| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
রেজওয়ান তানিম
প্রকাশিত গ্রন্থঃ অসুখগুলো প্রাপ্তবয়স্ক, শাদা পরচুল অন্ধকার, মৌনমুখর বেলায়, শাহবাগের সাথে সংহতি
আর কদিন পরেই সামুতে আমার বর্ষপূর্তি । সে জন্যেই এ মাসে পোস্ট একটু বেশি বেশি দেবার চেষ্টা করছি । আর আজকের পোস্ট টা হচ্ছে সংকলন । এ পর্যন্ত সামুতে আমার যত পোস্ট প্রকাশ হয়েছে সব এখানে আছে । আর এর মধ্যে কিছু পরিসংখ্যান গত ব্যাপার স্যাপার উল্লেখ করার চেষ্টা করেছি ।
তো আসুন আমি কি লিখেছি দেখে নেই । আমি খুব বড় কেউ নই । লিখতে পারি না তাই বড় বড় লেখা । এই জন্য কবিতা লেখার চেষ্টা করে যাওয়া । কিন্তু কবিতা পড়তে পড়তে মানুষের আবার বিরক্তি ধরার দশা । তাই একটু উল্টো দিক থেকে আসি ।
প্রবন্ধ :
প্রবন্ধ লিখতে ম্যালা ঝামেলা । তাই একখানাই লিখেছি ।
চেতনায় নজরুল : প্রেম, দ্রোহ এবং নজরুল সাহিত্য
আমার মনে হয় না খারাপ হয়েছে । একদম নবীনতম পোস্ট । অনেকেরই চোখে পড়েনি । দেখে নেবেন আশা করি ।
স্মৃতিকথা :
আমার কাছে মনে হয়েছে স্মৃতিকথা সবারই ভাল লাগে । অনেকেই দেখি কী সুন্দর সব স্মৃতিকথা লিখেন । আমি তাই একটু কলম ধরেছিলাম আর কি !!
১ ) বরষা ভেজা স্মৃতির দুয়ার - পর্ব ১
২) বরষা ভেজা স্মৃতির দুয়ার - পর্ব ২
ভ্রমন পোস্ট এবং ছবি ব্লগ :
আমার মনে হয় আমি অনেক ঘুরেছি কিন্তু সেই অনুপাতে বেশি পোস্ট দেয়া হয়নি । এই বিষয়ে আমার আলস্যই প্রধাণ অন্তরায় । কেননা ছবি ব্লগ দিতে প্রচুর সময় লাগে । এটা বিরক্তিকর । যাই হোক পোস্ট গুলো -
১) বাংলার পথে পথে আমি
২) বান্দরবানে একদিন-১ম পর্ব
৩) বান্দরবানে একদিন- ২য় পর্ব
আশা করি ভাল লাগবে । ছবিগুলো বাছাই করে দেবার চেষ্টা করেছি ।
গল্প
সবাই জানেন গল্প লেখা আমার কাজ নয় । বিশেষ করে যখন আমার গল্প সম্পূর্ণ ব্যর্থ হয়েছে পাঠকের কাছে নিজের অর্থ থুলে ধরতে । যাই হোক দুটি গল্প আপলোড হয়েছে এ পর্যন্ত -
১) দিনান্তে
২) এক রাত্রির গল্প । এটি দৈর্ঘ্যে একটু বড় হবার কারণে তিন ভাগ করতে বাধ্য হয়েছি ।
পর্ব -১
পর্ব -২
পর্ব -৩
গানের লিরিক :
মাঝে মাঝে খুব সাধ লাগে গান লিখতে । সে জন্যেই একটু চেষ্টা করা ।
১) দুটি লিরিক : স্বপ্ন আমার এবং নিস্প্রাণ মৌনতা
আবৃত্তি পোস্ট :
আমার ধারণা অত্যধিক সুন্দর আবৃত্তি না পারলেও মো্টামুটি পারি । তাই এই আবৃত্তির কথা সবাইকে জানানোর জন্য পোস্ট দেয়া । কিভাবে সফটওয়্যার দিয়ে এডিট করে আমি জানি না । তাই বেশি পোস্ট দিতে পারি নি । আশা রাখি আগামীতে পারব ।
রবি কবির কবিতা এবং আমার আবৃত্তি
একে একে সব শেষ । বাকি শুধু কবিতা । আসলে কবিতা লিখতে সময় কম লাগে তাই কবিতা লিখতে শুরু করি । কিন্তু পরে দেখলাম সে আশায় গুড়েবালি । একবার অপঘাত নামে একটা ১৪ লাইনের কবিতা লিখতে সাড়ে তিন ঘন্টা লেগেছিল । বুঝুন অবস্থা । যাই হোক দেখি কি কি আপলোড করেছি ।
