভাই!

২| ০২ রা জুলাই, ২০১৪ ভোর ৫:৪৭

শাহমিম বলেছেন: ওরা ইংরেজি কমেন্টারি বুঝে না এই আর কি !

০৩ রা জুলাই, ২০১৪ বিকাল ৪:৩১

েদওয়ান সুমন বলেছেন: ধন্যবাদ শাহমিম!

৩| ০২ রা জুলাই, ২০১৪ দুপুর ১২:১৩

বিজন শররমা বলেছেন: xxxx

০৩ রা জুলাই, ২০১৪ বিকাল ৪:৩১

েদওয়ান সুমন বলেছেন: ধন্যবাদ বিজন!

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.