নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

এম আর আই রিয়াদ

এম আর আই রিয়াদ › বিস্তারিত পোস্টঃ

পরিবেশ পরিবর্তনে উপকার পেঙ্গুইনের

১১ ই এপ্রিল, ২০১৩ রাত ১২:৩৯



অ্যান্টার্কটিকার তাপমাত্রা বৃদ্ধি সুফল বয়ে এনেছে অ্যাডিলি প্রজাতির পেঙ্গুইনদের একটি বসতিতে। প্রযুক্তি খবরভিত্তিক ওয়েবসাইট লাইভসায়েন্স জানিয়েছে, বসতিটিতে ৬০ বছরে পেঙ্গুইনগুলোর সংখ্যা বেড়েছে শতকরা ৮৪ ভাগ।

অ্যাডিলি প্রজাতির পেঙ্গুইনগুলো আকারে কিছুটা ছোট। এরা দৈর্ঘ্যে ১৮ থেকে ৩০ ইঞ্চি এবং ওজনে ১০ থেকে ১২ পাউন্ডের হয়। এদের বসতি রয়েছে নিউজিল্যান্ডের দক্ষিণে রোজ সাগরের বিউফোর্ট দ্বীপে।



তাপমাত্রা পরিবর্তনের কারণে ওই অঞ্চলের তুষারনদীগুলো ক্ষীণ হচ্ছে। ১৯৮০ সাল থেকে এখন পর্যন্ত এখানে বরফহীন জমির পরিমাণ বেড়েছে শতকরা ২০ ভাগ, যেখানে পেঙ্গুইনগুলো বাসা বাঁধতে পারে।



প্রজননক্ষম পেঙ্গুইন জোড়ার সংখ্যা ৩৫ হাজার থেকে বেড়ে দাঁড়িয়েছে ৬৪ হাজার। কিন্তু এখনও তারা খাদ্যের জন্য সমুদ্রে ভাসমান বরফের ওপর নির্ভরশীল। বরফের পরিমাণ কমে যাওয়ার কারণে পেঙ্গুইনসহ সাগরনির্ভর অন্য পাখিদের খাদ্য সংকট দেখা দিয়েছে।



কিন্তু বিউফোর্ট দ্বীপ ছাড়া অ্যাডিলি পেঙ্গুইনদের অন্যান্য বসতিতে এদের সংখ্যা কমে যাচ্ছে। গবেষকদের ধারণা, বাসস্থান সুবিধা ছাড়াও হয়তো ওই অঞ্চলে পেঙ্গুইনের সংখ্যা বাড়ার পেছনে অন্য কারণ রয়েছে।

মন্তব্য ২ টি রেটিং +০/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ১১ ই এপ্রিল, ২০১৩ রাত ২:৫০

ক্লোরোফিল বলেছেন: অন্যরকম কষ্টের /পাশবিকতার কথা - Click This Link

২| ০৪ ঠা জুলাই, ২০১৩ রাত ১১:১৯

কবিেহপী বলেছেন: পরিবেশ সংক্রান্ত যেকোন সংবাদ, ফিচার, আর্টিকেল, ফটো, ভিডিও সহ তথ্য পেতে যুক্ত থাকুন

http://www.bdenvironment.com/ সাথে।

বিজ্ঞাপন করার জন্য মনে কিছু নিবেন। ইহা একটি অলাভজনক পোর্টাল। ধন্যবাদ।।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.