কবিতা -
দেশ ও দশ বিভাগ
১) ক্ষমা চাই
কাহিনী সংক্ষেপ : স্বাধীনতা যুদ্ধের একজন পঙ্গু মুক্তিযোদ্ধা যুদ্ধ দনের প্রতিজ্ঞা আর স্বপ্নের আজকের দিনে ভয়াবহ পতন দেখে দু:খ অনুভব করে বিবেক কে বলে ক্ষমা চাই ।
২)মহিমান্বিত একুশ
কাহিনী সংক্ষেপ : একুশ আমাদের অহংকার । মায়ের ভাষায় কথা বলা, আজন্ম অধিকারের লালনে কি রক্তগঙ্গা বইল বাংলায় তার সামান্য চিত্রায়নের চেষ্টা ।
৩) কলমযোদ্ধা
কাহিনী সংক্ষেপ : একজন লেখক এই কবিতার মূল চরিত্র । তার জীবনে যুদ্ধকালীন ঘটনার বিবরণ । বেশ দীর্ঘ । ধৈর্য্য রাখা একটু কঠিন । তবে একটু কষ্ট করে পড়ে গেলে ভাল লাগবে আশা করি ।
৪) আমি আজ কবিতা লিখতে এসেছি
এই কবিতাটি সেবু মুস্তাফিজ ভাইয়ের শত কবির বন্দনার জন্য লেখা ।
কাহিনী সংক্ষেপ : স্বাধীনতা আছে বলেই আজ কবি কবিতা লেখে, গায়ক গায় মন খুলে দেশের গান । এই জন্যে স্বাধীনতাকে বরণ করে লেখা ।
৫) এবার ফিরাও দৃষ্টি
কাহিনী সংক্ষেপ : সুকান্ত, নজরুল যুগের পর দারিদ্র লুপ্ত হয়েছে যেন কবিতার পাতায় । ফিরিয়ে আনার চেষ্টা । আমি প্রধানত কবিতাকেই বলেছি, তোমার পাতা গাথা হোক বেদনার মর্মরে ।
৬) একুশের কাহিনী
কাহিনী সংক্ষেপ : ক্লাশ সেভেনের বাচ্চাদের জন্য আমি এই লেখাটা লিখেছিলাম । তাদের স্কুলের ফাংশনে পড়ব বলে । তারা আবার ইংলিশ মিডিয়াম । তো ভাবলাম একুশের দিনে ঠিক কি হয়েছিল কবিতায় ওদের তাই বলি । সে ভাবনা থেকেই ।
রম্য কবিতা বিভাগ :
এই টি আমার জন্য সর্বধিক ভীতিকর । আমি জীবনে কোনদিনো এগুলো লিখে সন্তুষ্ট হতে পারিনি ।
১) বোতল ভরা ভালবাসা
কাহিনী সংক্ষেপ : আজকাল আম নাকি গাছের বদলে বোতলে ধরে, তো ভালবাসা ধরতে কতক্ষণ ??
২) নিশুতি রাতের স্বপন
কাহিনী সংক্ষেপ : ভালবাসা নিয়ে নায়ক স্বপ্ন দেখে ভীষণ আলোড়িত । কিন্তু শেষে, সবই স্বপ্ন
৩) কী জানি কী হয়
কাহিনী সংক্ষেপ : এইটি অন্যদুটির থেকে রম্য বোধে একটু সফল । এখানে বিশেষ কোন কাহিনী নেই ।
প্রকৃতি বিষয়ক :
আমি ঠিক প্রকৃতিকে কবিতায় আনার ব্যাপারে সচ্ছন্দ নই । এর একটা কারণ জন্ম থেকে আমি ইট কাঠের জঙ্গলে মানুষ । তাই শুধু একটি কবিতাই আপলোড হয়েছে এখানে ।
১ ) হে রুদ্র বৈশাখ
কাহিনী সংক্ষেপ : নাম শুনেই বোঝা যাচ্ছে বৈশাখের স্তুতি এর মূল কথা।
দার্শনিক কবিতা :
আমার মতে এই ধারার কবিতাই আমার জন্য লেখা সব থেকে সহজ । আমি মনে করি যে কবিতায় কোন দর্শন নেই, তা কবিতাই নয় । সব কবিতাতেই কবির দর্শন প্রকাশ পায় ।
১) শিরোনামহীন
কাহিনী সংক্ষেপ : আসলে এক জীবনে কত যে চাহিদা সমাজের, পরিবারের কিংবা গোত্রের কোন একজন মানুষের প্রতি বোঝা ভার । তাই মাঝে মাঝে ক্লান্ত হয়ে পরতে হয় । সেই বোধ থেকেই লেখা ।
২) ছলনা
কাহিনী সংক্ষেপ : পৃথিবী যে আসলে ছলনাময়ী এটা বোঝা যায় দূর্বল হলে । দূর্বলের প্রতি সে এক রকম সবলের প্রতি আরেক । সে মা, কেন তার এত ভেদাভেদ ??
