নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সহজ সরল শাদামাটা মন

যে নদীর গভীরতা বেশি, তার বয়ে চলা স্রোতের শব্দ কম।

মোজাম্মেল প্রধান

নারায়ণগঞ্জের ছেলে।গ্রাফিক ডিজাইনার । স্বপ্নবাজ এক যোদ্ধা।অনেক কিছু করার স্বপ্ন দেখি কিন্তু অলসতার কারণে কিছুই করা হয় না।

মোজাম্মেল প্রধান › বিস্তারিত পোস্টঃ

মাটির পিঞ্জিরা: অসাধারন কিছু গানের ছবি, গ্রামবাংলার প্রেমের ছবি...

২৮ শে জুলাই, ২০১২ সন্ধ্যা ৭:০৬











বন্ধু তোমার ভালোবাসা রাখবো মাটির পিঞ্জিরায়...

এস আই টুটুল ও রিজিয়া পারভীনের গাওয়া অসাধারন এই গানটি কি আপনারা কেউ শুনেছেন ? মুক্তিপ্রতিক্ষিত বাংলা ছবি মাটির পিঞ্জিরা'র থিম সং এটি। ছবির মিউজিক ডিরেকশন দিয়েছেন স্বনামধন্য গায়ক বারী সিদ্দিকী। মজার ব্যাপার হলো- এই প্রথমবারের মত তিনি ছবিতে গুরুত্বপূর্ণ একটি চরিত্রে অভিনয়ও করেছেন (অবশ্যই সঙ্গীত শিল্পী হিসেবে নয়) !



কেন এই ছবি নিয়ে লিখছি ?

বেশ কিছু কারণ আছে। আমি সিনেমা বোদ্ধা নই। সিনেমা নিয়ে রিভিউ করা আমার কাজ নয়। তবে আমি গান শুনি। ভাল গান পেলে অনবরত একই গান শুনতে থাকি। এই ছবির প্রতিটি গান এক কথায় অস্সাধারন ! কথা সুর ও গায়কীতে, মিউজিক কম্পোজিশনে সব দিক থেকে হৃদয় ছোঁয়া গানের সমাহার এই ছবিতে। ছবিতে আরো গান গেয়েছেন বারী সিদ্দিকী, ডলী সায়ন্তনী, শাকিলা জাফর, মমতাজ প্রমূখ।



দ্বিতীয়ত, ছবির গল্প। গ্রামবাংলার একটি সত্য ঘটনা অবলম্বনে নির্মিত এই ছবির বিষয়বস্তু। একটি করুণ প্রেমের ঘটনা। লাইলী মজনু থেকে মনপুরা। ভালবাসায় সীমাহীন আত্মত্যাগের আরেকটি জ্বলন্ত উদাহরণ। কী সেই কাহিনী ? না থাক, এখন বলবো না। ইচ্ছে হলে দেখে নিবেন।



তৃতীয়ত, ছবির শিল্পীদের অভিনয়। নবাগত নায়ক শাহিদ খান ও সুপার হিরুইন তারকা শম্পা এই ছবির নায়ক নায়িকা। একনায়কতন্ত্র সময়ে এই জুটির অভিনয় পরিচালকদের নতুন করে আশা জোগাবে বলে আশা করছি। বাংলা সিনেমার দর্শকগণ নতুন মিষ্টি এক জুটি পাচ্ছেন- প্রতিশ্রুতি দিচ্ছি। সিনেমায় আরো প্রাণবন্ত অভিনয় করেছেন রাইসুল ইসলাম আসাদ, পীযুষ বন্দোপাধ্যায়, আফরোজা বানু, পীনু প্রমূখ।



চতুর্থত, এর নির্মানশৈলী। পরিচালক এস এম শাহনেওয়াজ শানু তাঁর নতুন হাতে যে কাজ করেছেন তা বলতে গেলে- এক কথায় অনবদ্য। ছবির লোকেশন, সেট নির্মান দর্শকদের ভিন্নতা দিবে। সংলাপে নতুনত্যের স্বাদ পাবেন। ছবিটি যে কোন দর্শক দেখে এক বাক্যে স্বীকার করবেন, অনেকদিন পর একটি পরিচ্ছন্ন, মানসম্মত, ভালো ছবি দেখলাম।



ছবিটির প্রচারনার সর্বশেষ কারনটি আমার কাছে সামান্য দৃষ্টিকটু ঠেকছে। কারণ ছবির পরিচালক আমার খুব কাছের এক আত্মীয়। ছবির নায়কও তাই !



