| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
মোঃমোজাম হক
ভাল লাগে জোছনা রাতে মেঘ হয়ে আকাশে ভাসতে।
নিতাকাত কি এবং কেন?
নিতাকাতের সম্পুর্ন অর্থ হচ্ছে Incentive Program for Entities to Nationalize Job।সৌদি জাতীয়তাবাদের অনুপ্রেয়নায় বেসরকারী চাকুরী বাজারে তাদের বেকার নাগরিকদের চাকুরেকরনে বাধ্য করন। কোন দেশ বা জাতি যদি নিজের দেশকে নিজস্ব জনশক্তি দিয়ে চালাতে চায় এবং তার সামর্থ্য তাদের থাকে তবে বিদেশীদের কি করার থাকে? গত দুই বছর যাবত সৌদি আরবে বিশেষজ্ঞদ্বারা গভেষনা করে সৌদি আরবের প্রাইভেট সেক্টরের জন্য এই পরিকল্পনা তৈরী করেছেন,যাহা শিঘ্রিই(মহররম মাস থেকে) প্রয়োগ করতে যাচ্ছে।
বিদেশীদের চাকুরীচুত্যকারী এই পরিকল্পনার ভেতর কি আছে আসুন একটু চোখ বুলিয়ে নিই।
চাকুরীর বাজারে সৌদি জাতীয়করনই হচ্ছে নিকাত প্রোগরাম।
তারা মনে করেন বর্তমানে সৌদি আরবে প্রচুর স্থানীয় বেকার থাকা অবস্থায়ও বিদেশীদের কারনে সৌদি বেকার ছেলেরা চাকুরী না পাওয়ার কারনগুলো নিন্মরুপঃ
১।বিদেশীরা কম বেতনে চাকুরী পায় এবং তাই সৌদিরা তাদের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করতে পারেননা।
২।কাজের পরিবেশ বা পারিপার্শ্বিক অবস্থা অপর্যাপ্ত্য এবং কাজ থেকে ছাটাই প্রক্রিয়ারও সমস্যা আছে।
৩।সৌদিদের সাহস করে কাজ না করার মানষিকতা এবং কম বেতন আর কাজের নিরাপত্তার অভাব।
৪।তাদের (সৌদি) যোগ্যতাও কম এবং অতিমাত্রায় কাজের সময়(ঘন্টা) নিয়ে অনীহা।
৫।এছাড়া চাকুরীর বাজারে বিদেশীদের জন্য ভিসার প্রচুর ছড়াছড়ি তাই সৌদিরা চাকুরীর সুযোগ থেকে বঞ্চিত হচ্ছে।
৬।প্রাইভেট কোম্পানীগুলি ইচ্ছে করেই সৌদিদের চাকুরীতে দেননা আর সরকার এ ব্যাপারে নমনীয়।
২০০৯ সালে সৌদি নাগরিকদের মধ্যে বেকার সংখ্য ছিল ৪৪৮,০০০ জন।প্রতি ৯জন বিদেশী চাকরীজীবির বিপক্ষে মাত্র ১জন সৌদি নাগরীক চাকুরী করেন।আর এর মধ্যে ৩৯’৯% সৌদি বেকারই হচ্ছে ইন্টারমিডিয়েট স্কুল পাশ! অন্যদিকে বিদেশীরা এদেশে কাজ করে তাদের দেশে নিয়ে গিয়েছে বছরে ৭৪বিলিয়ন রিয়াল।
ক্যাটাগরিক বিশ্লেষণ করে তারা চাকুরীরত দেশী/বিদেশীর নিন্মরুপ তালিকা প্রণয়ন করেছেন।
১।কৃষি,বন,মৎস বিষয়ক চাকুরীজিবী--- ৪,৪৪০জন(সৌদি) ৪৮৩,৫৬০জন(বিদেশী)
২।খনি ও তেল-গ্যাস উত্তোলনে---- ৪৩,৪৩৩জন(সৌদি) ২৮,৯৬৬জন(বিদেশী)
৩।শিল্প ও কলকারখানা বিষয়ক--- ৯০,৭৭৬জন(সৌদি) ৬৫৯,২১৩জন(বিদেশী)
৪।বিদ্যুত,গ্যাস ও পানি বিষয়ক--- ১০,০৮১জন(সৌদি) ১৬,৮০০জন(বিদেশী)
৫।বিল্ডিং কনস্ট্রাকশনে--------- ২০২,৩৯২জন(সৌদি) ২,৮১৪,৫০৪জন(বিদেশী)
৬।পাইকারী ও খুচরা বিক্রেতা --- ১৮৯,০৮৫জন(সৌদি) ১,৩১২,৩২৯জন(বিদেশী)
৭।ফিন্যান্স,ইন্সুরেন্স ও রিয়ালএস্টেট ব্যবসা--৩৯,০১৫জন(সৌদি) ৮৬,৩৭২জন(বিদেশী)
ইত্যাদি আরো কিছু প্রতিষ্ঠান মিলিয়ে সর্বমোট চাকুরীজিবীর পরিমান সৌদি—৭২৪,৬৫৫জন(১০’৪%) এবং বিদেশী ৬,২৬৬,৫৪৫জন(৮৯’৬%)।
চাকুরী ক্ষেত্রে এই বৈষম্য কমিয়ে এনে ৩০% সৌদি নাগরীকদের চাকুরী নিশ্চিত করার লক্ষ্যেই এই নিতাকাত, যাতে কিছু পরামর্শও দেয়া হয়েছে।
১।স্বল্পস্থায়ী কর্মপন্থাঃ রিপ্লেচমেন্ট পলিসি,লেবার মিনিস্ট্রিকে এব্যপারে বুঝানো,পর্যায়ক্রমে বিদেশীদের পদে সৌদিদের চাকুরী দেয়া।