৩ ) মুক্তি
কাহিনী সংক্ষেপ : প্রভাতের আলোতে খুজতে চেয়েছি মুক্তি । পেয়েছি কি পাইনি সে প্রশ্ন অবান্তর
৪) বিমূর্ত রূপ
কাহিনী সংক্ষেপ : কবিতা লেখা শুরুর পরে নব কবিরা নিজেদের নতুন করে চেনে । আমি সেই দলেরই একজন । তারই হালকা বর্ণনা ।
৫) অপূর্ণতা
কাহিনী সংক্ষেপ : জগতে কিছু মানুষের জন্মই হয় যেন পূর্ণ রূপে । তার সব আছে কোন কিছুর অভাব নেই । কিন্তু সত্যি কি সে পূর্ণ ?? তর্কের খাতিরে ধরে নিলাম সে পূর্ণ । কিন্তু অপূর্ণতা যে জানে না, সে তো অপূর্ণই ।
৬) সুরের পরাজয়
কাহিনী সংক্ষেপ : সময় এখন অসুরের । তা সে যে ক্ষেত্রেই ধরুন । কিন্তু অসুর কয়টা ?? খুব কম । তার দাপটেই আমাদের কোনঠাসা দশা । সেটাই বলা গানের সুরের আড়ালে ।
৭ ) ভ্রান্তি
কাহিনী সংক্ষেপ: মানবীয় অহংবোধ অনেক সময় আমাদের ভুলিয়ে দেয় নিজের অবস্থান । নিজের দূর্বলতা । কিন্তু সেই ভুলের জন্য ক্ষমাও পাওয়া যায় । পৃথিবী একেবারে নিষ্ঠুর নয় ।
৮) বিনাশের কবিতা
কাহিনী সংক্ষেপ : একজন লেখক তার অতীতে লেখা কবিতার স্মৃতিচারণা করছে এবং কবিতা ছাড়া তার কোন মূল্য নেই একথা বলছে । বলাবাহূল্য এটা আমার লেখক বিরতি (writers block) কাটানো উপলক্ষে লেখা ।
৯) বিস্ময়
কাহিনী সংক্ষেপ : আগে এক কবিতায় বলেছি, নিজেকে নতুন করে আবিষ্কার করে নব কবিরা । কিন্তু সাথে সাথে প্রকৃতিকেও সে দেখে কবির চোখে । এই কবিতায় দৃষ্টিভঙ্গির যে পরিবর্তন সেটাই মূখ্য বিষয় ।
১০ ) স্বপ্ন
কাহিনী সংক্ষেপ : স্বপ্ন আমার প্রিয় বিষয় । আমি স্বপ্নচারী মানুষ । তাই স্বপ্নকে ভালবেসে যাই এবং সবাইকে বলি স্বপ্ন দেখুন
শোক কবিতা :
এই কবিতাটি আমার ব্লগ পাঠের ফলেই লেখা । তাই এটা আমি একজন ব্লগারকে উৎসর্গ করেছি ।
১) জানি- “হাত বাড়ালেই পাব না”-১
কাহিনী সংক্ষেপ : কবিতার ভিতরেই লেখা আছে
২ ) নোনা জলের কাব্য-২
কাহিনী সংক্ষেপ : কবিতার নায়কের দুইমন (৮০ সের ) দু:খ । কিন্তু কি কারণে সেটা জানা যায় নি ।
প্রেমের কবিতা :
বন্ধুরা, আপনারা আমার প্রেমের কবিতায় যে সাড়া দিয়েছেন তাতে আমি অভিভূত । আপনাদের এ ভালবাসা আমায় মুগ্ধ করেছে ।
১) আর নেই দরকার
কাহিনী সংক্ষেপ : যে ভালবাসে নিজেকে উজাড় করে, সেই কষ্ট পায় বেশি, সে পরে হয়ে ওঠে পাষাণ । তাই সে ফিরে আসা প্রেয়সীকে বলতে পারে, ভালবাসার আর নেই দরকার ।
২) লাবণীতা
কাহিনী সংক্ষেপ : হৃদয় বিদারক প্রেমের কবিতা । প্রেমিক যে কিনা পায়নি তার প্রেমের সফলতা পত্রলেখে তার প্রিয়ার কাছে । সেই নিয়েই লেখা ।
৩) বলে যাও- ভালবাসি
কাহিনী সংক্ষেপ : এটায় প্রেমিকার প্রতি প্রেমিকের আকুল আবদার ফুটে উঠেছে । সে শুধু ভালবাসি শুনতে চায় ।
৪) কেমন আছ প্রিয়ন্তীকা ?