ব্লগার বন্ধুরা, ছবিটির গানের অডিও এলবাম অলরেডি বাজারে নিয়ে এসেছে ঈগল। আপনি চাইলেই এলবামটি কিনে গানগুলো শুনতে পারেন। কথা দিচ্ছি গান ভাল না লাগলে এই প্রচারনার জন্য প্রকাশ্যে ক্ষমা চাইবো।



যে কেউ আমার কাছ থেকে গানগুলো পেতে চাইলে ইমেইল ঠিকানা জানান।

সবাই ভালো থাকুন।

মন্তব্য ২৪ টি রেটিং +১/-০

মন্তব্য (২৪) মন্তব্য লিখুন

১| ২৮ শে জুলাই, ২০১২ সন্ধ্যা ৭:৩৫

Sohelhossen বলেছেন: বন্ধু তোমার ভালোবাসা রাখবো মাটির পিঞ্জিরায় , ভাই এই গান টা অনেক দিন ধরে খুজছিলাম , আমার মেইল আইডি দিলাম গান গুলো দিলে খুশি হব।[email protected]

২৮ শে জুলাই, ২০১২ সন্ধ্যা ৭:৪৫

মোজাম্মেল প্রধান বলেছেন:
অডিও এলবাম তো অনেক আগেই রিলিজ হয়েছে। বাজারে খুঁজলেই পেতেন। যাহোক, মেইলে দিচ্ছি। এলবামের দু'একটা গান সিনেমাতে নেই। তবু বোনাস হিসেবে শুনুন। ভাল লাগবে।

২| ২৮ শে জুলাই, ২০১২ সন্ধ্যা ৭:৪০

আবদুল্লাহ্‌ আল্‌ মামুন বলেছেন: দারুন...

২৮ শে জুলাই, ২০১২ সন্ধ্যা ৭:৪৬

মোজাম্মেল প্রধান বলেছেন:
আসলেই দারুন। মন্তব্যের জন্য ধন্যবাদ।

৩| ২৮ শে জুলাই, ২০১২ সন্ধ্যা ৭:৪৯

সকাল বেলা বলেছেন: shoaib.bank@gmail

২৮ শে জুলাই, ২০১২ সন্ধ্যা ৭:৫১

মোজাম্মেল প্রধান বলেছেন:
অবশ্যই দিচ্ছি। অপেক্ষা করুন।

৪| ২৮ শে জুলাই, ২০১২ রাত ৮:২৫

মানছুর বলেছেন: [email protected]

২৮ শে জুলাই, ২০১২ রাত ৮:৩০

মোজাম্মেল প্রধান বলেছেন: মেইলে দিচ্ছি। প্লিজ অপেক্ষা করুন।

৫| ২৮ শে জুলাই, ২০১২ রাত ৮:৪৪

সিফাত৬৯ বলেছেন: [email protected]

২৮ শে জুলাই, ২০১২ রাত ৮:৪৯

মোজাম্মেল প্রধান বলেছেন: দিচ্ছি বস। অপেক্ষা করুন।

৬| ২৮ শে জুলাই, ২০১২ রাত ৮:৫৯

আবিরে রাঙ্গানো বলেছেন: ক্লোজআপ ওয়ান তারকা শম্পা এই ছবির নায়িকা।
ক্লোজআপ ওয়ানে নায়িকা না গায়িকা বাছাই হয় মামু?

২৮ শে জুলাই, ২০১২ রাত ৯:০৩

মোজাম্মেল প্রধান বলেছেন: ওহ শীট ! থ্যাঙ্কস বস। আমি এক্ষুনি কারেকশন করছি ? ব্লগের অন্যান্য পাঠকরা কি এতক্ষন ঘুমিয়ে ছিল নাকি শুধু আপনি ছাড়া ? অনেক অনেক ধন্যবাদ ভাই।

৭| ২৮ শে জুলাই, ২০১২ রাত ৮:৫৯

দরিদ্র তারা বলেছেন: [email protected]

২৮ শে জুলাই, ২০১২ রাত ৯:০৫

মোজাম্মেল প্রধান বলেছেন:
দিচ্ছি।

৮| ২৯ শে জুলাই, ২০১২ ভোর ৬:৫৪

স্বাধীকার বলেছেন:
[email protected]

২৯ শে জুলাই, ২০১২ সকাল ১১:১২

মোজাম্মেল প্রধান বলেছেন: দিচ্ছি। মেইল চেক করুন। ভাল লাগ্লে জানাবেন কিন্তু।

৯| ২৯ শে জুলাই, ২০১২ দুপুর ১২:৩৭

মোঃ আবু বকর সিদ্দিক বলেছেন: [email protected]

২৯ শে জুলাই, ২০১২ বিকাল ৩:৩৬

মোজাম্মেল প্রধান বলেছেন:
দিচ্ছি। মেইল চেক করুন।

১০| ২৯ শে জুলাই, ২০১২ দুপুর ১২:৪৬

মোঃ আবু বকর সিদ্দিক বলেছেন: দেন [email protected]

২৯ শে জুলাই, ২০১২ বিকাল ৩:৩৬

মোজাম্মেল প্রধান বলেছেন:
মেইল চেক করুন।

১১| ২৯ শে জুলাই, ২০১২ বিকাল ৩:৫৫

মোঃ আবু বকর সিদ্দিক বলেছেন: কই দিলেন। কোন লিঙ্ক বা কিছুই তো পেলাম না।

২৯ শে জুলাই, ২০১২ বিকাল ৫:২৪

মোজাম্মেল প্রধান বলেছেন:
আমি আবারো দিয়েছি। ইনবক্সে না পেলে স্পামে দেখুন।

১২| ০১ লা আগস্ট, ২০১২ সকাল ১০:৫১

মাহমু্দুল হাসান বলেছেন: [email protected]

০১ লা আগস্ট, ২০১২ দুপুর ১২:০৯

মোজাম্মেল প্রধান বলেছেন: দিচ্ছি। মেইল চেক করুন।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.