| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
খোদা!
তোমায় প্রশ্ন করতে ইচ্ছা করছে কোন অপরাধে এসব নিকৃষ্ট মানুষ/বন্ধুদের পাশে জন্ম আমার? তোমার নবীর দেখানো পথে আমি চলি না, সামনে ইসলামী শব্দ যোগ করে নেতার পা মুছাতে ব্যস্ত আর মুখে ফেনা তুলি নাস্তিক। মাথা আমার কাজ করে না, শুধু বিভিন্ন প্রশ্ন ঘুরতে থাকে, কোন ধর্মে আছে খুন হলে, খুনি না খুঁজে, খুন যে হলে সে আস্তিক নাকি নাস্তিক তা নিয়ে তর্ক শুরু করো?
আমাদের রক্ত কেমন দূষিত হলে আমার ছোট ভাই(রুপক অর্থে) এখনো মাধ্যমিক এর পথ পাড়ি দেইনি সেই ইসলামের নামে গালি দিয়ে যাচ্ছে-আর ইসলামের পতাকা নাস্তিক মুক্ত করছে?
খোদা!
এই এক আজব দেশ আমার, আমার শত্রুরা আমাকে শাসন করবে,অন্যদের কাঁধে ভর করে। তাদের একজন বাপের দোহাই দিয়ে-অন্যজন স্বামীর, নিজেদের যে যোগ্যতা আছে তা নিজেরাই বুঝে না।
অন্য দল গুলো সম্পর্কে কথা বলার রুচি আমার নেই---কারণ যখন তাদের কথায় জিহাদের জন্য মাল(?) জোগাড় করতাম তখন আমি আস্তিক-যখন সেই টাকা কোথায় যায়-জানার ইচ্ছা হলো; সেদিন থেকে আমি পথভ্রষ্ট, এখন আমার নতুন শব্দ যোগ হলো নাস্তিক.
বন্ধুরা চলো নামের আগে ইসলামী যোগ করি, ব্যবসা ভালো হবে...........................!
©somewhere in net ltd.