কাহিনী সংক্ষেপ : প্রেমিকার প্রতারণার শিকার প্রেমিক নিজেকে করেছে মাদকে সমর্পন । সেই কাহিনী নিয়ে লেখা ।
৫) তুমি এসেছিলে
কাহিনী সংক্ষেপ : একজন নির্লিপ্ত মানুষের ভাবনা এবং তার বহি:প্রকাশ ফোটাবার চেষ্টা করেছি ।
৬) স্বপ্ন পথের পথিকেরা
কাহিনী সংক্ষেপ : আমি স্বপ্নে ভাসতে চেয়েছি কবিতার নায়ক এবং নায়িকা কে নিয়ে । গিয়েছি পাহাড়ে, বনে বা ঝর্ণায় ।
৭) তুই
কাহিনী সংক্ষেপ : আমি কবিতায় লোকজ ভাষার ব্যাবহার করতে চেয়েছি এখানে । তাই ভালবাসার প্রকাশটা একটু বৈচিত্রময় ।
৮) আজ রাত্রে
কাহিনী সংক্ষেপ : অনুতাপে জর্জর নায়ক আর প্রেয়সীর কাছে চাইছে ক্ষমা । সেই কথাই বলা হয়েছে এবং আশা করা হচ্ছে আজ রাত্রে ঝামেলা আর কাল সকালেই তার মিটমাট ।
৯) হতে যদি তুমি
কাহিনী সংক্ষেপ : আমার মতে এটা শুদ্ধতম প্রেমের কবিতা (আমার লেখা)। কোন জটিলতা ছাড়া সরল মানব মানবীর একান্ত ভাবনা ।
১০ ) বদলে যাওয়া সময়
কাহিনী সংক্ষেপ : কেউ কি খেয়াল করেছেন, সব প্রেমের কবিতায় নায়কই মূখ্য ??? (আমার লেখায়) । এই জিনিস টা থেকে আমি চেষ্টা করেও বের হতে পারিনা । বোধহয় এটাই আমার পুরুষতান্ত্রিকার বীজের সাক্ষর । যা হোক এই কবিতায় নারী চরিত্র মূখ্য । তার অতীতের আনন্দ, বর্তমানের বেদনা বর্ণনা করা হয়েছে ।
অন্যান্য কবিতাগুলো :
কিছু লেখা আছে যাকে আবেগী মনকোন ছাচে ফেলতে দিতে চায়না । সে রকমই দুটি লেখা হল
১) বাবা
এই কবিতাটি সামুতে আমার সর্বাধিক পঠিত লেখা । শুধু তাই জন্য নয় এটি লিখতে গিয়ে আমি প্রচুর কেদেছিলাম । কেন জানি না ।
কাহিনী সংক্ষেপ : নায়ক নিজে তার সন্তানের মুখে শুনতে চায় সে একজন ভাল বাবা, এটাই কবিতার মূল । কারণ তার নিজের বাবাকে সে দেখেনি কোনদিন । পিতার অপকর্ম, তার অবহেলার শোধ সে নিতে চায় তার সন্তানকে ভালবাসা দিয়ে ।
২) নদীকূল ও চাষী
এইটা আমার লেখা প্রথম কবিতা । কবিতায় শত হাজার দূর্বলতা থাক আর নাই থাক, আমি কবি হই আর নাই হই- এটি প্রথম প্রথমই থাকবে । সেক্ষেত্রে এর গুরুত্ব আমার কাছে অসীম ।
কাহিনী সংক্ষেপ : প্রয়োজন ফুরিয়ে গেলে সবাই ভুলে যায় এটাই বোঝাতে রূপকের আশ্রয় নেয়া ।
সংকলন পোস্ট
ব্লগে এ পর্যন্ত প্রকাশিত আমার পোস্ট গুলো নিয়ে দুটি সংকলন পোস্ট লেখা হল ।
১) মিশ্র প্রাণের সুর -২
২) সকল রসের ধারা
এই পোস্ট টি আমি উৎসর্গ করছি আমার খুব প্রিয় একজন ব্লগার এবং কবি স্বদেশ হাসনাইন দাদাকে । উনি আরো দীর্ঘদিন আমাদের তার লেখা উপহার দিয়ে যাবেন এই আশায়.....
আগামীতে আসছে আমার প্রিয় পোস্ট (সকল ব্লগারদের মধ্যে )....................
৩০ শে মে, ২০১১ রাত ৯:১৬
রেজওয়ান তানিম বলেছেন:
২|
৩০ শে মে, ২০১১ রাত ৯:৩২
বৃষ্টি ভেজা সকাল ১১ বলেছেন: ভালো ভালো,
শায়মাপু এতো খুশি কেনো??
৩০ শে মে, ২০১১ রাত ৯:৪৫
রেজওয়ান তানিম বলেছেন: সকাল দা আপনাকে আমি মেইল করেছিলাম পেয়েছিলেন ??
শায়মা আপু কেন খুশি ??????
কি জানি বাপু...........