২।দীর্ঘস্থায়ী পরিকল্পনাঃ স্বল্পস্থায়ী কর্মপন্থার আউটকাম,চাকুরীস্থলের সুযোগসুবিদার উন্নতিকরন,বিভিন্ন মন্ত্রনালয়ের সঙ্গে যোগাযোগ স্থাপন,আকাঙ্ক্ষিত সেকটরের অর্থনীতির উন্নতিকরন এবং তরুনদেরকে টেকনিক্যাল এডুকেশনে উৎসাহিতকরন।
এছাড়া প্রাইভেট কোম্পানীগুলোর দেশী বিদেশীদের চাকুরীর অনুপাতহারে চারটি লেভেলে ভাগ করা হয়েছে। যেমন রেড,ইয়লো,গ্রীন এবং প্রিমিয়াম।
ছোট কোম্পানী অর্থাৎ দশ জনের কম কর্মচারীর ক্ষেত্রে কোন লেভেল বা বাধা ধরা নিয়ম নেই।কিন্তু অন্যান্য কোম্পানিগুলির ক্ষেত্রে সৌদি জাতীয়করন রেট অনুযায়ী এইভাবে চিহ্নিত করা হয়েছেঃ
রেডঃ ০-৯%
ইয়লোঃ ১০-২৪%
গ্রীনঃ ২৪-৫৪% এবং
প্রিমিয়ামঃ ৩৮%
(লিস্টকে দীর্ঘায়িত না করে গড় অনুপাত দেয়া হলো)
এই চারটি ক্যাটাগড়ির বিদেশী কর্মীদের নুতন ভিসা বের করতে হলে কোম্পানীগুলিকে কি করা হবে ?
রেড মার্ক কোম্পানী হলেঃ ৬ বৎসর যাবৎ যারা কর্মরত তাদের দেশ ত্যাগ করতে হবে,কোন নুতন ভিসা ইস্যু হবেনা এবং মাত্র নভেম্বর ২০১১ সাল পর্যন্ত বিদেশীদের আকামা বা ওয়ার্ক পারমিট রিন্যু হবে!
ইয়লো মার্ক হলেঃ রেড মার্কের মতোই আইন কিন্তু ফেব্রুয়ারী ২০১২ সাল পর্যন্ত আকামা রিন্যু হবে!
গ্রীন এবং প্রিমিয়াম মার্ক হলেঃ ৬ বৎসরের অধিক চাকুরীজিবীদেরও আকামা রিন্যু করা যাবে, নূতন ভিসার জন্য অনুমতি পাবেন এমনকি রেড ও ইয়লো কোম্পানির চাকুরীচুত্য লোকদের ঐ সকল মালিকের বিনা অনুমতিতে নিয়ে গিয়ে কাজ দিতে পারবে। অর্থাৎ এই লেভেলে কোনই অসুবিদা নেই।
এর ফলে লাল ও হলুদ কোম্পানীগুলি বন্ধ হয়ে যাচ্ছে যার সংখা প্রায় ৩০%- ৪০%। তবে কোম্পানী বন্ধ হলেও তাদের কর্মচারীগন মালিক বদলিয়ে (আকামা ট্রান্সফার) নিতে পারবে কিন্তু যেহেতু বাংলাদেশীরা ট্রান্সফার করতে পারেনা তাই তাদেরকে দেশে ফিরে যেতেই হবে।
অন্যদিকে এখন থেকে সৌদি আরবের কিছু রিক্রুট এজেন্সি লাইসেন্স পাবে যারা বিদেশ থেকে ভিসা দিয়ে লোক এনে এই দেশে বিভিন্ন কোম্পানীতে সাপ্লাই দেবে।ফলে আমাদের দেশের কিছু লোক যারা এই সাপ্লাই ব্যবসার সঙ্গে যুক্ত ছিল তারাও ব্যবসা হারাবে। এর ফলে ফ্রি ভিসা নামক শব্দটাও প্রায় শেষ হয়ে যাবে।
সর্বপরি অন্যান্য দেশের মতো বাংলাদেশেরও লক্ষ লক্ষ শ্রমিক যারা ৬ বৎসরের অধিককাল এদেশে কাজ করে যাচ্ছেন আর মাত্র কিছুদিনের মধ্যেই তারা দেশে ফিরতে শুরু করবেন।
সুত্রঃ মিনিস্ট্রি অব লেবার,সৌদি আরব।
পাদটীকাঃ সৌদি আরবে প্রায় দুইযুগে তাদের অনেক পরিকল্পনাই ঘোষিত হতে দেখেছি যা প্রয়োগ না হয়ে ব্যর্থ হয়েছে।আশাকরি এই পরিকল্পনাও সেদিকেই যাবে।
২৫ শে নভেম্বর, ২০১১ বিকাল ৫:৪৬
মোঃমোজাম হক বলেছেন: ঘটনা ঘটলে বাংলাদেশের অর্থনীতিতেও প্রভাব পড়বে।
আমরা মনে করছি কম করে ৮লক্ষ প্রবাসী ফেরত আসবে
২|
২৫ শে নভেম্বর, ২০১১ সন্ধ্যা ৭:৩৪
রাইসুল জুহালা বলেছেন: সৌদি আরবে প্রায় দুইযুগে তাদের অনেক পরিকল্পনাই ঘোষিত হতে দেখেছি যা প্রয়োগ না হয়ে ব্যর্থ হয়েছে।আশাকরি এই পরিকল্পনাও সেদিকেই যাবে।
পুরো পোস্ট পড়ার পর এই লাইনে এসে একটু শান্তি পেলাম।
তথ্যসমৃদ্ধ পোস্টটার জন্য ধন্যবাদ।
২৫ শে নভেম্বর, ২০১১ রাত ১০:৫২
মোঃমোজাম হক বলেছেন: তথ্যসমৃদ্ধ পোস্ট, ঠিক তাই।আমরা সবাই(সৌদি প্রবাসী) বেশ চাপে আছি!
