নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

মো মুসফিকুর রহমান রুম্মান

মো মুসফিকুর রহমান রুম্মান › বিস্তারিত পোস্টঃ

সোফিয়া রোবটের মতো ভবিষ্যতের রোবটগুলো যেভাবে আমাদের সাহায্য করতে পারে আর যেভাবে আমাদের জন্য ক্ষতি হতে পারে | MR RUMMAN

০৯ ই ডিসেম্বর, ২০১৭ বিকাল ৫:৫১

আসসালামুয়ালাইকুম। আমি মো. মুসফিকুর রহমান রুম্মান। আজকে আমি আমার নিজস্ব মতামত হিসেবে সোফিয়ার মতো ভবিষ্যৎ রোবট গুলো কিভাবে আমাদের সাহায্য করতে পারে আর ক্ষতি করতে পারে তা নিয়ে আলোচনা করব।
আপনারা প্রায় সবাই জানেন ডিজিটাল ওয়ার্ল্ড এ- রোবট সোফিয়া হচ্ছে সব চেয়ে আলোচিত। রোবট সোফিয়া সম্পর্কে জানার জন্য অনেক মানুষের আগ্রহ দেখা গেছে। বিভিন্ন মিডিয়াতে এই বিষয়ের খবর খুব আলোচিত হয়েছে।
এখন আলোচ্য বিষয় হচ্ছে ভবিষ্যতে কি হবে? অনেকেই এটা নিয়ে ভাবছেন। আসলে দিনে দিনে বিজ্ঞান ও প্রযুক্তির উন্নয়ন হইয়েই চলেছে। তাই এটাকে কেউ থামাতে পারবেনা। কিন্তু প্রযুক্তির উন্নয়ন যেমণ আমাদের অনেক সুবিধা দিচ্ছে তেমনি কিছু অসুবিধাও এনে দিচ্ছে। যেমন ধরুন এখন মানুষ জন ফেসবুকে এতই সময় দিচ্ছে যে তাদের কাছে ইন্টারনেট মানেই ফেসবুক!! তেমনি রোবট মানুষকে আগে থেকেই সাহায্য করে আসছে আর ভবিষ্যতে আরো উন্নত হবে। বর্তমানে প্রায় শিল্প কারখানা গুলোতে বড় বড় কাজ গুলো অটোমেটিং যন্ত্র দ্বারায় নিয়ন্ত্রিত। এগুলোও রোবট। যদিও আমরা অনেকেই এগুলোকে রোবট হিসেবে মনেই করিনি! তেমনি কৃত্রিম বুদ্ধিমত্তা সম্পন্ন রোবট হচ্ছে সোফিয়া। এই ধরনের রোবট গুলো মানুষকে সাহায্য করবে বিভিন্ন ভাবে। এখনো করে অবশ্য। কিন্তু ভবিষ্যতে এই ধরনের রোবটগুলোতে নিজেই নিজেই বিভিন্ন সিদ্ধান্ত নিতে পারবে বলে মনে করা হয়। এখন মানুষের সহযোগী হিসেবে রোবটকে ব্যবহার করা হলেও ভবিষ্যতে তা মানুষের প্রতিযোগী হয়ে উঠবে! হুম, ঠিকই পড়েছেন। তখন মানুষজন বেকার হয়ে যাবে!! কিন্তু তাতে কি আসে যায়, কোনো একটা সমাধান হয়ে যাবে। কিন্তু ভেবে দেখুন রোবট যদি মানুষের প্রতিযোগী হয় তখন সমস্যা বেড়ে যাবে না? তা মানুষের জন্য ক্ষতিকর নয় কি?
তবে এটা ঠিক যে এই উন্নত প্রযুক্তিই একদিন এই উন্নত সভ্যতাকে ধ্বংস করতে পারে!!!!
তাই সবাইকেই বলি ইন্টারনেট থেকে শুরু করে যে কোনো প্রযুক্তি যেন আমরা সচেতন ভাবে ব্যাবহার করি। আর আর্টিকেল টিতে অনেক বিষয়ে ভুল থাকতে পারে। তা আপনারা ক্ষমার দৃষ্টিতে দেখবেন আর কমেন্টে জানিয়ে দিবেন। আর আর্টিকেলটি ভালো লাগলে শেয়ার করতে ভুলবেন না।
Contact info-
ফেসবুকে আমি - https://m.facebook.com/musfiq.rumman
ইমেইল- [email protected]
ব্লগ- http://www.mrrumman.blogspot.com
২০২১ সালের মধ্যে ডিজিটাল বাংলাদেশ গড়তে--
১. ইন্টারনেটের সঠিক ব্যবহার বৃদ্ধি করতে হবে।
২. ইন্টারনেট প্যাকেজের দাম অনেকাংশে কমাতে হবে।
-মো. মুসফিকুর রহমান রুম্মান © All rights reserved
আজকে এই পর্যন্তই।
ধন্যবাদ।

মন্তব্য ১০ টি রেটিং +০/-০

মন্তব্য (১০) মন্তব্য লিখুন

১| ০৯ ই ডিসেম্বর, ২০১৭ সন্ধ্যা ৬:৩৯

চাঁদগাজী বলেছেন:



আপনি কি টেকনোলোজীর লোক, নাকি রাজনীতির?

২৫ শে ডিসেম্বর, ২০১৭ বিকাল ৫:১৪

মো মুসফিকুর রহমান রুম্মান বলেছেন: পোস্ট পড়ে কি মনে হলো?
আমি আইটির লোক!

২| ০৯ ই ডিসেম্বর, ২০১৭ সন্ধ্যা ৬:৪১

মানিজার বলেছেন: ছমেৎকার পুস্ট ! !

২৫ শে ডিসেম্বর, ২০১৭ বিকাল ৫:১৪

মো মুসফিকুর রহমান রুম্মান বলেছেন: ধন্যাবাদ।

৩| ০৯ ই ডিসেম্বর, ২০১৭ সন্ধ্যা ৬:৫৭

নূর মোহাম্মদ নূরু বলেছেন:
মানব সভ্যতাকে ধ্বংশ করবে ভবিষ্যতের রোবট

২৫ শে ডিসেম্বর, ২০১৭ বিকাল ৫:১৪

মো মুসফিকুর রহমান রুম্মান বলেছেন: ঠিক বলেছেন।

৪| ০৯ ই ডিসেম্বর, ২০১৭ সন্ধ্যা ৭:৩৬

মো মুসফিকুর রহমান রুম্মান বলেছেন: পোস্ট পড়ে কি মনে হলো?
আমি আইটির লোক!

৫| ০৯ ই ডিসেম্বর, ২০১৭ রাত ৯:০৬

রাজীব নুর বলেছেন: সোফিয়ার চেহারার মধ্যে কোনো মায়া মমতা নাই।

২৫ শে ডিসেম্বর, ২০১৭ বিকাল ৫:১৩

মো মুসফিকুর রহমান রুম্মান বলেছেন: ঠিক বলেছেন!

৬| ২৫ শে ডিসেম্বর, ২০১৭ বিকাল ৫:২৮

ভিনগ্রহের মানুষ বলেছেন: ভালোই বলেছেন। লেখাটি পড়ে ভালো লাগলো।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.