৩|
৩০ শে মে, ২০১১ রাত ৯:৩৯
মাহী ফ্লোরা বলেছেন: ovinondon ki akhoni janabo vaia?![]()
৩০ শে মে, ২০১১ রাত ৯:৪৫
রেজওয়ান তানিম বলেছেন: একটু সবুর করিতে হইবে বন্ধু
৪|
৩০ শে মে, ২০১১ রাত ৯:৫০
কবির চৌধুরী বলেছেন: আগাম শুভেচ্ছা। সামুতে দেখা অন্যতম গুনী লেখক আপনি। আরো লেখার অপেক্ষায় থাকলাম।এই পোস্টটি সোকেসে উঠানো থাকল, আপনার বাকি লেখা সময় করে পড়ব।
শুভ কামনা রইল।
৩০ শে মে, ২০১১ রাত ১০:০৩
রেজওয়ান তানিম বলেছেন: কি যে বলেন না কবির ভাই । এত বড় সম্মান পাবার যোগ্য যে আমি নই ।
৫|
৩০ শে মে, ২০১১ রাত ৯:৫১
ফাইরুজ বলেছেন: যেগুলো পড়া হয়নি আশা রাখি আস্তে আস্তে পড়ে ফেলব।
৩০ শে মে, ২০১১ রাত ১০:০২
রেজওয়ান তানিম বলেছেন: তোমরো বেশ কয়েকটা পড়া বাকি আছে । এই পোস্ট টা তৈরি করতে গিয়ে দেখলাম ।
খুবই অবাক হয়েছি । বিশেষ করে বাংলার পথে পথে আমি এটা তুমি দেখোনি যা সত্যি অবাক করেছে ।
৬|
৩০ শে মে, ২০১১ রাত ১০:১৮
মনিরুল ইসলাম বাবু বলেছেন: ১. আপনার তো অনেক শাখায় বিচরণ । দারুণ ।
২. আমি ভাল ব্লগাতে পারিনা । আপনার ব্লগ দরোজায় " কারো কোন লেখা চোখ এড়িয়ে গেলে লিঙ্ক দিয়ে যাবেন দয়া করে" এই লেখা দেখে আর আপনার চোখ এড়িয়েছে কি এড়ায়নি সে বিষয়ে দোলাচলে থেকে আমার চারটি ভ্রমণ পোস্টের লিঙ্ক দেবার সুযোগটি বগলদাবা করলাম :
# ছবিতে সেন্টমার্টিন ও ছেড়া দ্বীপ
## নীলাচল,নীলগিরি,কাপ্তাই লেক
### দার্জিলিং
#### কুয়াকাটা
৩০ শে মে, ২০১১ রাত ১০:২৫
রেজওয়ান তানিম বলেছেন: আপনাকে অসংখ্য ধন্যবাদ মি মনির । আমার মনে হয় এই প্রথম এলেন । আসলে এত ব্লগার আপনার লেখা আজই প্রথম কোথায় জানি দেখলাম ।
আমি সবগুলিই ঘুরে দেখবো । আপনিও দেখবেন আশা করি ।
৭|
৩০ শে মে, ২০১১ রাত ১০:২০
সায়েম মুন বলেছেন: আগাম অভিনন্দন জানাইলাম
৩০ শে মে, ২০১১ রাত ১০:২৭
রেজওয়ান তানিম বলেছেন: ধন্যবাদ সায়েম ভাই । কিন্তু টাইম মত দিতে হইবো
৮|
৩০ শে মে, ২০১১ রাত ১০:৪২
বৃষ্টি ভেজা সকাল ১১ বলেছেন: পাইনিতো
৩০ শে মে, ২০১১ রাত ১১:২২
রেজওয়ান তানিম বলেছেন: আপনি অভাগা ভাইয়া । যাই হোক আমি চেষ্টা করছি ।
৯|
৩০ শে মে, ২০১১ রাত ১১:২৭
ফাইরুজ বলেছেন: আমি যেটা যেটা দেখিনি তুমি কি কষ্ট করে তার লিংক আমাকে ফেবুতে দিবা।অবশ্য যদি তুমি বিরক্ত হও তাহলে দর্কার নাই।তবে দিলে আমার জন্য পড়াটা সহজ হত।
৩০ শে মে, ২০১১ রাত ১১:২৮
রেজওয়ান তানিম বলেছেন: দিব । তোমাকে সব কয়টা পরিয়ে ছাড়ব ।
১০|
৩০ শে মে, ২০১১ রাত ১১:৩৫
আসকওয়ানমি বলেছেন: চালিয়ে যান
৩০ শে মে, ২০১১ রাত ১১:৪৫
রেজওয়ান তানিম বলেছেন: স্বাগত এখানে । আপনাকে দেখে খুব ভাল লাগল ।
১১|
৩০ শে মে, ২০১১ রাত ১১:৪৭
ফাইরুজ বলেছেন: দিও কিন্তু মনে করে
৩০ শে মে, ২০১১ রাত ১১:৫১
রেজওয়ান তানিম বলেছেন: অতি অবশ্যই ফাইরুজ ।
১২|
৩১ শে মে, ২০১১ ভোর ৫:৫৫
শোশমিতা বলেছেন: ভাইয়া আপনার অনেক লিখা আমার পড়া, আর যে গুলো পড়া হয়নাই সময় করে পড়ব।
আগাম অভিনন্দন জানাইলাম
পরে সময় মতো আবার জানাব
৩১ শে মে, ২০১১ দুপুর ১:১১
রেজওয়ান তানিম বলেছেন: আমি সেটা জানি আপু । আপনারা পড়েন বলেই তো পোস্ট দেই ।