কষ্ট করে পড়ার জন্য এবং মন্তব্যের ধন্যবাদ।
৩|
২৫ শে নভেম্বর, ২০১১ সন্ধ্যা ৭:৩৯
নেক্সাস বলেছেন: আমি এই সপ্তাহে গুড বাই....
২৫ শে নভেম্বর, ২০১১ রাত ১০:৫৭
মোঃমোজাম হক বলেছেন: ঘটনা কি নিতাকাততো শুরুই হয়নি!
গত দুমাসে আমার অত্যান্ত ঘনিষ্ট কয়েকজন আকামা ট্রান্সফার(তানাজুল) সংক্রান্ত জটিলতায় গুডবাই হয়েছেন
৪|
২৫ শে নভেম্বর, ২০১১ রাত ১১:০২
নেক্সাস বলেছেন: আমি তানজুল সংক্রান্ত সমস্যায় পড়ে গেছি।
বেশ ভাল জব ছেড়েই যেতে হচ্ছে।
শুধু কি তাই করুনভাবে যেতে হচ্ছে।
বুইজা লইয়েন।
২৫ শে নভেম্বর, ২০১১ রাত ১১:২৯
মোঃমোজাম হক বলেছেন: আশা করেছিলাম মহরমের মধ্যে তানাজুলের সমস্যা মিটে যাবে।কিন্তু কিছুই হচ্ছেনা!
আপনার জন্য সহমর্মিতা ছাড়া কিছুই করার নেই।বড় বড় অস্তা ধরেও কাজ হচ্ছেনা।
বুইজা নিলাম,তা ছিলেন কোথায় রিয়াদ নাকি জেদ্দাতে?
৫|
২৫ শে নভেম্বর, ২০১১ রাত ১১:০৮
ছাইরাছ হেলাল বলেছেন:
'সৌদি আরবে প্রায় দুই যুগে তাদের অনেক পরিকল্পনাই ঘোষিত হতে দেখেছি যা প্রয়োগ না হয়ে ব্যর্থ হয়েছে।আশাকরি এই পরিকল্পনাও সেদিকেই যাবে।'
অতি দ্রুত যেন এটা হয় এমন কামনা করি ।
অনেকদিন পর লিখলেন ।
২৫ শে নভেম্বর, ২০১১ রাত ১১:৩৫
মোঃমোজাম হক বলেছেন: জনস্বার্থে লিখতে এসেছি।
বেশ দৌড়ের উপড় আছি।অফিসে ইয়ার এন্ডিং কাজ আর ছুটিতে যাওয়া এক হয়ে গিয়েছে।
এদিকে নিতাকাত শুরু হলে কে কি অবস্থায় থাকবে জানিনা।সরকার ঊটপাখির মতো মাথাগুজে আছে।দলে দলে লোক ফিরতে শুরু হলে সরকার বুঝবে মজা।
৬|
২৬ শে নভেম্বর, ২০১১ দুপুর ২:০৩
গানচিল বলেছেন: এরাবিয়ানরা তাহলে কাজ ও করে? আমার তো ধারনা ছিল, ওগুলো "ল্যাজি -বাম" । অলসের ঢেকি। কাম-কাজ না করে আই্য়্যাশি করেই বেড়ায়। ......অনেক কিছু জানলাম, পোস্ট থেকে।
২৬ শে নভেম্বর, ২০১১ বিকাল ৩:৪৪
মোঃমোজাম হক বলেছেন: নিতাকাতের সম্পুর্ন অর্থ হচ্ছে Incentive Program for Entities to Nationalize Job।সৌদি জাতীয়তাবাদের অনুপ্রেয়নায় বেসরকারী চাকুরী বাজারে তাদের বেকার নাগরিকদের চাকুরেকরনে বাধ্য করন।
দেখুন এখানে লেখা আছে চাকুরেকরনে বাধ্যকরন
আপনার কথা ঠিকই আছে তবে আস্তে আস্তে তারা কাজে মনযোগী হচ্ছে।
ঢু মারার জন্য ধন্যবাদ
৭|
২৬ শে নভেম্বর, ২০১১ সন্ধ্যা ৬:০০
প্রজন্ম৮৬ বলেছেন: সৌদি আরবের জন্য তো খুবই ভাল প্রোগ্রাম। একটা দেশের জব সেক্টরে ৮৯ % বিদেশী কাজ করা মানে হোস্ট কান্ট্রি কতটা অথর্ব সেটাই দেখা যায়! এখন ওরা পরিবর্তনের দিকে মন দিচ্ছে এটা ওদের জন্য ভাল, কিন্তু আমাদের জন্য ভয়াবহ খবর!
