| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
প্রতিদিনের খাবার হিসাবে আমরা কি খাচ্ছি???
বেঁচে খাকার জন্য খাদ্য না মরার জন্য বিষ। খাদ্যে ভেজাল দেয়া বা বিষ মেশানো এখন মামুলি ব্যাপার হয়ে দাঁড়িয়েছে। এখন সারা বাংলাদেশে চলছে মৌসুমি ফলের উৎসব। কত সুন্দর সুন্দর ফল সাজিয়ে রেখেছে দোকানী। দেখলেই লোভ হয়, খেতে ইচ্ছা করে। “লোভে পাপ আর পাপে মৃত্যু” - কথাটি এখান থেকে এসেছে? আমরা জানি ফল পাকাতে বা পঁচন রোধে কি ব্যবহার করা হয়েছে। তারপরও আমরা ফল কিনছি জেনে শুনেই। বাঙ্গালী হয়ে জন্মেছি আর ফরমালিন মেশানো ফল খাব না, তাতো হতে পারে না।
বাংলাদেশে এখন কৃষিতে অনেক এগিয়েছে। উৎপাদন হচ্ছে প্রচুর খাদ্য শষ্য। আজ আমরা খাদ্যে স্বয়ংসম্পূর্ণ। এজন্য বাংলার কৃষিবিদদের অবদান অনেক। কিন্তু এই খাদ্য কি খাবার যোগ্য??
ফল পাকাতে মেশানো হচ্ছে বিষ, পঁচন রোধে মেশানো হচ্ছে ফরমালিন। বাংলার কৃষিবিদ আপনাকে বলছি- আপনারা কি পারেনা ফরমালিনের বিকল্প কিছু আবিষ্কার করতে? যা হবে পরিবেশ বান্ধব। আপনারা সরকারী খামারের ফল-মূল , শাক-সবজি খাচ্ছে আর বসে বসে তামাশা দেখছেন। মাঝরাতের টক শোতে কত মধুর মধুর কথা বলছে। কিন্তু কাজের কাজ কিছু করছে না। ফল পঁচন রোধে ফরমালিনের বিকল্প কিছু যদি আপনার বের করতে পারতেন, যা হবে সস্তা এবং স্বস্থ্যকর তাহলে ফরমালিনের ব্যবহার কমে যেত আর বাংলার মানুষের অনেক উপকার হত।
আর একটা কথা বুঝিনা ব্যবসায়িরা ফরমালিন পায় কোথায়??? তারা কি বাসায় ফরমালিনের খামার করেছে? সরকারি ভাবে ফরমালিন সহজলভ্য না করলেই তো হয়। মোবাইল কোট বসিয়ে ফরমালিন মেশানো ফল নষ্ট করে লাভ নেই বরং ব্যবসায়িরা কোথা থেকে ফরমালিন পায় তা খুজে বের করলে জনগনের লাভ হতো।
এই লেখাটা নিজের ভিউ থেকে লেখা কোন ত্রুটি হলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন।
০৪ ঠা জুন, ২০১৪ বিকাল ৪:১৩
মুন রেহমান বলেছেন: আপনাকে ধন্যবাদ আমার লেখাটি পড়ার এবং এতো সুন্দর মন্তব্য করার জন্য। অপেক্ষায় থাকলাম আপনার বিস্তারিত লেখার জন্য।
২|
০৪ ঠা জুন, ২০১৪ দুপুর ২:৫১
নাহিদ ইসলাম ৩৫০ বলেছেন: ধন্যবাদ।++
প্রযুক্তি বিষয়ক বাংলা ব্লগঃ আইডিয়া বাজ
০৪ ঠা জুন, ২০১৪ বিকাল ৪:৪৭
মুন রেহমান বলেছেন: আপনাকেও ধন্যবাদ আমার লেখাটা পড়ার জন্য।
©somewhere in net ltd.
১|
০৪ ঠা জুন, ২০১৪ দুপুর ২:৩৫
ফয়সাল এম,এফ,কে বলেছেন: আপনার লেখাটির জন্য ধন্যবাদ। আসলে আমরা যারা কৃষিবিদ আছি এটা যদিও দেখভালের দায়িত্ব আমাদের কিন্তু কতিপয় অসাধু দালাল ব্যবসায়ীর জন্য আমাদের আজ এই অবস্থা। এবার আসি আপনার আপনার প্রশ্নের জবাবে, হুম, আছে। এগ্রিকালচারে পোস্ট হারভেস্ট অপারেশন টেকনিক বলে একটা টার্ম রয়েছে যা আমাদের দেশের অধিকাংশ গরিব কৃষক জানেনা না বা জানলেও অধিক মুনাফা, সময় সংক্ষেপের জন্য তা মানেন না। আর এই অব্যবস্থাপনার সুযোগটি নিচ্ছে সেই দালাল ব্যবসায়ি। সঠিক নিয়মে পোস্ট হারভেস্ট টেকনিকগুলো মেনে চললে কৃষিজাত পন্যে ভেজালের সম্ভাবনা কম। তবে এর জন্য সঠিক জনবল ( কৃষি সম্প্রসারন অধিদপ্তরের ভুমিকা) আরও জোরদার করার কোন বিকল্প নেই। এ বিয়য়ে আরও বিস্তারিত আর একদিন বলব। ধন্যবাদ।