আগাম অভিনন্দনের জন্য ধন্যবাদ । ভাল থাকবেন
১৩|
৩১ শে মে, ২০১১ সকাল ৮:১৯
জিসান শা ইকরাম বলেছেন:
অনেক কষ্টের পোষ্ট। নিজের বাছাই করা পোষ্ট , পড়বো ধীরে ধীরে।
শুভেচ্ছা দেব ঐ দিন ![]()
৩১ শে মে, ২০১১ দুপুর ১:১৩
রেজওয়ান তানিম বলেছেন: ধন্যবাদ আঙ্কেল । শুভ হোক সারাদিন
১৪|
৩১ শে মে, ২০১১ দুপুর ১:১৭
পটল বলেছেন:
বর্ষপূর্তিতে ফূর্তিময় শুভেশশা
পুস্টটারে পিয়তে নিয়া নিলাম। ডুন্ট মাইনড
৩১ শে মে, ২০১১ দুপুর ১:২৩
রেজওয়ান তানিম বলেছেন: অনেক দিন পর আপনাকে দেখলাম পটল ভাই ।
মাইন্ড করুম ক্যা ?? পোস্ট প্রিয়তে না নিলেই মাইন্ড
ধন্যবাদ ১০১ টা
১৫|
৩১ শে মে, ২০১১ দুপুর ১:২৫
ইমন কুমার দে বলেছেন:
![]()
৩১ শে মে, ২০১১ দুপুর ১:৩৩
রেজওয়ান তানিম বলেছেন:
![]()
১৬|
৩১ শে মে, ২০১১ দুপুর ২:১৭
সেইফি ভূইঁয়া বলেছেন: তারুন্য আর দেশ প্রেমে উজ্জীবিত নতুন প্রজন্ম। আপনি/আপনারা সৃষ্টিশীল কাজে মেতেছেন,অন্যায় করছেন না আপনাদের রুখবে কে! বর্ষপূর্তিতে শুভকামনা।
[yt|]
৩১ শে মে, ২০১১ দুপুর ২:৩১
রেজওয়ান তানিম বলেছেন: ধন্যবাদ সাইফ ভাই । আপনাকে এখানে দেখে খুব ভাল লাগল । আমি জানতাম না আপনি এখানে আছেন । স্বাগত আমার ঘরে ।
১৭|
০১ লা জুন, ২০১১ সকাল ১১:৪৮
শাহেদ খান বলেছেন: প্রায় হাফ সেঞ্চুরী ! তালি দেয়ার অপেক্ষায় !![]()
০১ লা জুন, ২০১১ সন্ধ্যা ৭:০৭
রেজওয়ান তানিম বলেছেন: ইচ্ছা করেই এই কাজ করা । ৫০ তম পোস্ট টা আসবে বর্ষপূর্তির দিনে । অনেক দিন পর পর দেখি ভাইয়া । খুব ব্যাস্ত নাকি ??
১৮|
০১ লা জুন, ২০১১ বিকাল ৩:১৬
লিটল হামা বলেছেন: বেশ ভালো পোস্ট। বর্ষপূর্তির অগ্রীম শুভেচ্ছা।
০১ লা জুন, ২০১১ সন্ধ্যা ৭:০৯
রেজওয়ান তানিম বলেছেন: ধন্যবাদ হামা । আগাম শুভেচ্ছার জন্য
১৯|
০১ লা জুন, ২০১১ সন্ধ্যা ৬:৩৩
শুভ্রতা বলেছেন: এতো দেখছি রসে টইটুম্বুর
প্রিয়তে নিলাম এই রসের হাড়ি
৮ নং ভালো লাগলো।
০১ লা জুন, ২০১১ রাত ৮:৩২
রেজওয়ান তানিম বলেছেন: হা হা হা, অনেক ধন্যবাদ আপনাকে শুভ্রতা । অনেক দিন পর দেখলাম । রসের হাড়িটা দেখে খূব ভাল লাগল ।
আশা করি, প্রিয়তে যখন নিয়েছেন পোস্ট গুলো খুলে খুলে দেখবেন
২০|
০২ রা জুন, ২০১১ রাত ১২:৫৮
শাহরিয়ার কবির ড্যানি বলেছেন:
০২ রা জুন, ২০১১ রাত ১:০৫
রেজওয়ান তানিম বলেছেন: শুধু হাসলেই কি হবে ?? স্বাগত আমার ঘরে
২১|
০২ রা জুন, ২০১১ রাত ৮:৪৮
সুমন ধ্রুব বলেছেন: :>
০২ রা জুন, ২০১১ রাত ৮:৫৭
রেজওয়ান তানিম বলেছেন: কমেন্ট না আর কিছু । অল্প কয়টা ইমো বাদ পরছে সেগুলা এড কইরা দেই
:!> :#> :-<
:-&
২২|
০২ রা জুন, ২০১১ রাত ১১:৫০
স্বদেশ হাসনাইন বলেছেন: দুটো কারণে আমি তানিমের লেখাগুলো পড়ি। প্রথমত: সরল যা ইচ্ছে হল এমন গল্পকে কবিতায় প্রকাশের কমন ধারার বাইরে সাধু শব্দের ব্যবহার থাকে - যেমনটা রবিঠাকুরের লেখায় দেখেছি, কালজয়ী গানগুলোতে শুনেছি। দ্বিতীয়ত: তানিম তার লেখায় সমালোচনা গ্রহণ করে খুশী মনে( দেয়ও)। ধৈর্য তার ভাল একটি গুণ। এই পোস্টটিই তার উদাহরণ, যেভাবে সুন্দর করে সাজিয়েছে .যত্ন সুস্পষ্ট।
পোষ্টের শেষে হঠাৎ নিজের নাম দেখে আমি আবেগাক্রান্ত হয়েছি। কৃতজ্ঞ থাকছি অনেক। লেখা লেখি চলুক..