২-২.৫ মিলিওন মানুষ দেশে ফিরে আসলে শুধু যে বেকারত্বের ঝামেলাই হবে তা না বরং খাদ্যের যোগানেও প্রভাব পড়বে!
আমাদের ভারত প্রেমিক সরকার এবং আরব চুলকানীওয়ালা সুশীলদের চিন্তা করা দরকার আগামীতে কি হবে নইলে ওদের ছিড়ে খাবে সবাই!
অনেক ধন্যবাদ ভাই এত সুন্দর করে গুরুত্বপূর্ণ বিষয়টা নিয়ে লেখার জন্য।
২৬ শে নভেম্বর, ২০১১ রাত ১০:১৭
মোঃমোজাম হক বলেছেন: খবরটা যে গুরুত্বপুর্ন এটা আপনি বুঝেছেন কিন্তু আমাদের দুতাবাস সরকারকে বুঝিয়েছেন কিনা জানিনা।একদিন টিভিতে দেখলাম প্রবাসমন্ত্রী মালএশিয়ার মতো আকামা সমস্যা সমাধানের দিবা স্বপ্ন দেখাচ্ছেন।
আর সৌদির এক আদম ব্যপারী নিতাকাত এর কথা শুনে আনন্দ প্রকাশ করছেন।কারন তিনি নুতন ভিসার স্বপ্নে ভাসছেন
আপনাকে আবারো ধন্যবাদ
৮|
২৬ শে নভেম্বর, ২০১১ সন্ধ্যা ৬:০৪
নেক্সাস বলেছেন: মক্কাতে...
২৬ শে নভেম্বর, ২০১১ রাত ১০:১৮
মোঃমোজাম হক বলেছেন: অনেক দুরে,আমি দাম্মাম/খুবার
৯|
২৬ শে নভেম্বর, ২০১১ সন্ধ্যা ৬:১১
নেক্সাস বলেছেন: আমি ৩ বছর আগে সৌদি- জার্মান একটা কোম্পানীতে কাফালা হয়েছিলাম। কিন্তু তারা গড়িমসি করল আর এর মধ্যে হুকুমত কাফালা বন্ধ করে দিল। আমি আর রিটার্ন আসলামনা। ঐ কোম্পানী আকামা রিনিউ করে দিত আর ওয়েট করছিলাম কাফালা চালু হওয়ার জন্য কিন্তু হলনা। কফিলের সাথে যোগাযোগও করলামনা। এর মধ্যে কফিল হুরুপ লাগিয়ে দিয়েছে।
অনেক চেষ্টা করলাম কিন্তু হলনা। আকামা শেষঝয়ে গেছে ৫ মাস। পুরান কফিলের কাছে গেলাম সেও কিছু করতে পারলোনা। এখন উপাই একটাই...
বুঝেনতো।
৩০ শে নভেম্বর, ২০১১ রাত ৯:৫৫
মোঃমোজাম হক বলেছেন: মাত্র দুমাস আগে আমার অতি নিকটবন্ধু চলে গেল একই কারনে।
বিদায় জানালাম আমরা এভাবে
(
(
(
(
১০|
২৭ শে নভেম্বর, ২০১১ সকাল ৯:৪৭
জিসান শা ইকরাম বলেছেন:
এখন পড়ব না।
মনযোগ দিতে পারছিনা কিছুতে।
ভালো থাকবেন।
২৭ শে নভেম্বর, ২০১১ দুপুর ১:৩৮
মোঃমোজাম হক বলেছেন: সম্ভবতঃ ট্যুরে আছেন।
সময় নিয়ে পড়বেন,মনে নেয়ার কিছু নেই।
অনেক ধন্যবাদ আপনিও ভাল থাকুন
১১|
২৭ শে নভেম্বর, ২০১১ দুপুর ১:৪৬
নাআমি বলেছেন: সৌদি আরবে প্রায় দুইযুগে তাদের অনেক পরিকল্পনাই ঘোষিত হতে দেখেছি যা প্রয়োগ না হয়ে ব্যর্থ হয়েছে।আশাকরি এই পরিকল্পনাও সেদিকেই যাবে।
অনেক ভাল লাগল লেখাটা, জানলাম অনেক কিছু....শেষ লাইন গুলি আশা ব্যন্জক।
ধন্যবাদ।
২৭ শে নভেম্বর, ২০১১ বিকাল ৩:৫৯
মোঃমোজাম হক বলেছেন: আপনাকেও ধন্যবাদ।
আজকের লেখাটা ফ্রি হয়ে পরে পড়বো।
১২|
২৭ শে নভেম্বর, ২০১১ বিকাল ৫:০৬
মধুমিতা বলেছেন: Nothing to say ... Valo thakben
২৭ শে নভেম্বর, ২০১১ রাত ৮:১০
মোঃমোজাম হক বলেছেন: হু আপনার উপড় কোন প্রভাব পড়ছেনা,নাকি অন্য কোন কারনে এড়িয়ে যাচ্ছেন?
