নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

যাযাবর

মুন রেহমান

হতে চাই মুক্ত পাখি, উড়তে চাই আকাশে, দেখতে চাই গোটা পৃথিবীকে।

মুন রেহমান › বিস্তারিত পোস্টঃ

দিন দিন আমরা কি মশা হয়ে যাচ্ছি?

১৬ ই ফেব্রুয়ারি, ২০১৫ রাত ৯:৫৫

কয়েক দিন থেকে নিজেকে কেন যেন মশা মশা লাগছে। ভাবছি বাংলাদেশের আমরা যারা সাধারণ মানুষ তারা কি দিন দিন মশা হয়ে যাচ্ছি? বাংলাদেশের রাজনীতিতে সাধারণ জনগন মশা ছাড়া আর কিছুই না। তাইতো আমাদের দমিয়ে রখতে দেশের মহান রাজনৈতিক নেতা-নেত্রীরা বাংলাদেশে জ্বালিয়ে রেখেছে সহিংস রাজনীতির এক বিশাল কয়েল। কয়েলের আবার কত ধরন, কত বাহার। কেউ জ্বালায় প্রেট্রল বোমার কয়েল, কেউ জ্বালায় ককটেলের কয়েল, কেউ বা জ্বালায় হরতাল, অবরোধের কয়েল। মশারা যেমন নিজের জীবরে ঝুকি নিয়ে, কয়েলের ধোঁয়া উপেক্ষা করে তাদের জীবিকা নির্বাহ করতে বের হয়ে, আমাদেরও ঠিক তাই করতে হয়। যদিও প্রতিদিন কিছু না কিছু লোক মারা যাচ্ছে, আগুনে পুড়ে যাচ্ছে বা গুলি বিদ্ধ হচ্ছে, এগুলো আর তেমন আমাদের জীবনে প্রভাব ফেলছে না। কয়েলের ধোঁয়া যেমন মশাদের এখন সহ্য হয়ে গেছে ঠিক তেমনি এগুলোও আমাদের সহ্য হয়ে গেছে। মৃত্যু যেন আমাদের কাছে কোন ব্যাপারই না। মৃত্যু আমাদের কছে তেজপাতা। পেপার-প্রত্রিকায় বা টেলিভিশনের চ্যানেলে যদি কোন মৃত্যুর খবর না পাই তহলেই যেন অবাক লাগে।
জানিনা আর কম মানুষ মরলে, আর কত দেশের ক্ষতি হলে, আমাদের বাজনীতিবিদদের মনের বাসনা পূর্ণ হবে। এইযে মহান রাজনীতিবিদ আপনাকেই বলছি, আমরা ক্ষমতা চাই না, দেশের সিংহাসন চাই না, চাই শুধু স্বাধীন ভাবে বাঁচতে আর স্বাভাবিক ভাবে মরতে।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.