০৩ রা জুন, ২০১১ রাত ১২:০৭
রেজওয়ান তানিম বলেছেন: অনেক অনেক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা দাদা । আমার লেখা সম্পর্কে আপনার মূল্যায়ণ সত্যিই আমাকে খুব অনুপ্রাণিত এবং ধন্য করছে ।
আমি সব সময় মনে করি, ব্লগ মানে পারস্পরিক আলোচনার জায়গা । সমালোচনার ব্যাপারটা খুব গুরুত্বপূর্ণ । অনেকেই কোন প্রকার সমালোচনা সহ্য করতে পারেন না । কিন্তু সমালোচনা ছাড়া মানুষ শিখবে কি করে ??
তাই আমি সবার কাছে আমার লেখার গ্রহণযোগ্য এবং যুক্তিযুক্ত সমালোচনা চাই এবং ভাবি যে সবাই তেমনি আমার কাছ থেকে একটা গ্রহণযোগ্য সমালোচনা পাবার অধিকার রাখে ।
২৩|
০৩ রা জুন, ২০১১ বিকাল ৪:৫৯
বৃষ্টি ভেজা সকাল ১১ বলেছেন:
০৩ রা জুন, ২০১১ বিকাল ৫:৩৪
রেজওয়ান তানিম বলেছেন: কি লো ?? মুখ ব্যাজার ক্যা ??
২৪|
০৩ রা জুন, ২০১১ বিকাল ৫:০৫
ত্রিনিত্রি বলেছেন: ধীরে ধীরে সব পড়ে ফেলবো। কিছু কিছু পড়েছি।
০৩ রা জুন, ২০১১ বিকাল ৫:৩৪
রেজওয়ান তানিম বলেছেন: ধন্যবাদ ত্রিন । আশা করি ভাল লাগবে
২৫|
০৫ ই জুন, ২০১১ রাত ১১:৫১
শাহেদ খান বলেছেন: তানিম, কিছু একটা গোলমাল হয়েছে মনে হচ্ছে ! তোমার "অন্যান্য কবিতাগুলো" ক্যাটাগরি'তে "বাবা" লিঙ্ক'টায় যেতে চাইলে "গল্প, দিনান্তে
" পোস্টটা আসছে !
দেখবে ব্যাপারটা?
০৬ ই জুন, ২০১১ রাত ১২:০২
রেজওয়ান তানিম বলেছেন: আচ্ছা দেখে নিচ্ছি । তুমি বাবা কবিতাটা পড়েছ ভাইয়া । এত দিন পর পর আসো কেন ভাইয়া ??