মজার ব্যপার হচ্ছে, ঠিক আজই আমার আকামা দিলাম রিন্যু করে ছুটি লাগাবে।
দেখি কি ঘটে
১৩|
২৭ শে নভেম্বর, ২০১১ রাত ৮:৪০
মধুমিতা বলেছেন: নাহ ... আমাদের এ সেক্টরে সমস্যা নেই। ... নতুন অনেকেই জয়েন করেছে। ...
আপনি একটা সমাধান পাচ্ছেন জেনে ভালো লাগলো ...
২৭ শে নভেম্বর, ২০১১ রাত ৯:১৫
মোঃমোজাম হক বলেছেন: ঠিক সমাধান নয়।আমার কিছু ঘটেইনি।জাস্ট দেখতে চাচ্ছি কোন ক্যাচাল করে নাকি
তবে সমস্যাটা কিন্তু জাতীয়
১৪|
২৭ শে নভেম্বর, ২০১১ রাত ৯:২৪
নেক্সাস বলেছেন: মোজাম ভাই কোথায় আছেন?
২৭ শে নভেম্বর, ২০১১ রাত ৯:৪৮
মোঃমোজাম হক বলেছেন: অনেক দুরে,আমি দাম্মাম/খুবার
১৫|
২৭ শে নভেম্বর, ২০১১ রাত ৯:৩২
ঘুমন্ত আমি বলেছেন: এটা বাস্তবায়ন না হলেই হল
২৭ শে নভেম্বর, ২০১১ রাত ৯:৫২
মোঃমোজাম হক বলেছেন: তাহলেই দেশ ও জাতী রক্ষা পাবে।নাহলে এই লক্ষ লক্ষ বেকার প্রবাসীর ভার কোন সরকারই বহন করতে পারবে বলে মনে হয়না।
আপনাকে ধন্যবাদ
১৬|
২৭ শে নভেম্বর, ২০১১ রাত ৯:৩৮
নভোচারী বলেছেন: আমার একটি প্রশ্ন ছিল। আপনি বললেন প্রতি ৯ জন বিদেশীর বিপরীতে ১ জন সৌদি চাকরী করে। তাহলে বাকি যে বিপুল সংখ্যক সৌদি আছে তাদের মূল পেশা কী? বিষয়টি জানাবেন।
২৭ শে নভেম্বর, ২০১১ রাত ১০:০০
মোঃমোজাম হক বলেছেন: নভোচারী ভাই কথাটা আমার নয় ওদের স্টাডি থেকে পাওয়া।
হ্যাঁ আমরা যারা এখানে প্রাইভেট ফার্মে কাজ করছি তারাও কিন্তু দেখছি আমাদের সাথে খুব কম সৌদিই চাকুরি করেন।অন্যরা ব্যবসা আর কাফালা খেয়েই দিন কাটাতো।
কিন্তু এখন দিন পালটে গিয়েছে।তরুনরা লেখা পড়া শিখে চাকুরী চাচ্ছে।
আপনার আগ্রহের জন্য ধন্যবাদ
১৭|
২৭ শে নভেম্বর, ২০১১ রাত ১০:৫৮
নভোচারী বলেছেন: কাফালার ব্যাপারটা স্পষ্ট না। একটু ব্যাখ্যা করুন।
২৭ শে নভেম্বর, ২০১১ রাত ১১:৪২
মোঃমোজাম হক বলেছেন: ফ্রি ভিসার নামতো শুনেছেন?অনেকেই নানা কাজের জন্য ভিসা বের করে লোক নিয়ে আসে।আর সেই লোকেরা বাইরে স্বাধীনভাবে চাকুরী/ব্যবসা করেন।বিনিময়ে সেই মালিক(কফিল) তাদের থেকে মাসিক কিছু টাকা নেন আর তাকেই কাফালা বলে।ধরুন একজন ২০টা ভিসা দিয়ে লোক নিয়ে এলো জন প্রতি যদি ৩০০ রিয়াল নেন তবে মাসে ৬০০০রিয়াল তিনি বিনা শ্রমে পেয়ে যাচ্ছে, এই আর কি
১৮|
২৮ শে নভেম্বর, ২০১১ ভোর ৪:০০
চাটিকিয়াং রুমান বলেছেন: এই পরিকল্পনাটি বাস্তবায়িত না হলেই ভালো। এতে অনেকে চাকরিচ্যুত হওয়ার হাত থেকে বাঁচবেন।
২৮ শে নভেম্বর, ২০১১ দুপুর ১২:২৪
মোঃমোজাম হক বলেছেন: আমাদের বলার কিছুই নেই,ওদের জাতীয়তাবাদি পরিকল্পনা
১৯|
২৮ শে নভেম্বর, ২০১১ বিকাল ৪:৩৫
মধুমিতা বলেছেন: "গুডবাই সৌদি আরব" লেখাতে ভাবলাম আপনি গুডবাই জানাচ্ছেন।
২৮ শে নভেম্বর, ২০১১ রাত ১০:৪২
মোঃমোজাম হক বলেছেন: আমিও এখন বুঝলাম ব্যপারটা
এখনো গুডবাইয়ের সময় আসেনি ভাই----
২০|
৩০ শে নভেম্বর, ২০১১ বিকাল ৩:০৮
পুরাতন বলেছেন: সৌদি আরবে প্রায় দুইযুগে তাদের অনেক পরিকল্পনাই ঘোষিত হতে দেখেছি যা প্রয়োগ না হয়ে ব্যর্থ হয়েছে -- চরম সত্য।
আমার আব্বু নিজেই রিটায়ার করেন ,কারণ তখন এরকম একটা পলিসি চালু হওয়ার কথা ছিল। কিনতু পরে তা আর হয়নাই। অবশ্য আরও কিছু কারণ ছিল (যেমন আমাদের পড়াশোনা)। যাই হোক , সবকিছু মিলিয়ে আর না থাকাটাই ভালো ছিল তাই একবারে সব ছেড়ে ছুড়ে ২০০১ সালে দেশে সবাই ব্যাক করি ![]()
পোষ্টে ++
৩০ শে নভেম্বর, ২০১১ রাত ৯:৫৮
মোঃমোজাম হক বলেছেন: ভাল করেছেন আপনার বাবা,নাহলে এখনো হয়তো থাকতে হতো!
