| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
চা শ্রমিকেরা তাদের দুর্ভোগের কথা জানিয়েছিলেন সেই ব্রিটিশ শাসনামল থেকে। ব্রিটিশ শাসনামল শেষ হলো, পাকিস্তান পর্ব ঘুচিয়ে মুক্তিযুদ্ধর মাধ্যমে অর্জিত হলো স্বাধীন বাংলাদেশ। বাঙালীরা পেল স্বাধীনভাবে বেচে থাকার অধিকার। আসলেই ক স্বাধীনতা পাওয়া গেল? নাকি কালো চামড়ার মধ্যে লুকিয়ে আছে সুষ্পষ্ট অবহেলা, বঞ্চনা আর সীমাহীন অন্যায় অত্যাচার।
চা শ্রমিকেরা সারা সপ্তাহে পরিশ্রম করে ঠিকমতো খেতে পারে না। বঞ্চিত হয় শিক্ষার অধিকার থেকে। মাথাপিছু আয় বেড়ে যখন হাজার ডলার ছাড়িয়ে উন্নত দেশ হওয়ার পথে তখন আজকের বাজারে চা শ্রমিকেরা পায় দৈনিক ৬০-৮০ টাকা মজুরী। যা কিনা ঢাকা শহরের একজন রিকশা চালকের কোন কোন ক্ষেত্রে ১০ ভাগের এক ভাগ হয়ে থাকে।
শ্রমকিরা বঞ্চিত হচ্ছে পানি, শিক্ষা, চিকিৎসার মতো মৌলিক সুবিধা থেকে। আবার কোনো ক্ষেত্রে শিকার হন মারাত্মক বঞ্চনার। কিন্তু এভাবে আর কতদিন! পরিত্রান চাই। চাই সঠিকভাবে বেচে থাকার নিশ্চয়তা। কিন্তু কে দেবে? কেউ কি নেই দেখার। নাকি এভাবে পার করতে হবে বাকি জীবনটা। স্বাধীনতার এত বছর পরেও আশায় বুক বেধে থাকি একটুখানি শান্তির আশায়। শুধু একটুখানি শান্তি…………
২|
৩০ শে অক্টোবর, ২০১৪ রাত ১২:২৬
আমিনুর রহমান বলেছেন:
আরো বিস্তারিত লিখুন।
©somewhere in net ltd.
১|
২৯ শে অক্টোবর, ২০১৪ সন্ধ্যা ৭:৫৫
অপূর্ণ রায়হান বলেছেন: এ বিষয়ে ব্লগে লেখালেখি হয়েছে । আপনারা আরও লিখুন । এক সময় নজরে আসবেই ।