নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

মো মুসফিকুর রহমান রুম্মান

মো মুসফিকুর রহমান রুম্মান › বিস্তারিত পোস্টঃ

আর যারা এস এস সি-তে গোল্ডেন A+/ জিপিএ ৫ পায় নি তারা?? বিস্তারিত by M.R. RUMMAN

০৬ ই মে, ২০১৮ রাত ৮:০৭

আসসালামু আলাইকুম।

আজকে এস এস সি রেজাল্ট দিয়েছে। অনেকেই গোল্ডেন পেয়ে আনন্দিত। অনেকেই গোল্ডেন পেয়েও দুঃখ প্রকাশ করছে নাম্বার কম পেয়েছে সে জন্য...
কিন্তু মেইন কথা হচ্ছে যারা জিপিএ ৫ পায়নি???
তারা কি
মানুষ না নাকি ছাত্র না?
আমাদের মস্তিষ্কের ১০০ বিলিয়ন নিউরন কি শুধু জিপিএ ৫ নামক অবাস্তব বস্তুর জন্য? যা ১ সপ্তাহ ফিল করা যায়, কাগজের সার্টিফিকেট কিন্তু কোনো মেডেল বা ট্রফি নয় যে তা শোকেসে সাজিয়ে রাখতে পারবেন!
আমি মনে করি তা নয়। আমি জানি অনেকেই যারা জিপিএ ৫ পাবে না তাদের বাসায় বাবা-মা, আত্মীয়-স্বজন বলবে তোর দ্বারা কিচ্ছু সম্ভব না। শুধু অনেকের অনেক কথায় স্টুডেন্টরা সায়েন্স থেকে কমার্স বা আর্টস এ ভর্তি হবে। তারপর??
তারা তো বুঝেই গেছে তাদের দ্বারা কিচ্ছু হবে না তাই আস্তে আস্তে পড়ালেখা কমে যাবে... অনেকেই এইচ এস সি-তে আরো খারাপ করবে বা ফেইল করবে...
এদিকে ঐ এক কথা জিপিএ ৫ নাই, সেই জন্য সে অন্য কোনো দিকে দক্ষতা অর্জন করার চেস্টাও করবে না এটা ভেবে যে তার দ্বারা তো কিচ্ছু সম্ভব নয়...
আর এভাবেই অনেক অনেক স্টুডেন্টের লাইফের পুরো ক্রিয়েটিভিটি নষ্ট করে দিচ্ছে...
আমি মনে করি, আমার এই কথার কিছুটা হলেও বাস্তবতা আছে... এক মত হলে শেয়ার দিয়ে অন্যদের জানাবেন যেন বিষয়টা একবার হলেও অনুধাবন করতে পারে।
বাকিটা আপনারা কমেন্ট করবেন...
Written by- MD. Musfiqur Rahman RUMMAN
ফেসবুক আইডি লিংক- https://m.facebook.com/musfiq.rumman

মন্তব্য ১০ টি রেটিং +০/-০

মন্তব্য (১০) মন্তব্য লিখুন

১| ০৬ ই মে, ২০১৮ রাত ৮:১২

চাঁদগাজী বলেছেন:


কি বুঝতে চাইলেন?

০৭ ই মে, ২০১৮ সকাল ১০:০৫

মো মুসফিকুর রহমান রুম্মান বলেছেন: যা বুঝার নিজেই বুঝেছি তারপর বাকিটা এই পোস্টে শেয়ার করেছি...
আপনার কি এ পোস্টের ব্যাপারে কোনো কিছু নিয়ে প্রশ্ন?

২| ০৬ ই মে, ২০১৮ রাত ৮:১২

নায়লা রহমান বলেছেন: এটা পড়তে পারেন "তাসফিয়া"র মৃত্যুতে এখন সন্দেহের তীর আদনানের বন্ধু সোহেলের দিকে!

০৭ ই মে, ২০১৮ সকাল ১০:০৬

মো মুসফিকুর রহমান রুম্মান বলেছেন: ধন্যবাদ।

৩| ০৬ ই মে, ২০১৮ রাত ৮:১৫

ব্লগার_প্রান্ত বলেছেন: সমাজে এক ধরণের অলিখিত মেধা যাচাইয়ের নীতি সৃষ্টি হয়েছে।

০৭ ই মে, ২০১৮ সকাল ১০:০৮

মো মুসফিকুর রহমান রুম্মান বলেছেন: তাই তো মনে হচ্ছে... আমি নিজেও এস এস সি তে জিপিএ ৫ পেলেও ভালো মার্ক পাইনি তাই আমাকে যে অভিজ্ঞতা নিতে হয়েছে...

৪| ০৬ ই মে, ২০১৮ রাত ৯:৩৭

আকিব হাসান জাভেদ বলেছেন: একটা পাশ দিয়ে বাকি জীবনটার হিসাব করে কত কালে কত বালকের জীবন শেষ হলো হেলায় তা না বলা উওম।তবে যারা মেধা রেখে মেধা যাচাই করেছে তারা নিশ্চয় পিছিয়ে পড়বে না । তাদের জন্য দোয়া রহিল সুন্দর স্বদেশ গড়ার ।

০৭ ই মে, ২০১৮ সকাল ১০:১০

মো মুসফিকুর রহমান রুম্মান বলেছেন: ইনশাআল্লাহ... আমি নিজেও এস এস সি তে জিপিএ ৫ পেলেও ভালো মার্ক পাইনি তাই আমাকে যে অভিজ্ঞতা নিতে হয়েছে...

৫| ০৭ ই মে, ২০১৮ সকাল ১০:১৭

রাজীব নুর বলেছেন: হুম।

০৭ ই মে, ২০১৮ সকাল ১০:২১

মো মুসফিকুর রহমান রুম্মান বলেছেন: ধন্যবাদ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.