বাই দ্য ওয়ে সৌদির কোথায় ছিলেন যেন?
২১|
০১ লা ডিসেম্বর, ২০১১ সকাল ১০:৫৩
শিপু ভাই বলেছেন: মনটাই খারাপ হয়ে গেল!!!
সৌদি আরবে প্রায় দুই যুগে তাদের অনেক পরিকল্পনাই ঘোষিত হতে দেখেছি যা প্রয়োগ না হয়ে ব্যর্থ হয়েছে।আশাকরি এই পরিকল্পনাও সেদিকেই যাবে।'
এটা হলেই খুশি হই!!!
০১ লা ডিসেম্বর, ২০১১ বিকাল ৩:০৯
মোঃমোজাম হক বলেছেন: অনেকদিন পর দেখলাম যে!
আরেকটা কথা খোলাসা করি ইনশাল্লাহ ব্যক্তিগতভাবে আমি এই পরিকল্পনায় ক্ষতিগ্রস্থ হচ্ছিনা।কিন্তু বহু বিদেশীদের সঙ্গে আরো বহু বাংলাদেশী এই পরিকল্পনায় দেশে যেতে বাধ্য হবেন।অলরেডি খবর পাচ্ছি কিছু প্রফেশনের আকামা রিন্যু হচ্ছেনা।
ধন্যবাদ আপনার মতামতের জন্য।
২২|
০১ লা ডিসেম্বর, ২০১১ রাত ১১:৫০
পুরাতন বলেছেন: আব্বু প্রথমে ছিলেন হাওতায়। পুরা নাম হাওতা বনি তামিম। রিয়াদ থেকে কোন দিকে বা কত দূর কিছুই মনে নাই
পরে আল-আইনা তে ট্রান্সফার হন (রিয়াদ থেকে ৬০ কিমি)। আব্বু মিনিস্ট্রি অফ হেলথে ছিলেন
০২ রা ডিসেম্বর, ২০১১ রাত ৩:৩৫
মোঃমোজাম হক বলেছেন: জবাব দেয়ার জন্য ধন্যবাদ।
তবেতো আপনার লেখা পড়াতে কষ্ট হয়েছে।নিশ্চয় পাক বা ইন্ডিয়ান স্কুলে পড়েছেন?কারন আমার জানা মতে সেখানে বাংলাদেশী স্কুল নেই।
ভাল থাকবেন।
২৩|
০২ রা ডিসেম্বর, ২০১১ ভোর ৪:৫৭
ম্যাকানিক বলেছেন: আমি নিজেও এই সৌদিয়াইজেশনের পাল্লায় পড়ে চলে আসতে বাধ্য হইছিলাম ২০০১ এ। মোহান্দেস হিসেবে মিড লেভেল ম্যানেজমেন্টে
থাকার সুবাদে কি হইতে যাইতেছিলো টের পেয়ে আগেই লেখালেখি শুরু করছিলাম কানাডা , নিউজিল্যান্ড , অস্ট্রেলিয়াতে , এর পরের কাহিনি ত জানেনই।আমার টেকনিশিয়ানরা কিভাবে কিভাবে যেনো আবার সউদি যেয়ে বসে আছে। একজন শুনলাম মাসখানেক আগে কম্পানীর প্রায় বিশ হাজার রিয়াল ব্যাংকে জমা না দিয়ে টাকাসহ নিজে গায়েব হয়ে গেছে।
ফেবু তে প্রায়ই আমার ফিলিপিনো ইন্ডিয়ান শ্রিলংকান কলিগদের সাথে কথা হয় সউদিয়াইজেশনের পাল্লায় পড়ে অনেকের প্রমোশন হয়েছে অনেকে আবার দেশে চলে গিয়েছে।
০২ রা ডিসেম্বর, ২০১১ বিকাল ৫:১৩
মোঃমোজাম হক বলেছেন: লেখক বলেছেন: ধন্যবাদ ম্যাকানিকভাই আপনার কথায় আবারো প্রমানীত হলো
... সৌদি আরবে প্রায় দুইযুগে তাদের অনেক পরিকল্পনাই ঘোষিত হতে দেখেছি যা প্রয়োগ না হয়ে ব্যর্থ হয়েছে।আশাকরি এই পরিকল্পনাও সেদিকেই যাবে ...
তবে এবার ওরা এগিয়ে যাচ্ছে। মনে হচ্ছে অনেকটা সফল হয়ে যাচ্ছে ![]()
২৪|
০২ রা ডিসেম্বর, ২০১১ ভোর ৫:০৫
দেশী পোলা বলেছেন: ৬ বছরের নিয়মটা শুনে আমেরিকান এইচ ওয়ান বি ভিসার কথা মনে পরল, ওটাতেও ৬ বছরের বেশি লিমিট দেয় না, এর মধ্যে কোনমতে স্থায়ী না হতে পারলে আম্রিকা থেইকা বিদায়
সৌদিদের উচিত কিছু বিদেশীদের নাগরিকত্ব বা স্থায়ী বাসিন্দার কাগজ দেয়া, শালারা এমনিতে বিশাল কুতুব, আগে ইন্দুর খাইত, এখন তেল পাইয়া কামকাজ ভুলে গেছে
০২ রা ডিসেম্বর, ২০১১ বিকাল ৫:০৭
মোঃমোজাম হক বলেছেন: স্বাগতম দেশী পোলা ভাই।
আপনার সোজা সাপ্টা কথা প্রায় কমেন্টেই দেখতে পাই।ভাল লাগে ,ভয়ও লাগে
আমার মনে হয় এরা আমেরিকান প্লানটা পড়ে দেখেই কিছু এখানে ঢুকিয়েছে।কিন্তু এদেশে বিদেশীদের স্থায়ী বাসিন্দা হওয়ার মতো কোন কাজ তারা করবেন বলে মনে হয়না।
তবে ঠিকই বলেছেন বসে বসে না খেয়ে এবার কাজ করে খাওয়ার সময় এসেছে।
আপনাকে ধন্যবাদ।
২৫|
০২ রা ডিসেম্বর, ২০১১ দুপুর ১২:১০
কুন্তল_এ বলেছেন: লক্ষ লক্ষ বাংলাদেশি ফিরতে শুরু করলে দেশের সামাজিক ও অর্থনৈতিক ক্ষেত্রে ব্যাপক প্রভাব পড়বে। ![]()
... সৌদি আরবে প্রায় দুইযুগে তাদের অনেক পরিকল্পনাই ঘোষিত হতে দেখেছি যা প্রয়োগ না হয়ে ব্যর্থ হয়েছে।আশাকরি এই পরিকল্পনাও সেদিকেই যাবে ... আল্লাহ কবুল করো।
০২ রা ডিসেম্বর, ২০১১ বিকাল ৫:০৯
মোঃমোজাম হক বলেছেন: তাই বলছি এই সরকারের জন্য এটা হবে
" মরার উপড় খাড়ার ঘা "
ধন্যবাদ কুন্তল_এ
২৬|
০২ রা ডিসেম্বর, ২০১১ সন্ধ্যা ৬:২২
শায়মা বলেছেন: বাংলাদেশে চলে আসো তাড়াটাড়ি ভাইয়া।![]()
০২ রা ডিসেম্বর, ২০১১ রাত ৯:১৮
মোঃমোজাম হক বলেছেন: হ্যা ভাই ছুটিতে আসছি এমাসেই
২৭|
০২ রা ডিসেম্বর, ২০১১ রাত ৮:২৯
ফিউশন ফাইভ বলেছেন: কর্মীদের অভিজ্ঞতা ও দক্ষতা যে কোনো প্রতিষ্ঠানের জন্য অনেক জরুরি একটি ব্যাপার। ঐতিহাসিকভাবে সৌদিরা অলস, অকর্মণ্য, মূর্খও বটে। এখন অনেক সৌদি পশ্চিমের বিভিন্ন দেশ থেকে লেখাপড়া করে আসছে বটে, কিন্তু তারা যথারীতি অলসই রয়ে গেছে। অফিস সময়ে ৪-৫ ঘন্টা কাজও করতে চায় না তারা। আবার তাদের বেতনও ধারণাতীত বেশি দিতে হচ্ছে। অদক্ষতা তো আছেই।
আমার ধারণা, এই ঢালাও নিতাকাত কর্মসূচির কারণে উল্টো সৌদি প্রতিষ্ঠানগুলোই মেধাশূন্যতায় ভুগবে, দক্ষতা সংকটে পড়বে। নিতাকাত কর্মসূচি নিয়ে সৌদি আরবের কয়েকটি চেম্বার ইতিমধ্যে আপত্তি জানিয়েছে বলে শুনেছি।
আপনার লেখায় অনেক গুরুত্বপূর্ণ তথ্য আছে।
০২ রা ডিসেম্বর, ২০১১ রাত ৯:২০
মোঃমোজাম হক বলেছেন: আপনার সুচিন্তিত মতামতের সঙ্গে একমত।
আপনাকে ধন্যবাদ
২৮|
০৩ রা ডিসেম্বর, ২০১১ ভোর ৪:২৪
রবিন মিলফোর্ড বলেছেন: জানলাম অনেককিছু । ধন্যবাদ । ![]()
০৩ রা ডিসেম্বর, ২০১১ ভোর ৪:৫০
মোঃমোজাম হক বলেছেন: হুম,ধন্যবাদ আপনাকে।
২৯|
০৭ ই ডিসেম্বর, ২০১১ ভোর ৪:৪০
আবদুর রহমান (রোমাস) বলেছেন: সৌদি আরবে প্রায় দুইযুগে তাদের অনেক পরিকল্পনাই ঘোষিত হতে দেখেছি যা প্রয়োগ না হয়ে ব্যর্থ হয়েছে।আশাকরি এই পরিকল্পনাও সেদিকেই যাবে।
পুরো পোস্ট পড়ার পর এই লাইনে এসে একটু শান্তি পেলাম......... দেখুন শেষ পর্যন্ত কি হয়, তবে এই পরিকল্পনা সফল হলে আমাদের দেশের অর্থনীতিতে একটা বড়-সড় ধাক্কা লাগবে ![]()
০৭ ই ডিসেম্বর, ২০১১ রাত ১১:২৪
মোঃমোজাম হক বলেছেন: আপনি ঠিকই বলেছেন দেশের জন্য ধাক্কা হবে
প্রথম ভিজিটের জন্য ধন্যবাদ
৩০|
০৮ ই ডিসেম্বর, ২০১১ রাত ১:৪৭
আবদুর রহমান (রোমাস) বলেছেন: কি যে, বলেন আপনার ব্লগ জীবনের প্রথম দিকের পোষ্টগুলো নিয়মিতই পড়তাম তবে মাঝখানে সামুতে আসতে মন চাইতোনা তাই অনেক পোষ্ট পড়া হয় নাই.......... আছেন কেমন??
০৮ ই ডিসেম্বর, ২০১১ রাত ২:৪৬
মোঃমোজাম হক বলেছেন: তাহলে আমার মতো আপনিও প্রপিক চেঞ্জ করেছেন,দুঃক্ষিত আপনাকে না চেনার জন্য।
আশাকরি এখন নিয়মিত হবেন,হ্যাপি ব্লগিং
৩১|
০৮ ই ডিসেম্বর, ২০১১ ভোর ৪:০৩
আবদুর রহমান (রোমাস) বলেছেন: তাইতো আপ্নিতো দেখি প্রপিক চেইঞ্জ করর্ছেন..........তবে আমিকিন্তু আপ্নাকে নিকনামেই মনে রাখছি হু ![]()
০৮ ই ডিসেম্বর, ২০১১ রাত ১১:১৪
মোঃমোজাম হক বলেছেন: এতো দিনেও আমার নামে চিনে নিয়েছেন , সে আমার ভাগ্য
তবে আপনি যে ছাত্র হিসেবে ভাল তারও প্রমান মিললো।
আশাকরি এবার আমরা নিয়মিত হবো।ভাল থাকবেন
৩২|
১৩ ই ডিসেম্বর, ২০১১ ভোর ৪:৪৭
উদাসী স্বপ্ন বলেছেন: ইংল্যান্ডের স্টাইল ফলো করতাছে, মামারা! মটুক গো তেলের ঘিতে আয়েষ করন বাদ দিয়া কবে যে মাথা খাটাইবো আল্লা মালুম!
১৭ ই ডিসেম্বর, ২০১১ রাত ১০:৪৫
মোঃমোজাম হক বলেছেন: কি যে হবে জানিনা
৩৩|
১৬ ই ডিসেম্বর, ২০১১ দুপুর ১২:৪৩
জিসান শা ইকরাম বলেছেন:
বিজয় দিবসের শুভেচ্ছা ........
এখনো পড়লাম না
দেশে এখন আমি .......
১৭ ই ডিসেম্বর, ২০১১ রাত ১০:৪৩
মোঃমোজাম হক বলেছেন: আমিও এখন দেশে
৩৪|
১৭ ই ডিসেম্বর, ২০১১ রাত ১১:২৬
স্পেলবাইন্ডার বলেছেন: সৌদিদের জন্য ভাল খবর! এবার যদি ওরা মানুষ হয়। কিন্তু আমাদের জন্য অবশ্যই দুশ্চিন্তার বিষয়..
২০ শে ডিসেম্বর, ২০১১ রাত ১২:৫৭
মোঃমোজাম হক বলেছেন: অনেকদিন পর এলেন।ধন্যবাদ
হ্যা আমিও তাই মনে করি
৩৫|
০২ রা জানুয়ারি, ২০১২ সকাল ৭:২৭
স্বদেশ৭১ বলেছেন: চর্বি কমে এলে সব কিছুই পারবে ।
০৪ ঠা জানুয়ারি, ২০১২ রাত ১২:১৫
মোঃমোজাম হক বলেছেন: হাসালেন
৩৬|
১০ ই জানুয়ারি, ২০১২ রাত ১২:০১
পারাবত বলেছেন: ভালো ভালো ,
১০ ই জানুয়ারি, ২০১২ দুপুর ২:২৩
মোঃমোজাম হক বলেছেন: হুম,ভালটা কি পারাবত সাহেব?
©somewhere in net ltd.
১|
২৫ শে নভেম্বর, ২০১১ বিকাল ৫:২৪
তন্ময় ফেরদৌস বলেছেন: অনেক কিছু জানলাম।