২৬|
০৬ ই জুন, ২০১১ সন্ধ্যা ৬:১৯
সোমহেপি বলেছেন: শুভকামনা জনাব।
ভাল থাকবেন।
০৬ ই জুন, ২০১১ সন্ধ্যা ৭:৫১
রেজওয়ান তানিম বলেছেন: অনেক অনেক ধন্যবাদ সোমহেপি । অনেক দিন পর দেখলাম আপনাকে
২৭|
০৮ ই জুন, ২০১১ রাত ১২:৩৪
আরিশ ময়ুখ বলেছেন: সুন্দর পোস্ট। আপনার অনেক লেখাই পড়া হয়নি।
শুভকামনা
০৮ ই জুন, ২০১১ সকাল ১০:৪০
রেজওয়ান তানিম বলেছেন: ধন্যবাদ ময়ুখ ভাই
২৮|
১২ ই জুন, ২০১১ ভোর ৫:০৭
ইসরা০০৭ বলেছেন: যেগুলো পড়া হয়নি আশা রাখি সময় করে পড়ে ফেলব।সত্যি ভাইয়া আপনার কাজ গুলো নিখুত। কি সুন্দর করে মন দিয়ে কাজ করে যান।অনেক ভালো লাগে।
আজ এসেছিলাম বর্ষপূর্তি পোষ্ট দেখে এসে দেখলাম এটা পড়া হয়নি।তাই সময় করে পড়ে গেলাম।
ভালো থাকবেন।
১২ ই জুন, ২০১১ সকাল ১১:০৭
রেজওয়ান তানিম বলেছেন: আপনার ভাল লাগায় আমি আনন্দিত । অনেক কম কম আসছেন এখন ব্লগে তাইনা ?? মনে হয় ভীষণ ব্যাস্ত ।
বর্ষপূর্তির এই পোস্ট গুলো করতে গিয়ে কবিতা লেখা বন্ধু করে দিয়েছি । এখন ক দিন রেস্ট নিয়ে শুরু করতে পারব ।
২৯|
১৩ ই জুন, ২০১১ রাত ১২:৩১
নষ্টছেলে বলেছেন: অনেক পোস্ট না পড়া আছে।ধীরে ধীরে সব পড়ে শেষ করবো।
১৩ ই জুন, ২০১১ রাত ১২:৪৪
রেজওয়ান তানিম বলেছেন: সেটাই দেখেছি । আর অবাকিত হয়েছি । আবার পড়াও কম হয় নি । যাই হোক পড়লে আমার ভাল লাগবে
৩০|
২১ শে জুলাই, ২০১১ বিকাল ৩:১৯
বাল্যবন্ধু বলেছেন:
সব পড়বো ইনশাল্লাহ।
২১ শে জুলাই, ২০১১ বিকাল ৩:২৮
রেজওয়ান তানিম বলেছেন: স্বাগত বাল্যবন্ধু
৩১|
০২ রা আগস্ট, ২০১১ বিকাল ৪:৫৪
স্মৃতির নদীগুলো এলোমেলো... বলেছেন: হুম।
একটাও পড়ুমনা। পড়লে ট্যাক্স দেওন লাগবো।
০২ রা আগস্ট, ২০১১ বিকাল ৫:১৪
রেজওয়ান তানিম বলেছেন: হুহ, শখ কত ??
এর পর থেইকা আমার লেখায় কমেন্টাইলে .০০০০০০০২ টাকা কইরা ঠ্যাক্স দেওন লাগবো ।
৩২|
০৫ ই সেপ্টেম্বর, ২০১১ সকাল ১০:৫০
সৈয়দা আমিনা ফারহিন বলেছেন: পোস্টগুলো পড়তে হবে একদিন
০৫ ই সেপ্টেম্বর, ২০১১ সকাল ১১:১৭
রেজওয়ান তানিম বলেছেন: সে আশাতে থাকি । আপাতত স্বাগত
৩৩|
১১ ই সেপ্টেম্বর, ২০১১ রাত ১১:৪৭
অচেনা রাজ্যের রাজা বলেছেন: প্রিয়তে নিলাম....
১১ ই সেপ্টেম্বর, ২০১১ রাত ১১:৫৩
রেজওয়ান তানিম বলেছেন: ধন্যবাদ ভাইয়া
৩৪|
২২ শে সেপ্টেম্বর, ২০১১ ভোর ৬:৪০
ছাইরাছ হেলাল বলেছেন:
এত পড়তে পারমু না।
আরো পড়া বাকী আছে।
২২ শে সেপ্টেম্বর, ২০১১ সকাল ১০:৩৩
রেজওয়ান তানিম বলেছেন: মামু, আপনিতো অনেক পড়েন । আপনার তো এত দিনে পড়া শেষ হবার কথা।
পইড়া ফালান
৩৫|
২৪ শে অক্টোবর, ২০১১ সকাল ৯:১৩
ইহতিশাম আহমদ বলেছেন: একটু ব্যস্ত আছি। তবে কথা দিচ্ছি ঈদের আগে সবগুলো দেখব/পড়ব।
ভাল থেকো।
২৪ শে অক্টোবর, ২০১১ সকাল ১০:৩৫
রেজওয়ান তানিম বলেছেন:
৩৬|
০৬ ই মার্চ, ২০১২ দুপুর ২:৪৭
আরজু পনি বলেছেন:
সংকলন পোস্টর জন্য নিলাম।
০৬ ই মার্চ, ২০১২ রাত ১১:০৮
রেজওয়ান তানিম বলেছেন: এস ইউ উইশ।
বছরপূর্তি নাকি সামনে ?
৩৭|
৩০ শে মার্চ, ২০১২ রাত ১:০২
নীরব 009 বলেছেন: ১৯ তম ভাললাগা।
বিশাল আয়োজন দেখি। ও আচ্ছা এটা পুরাতন পোস্ট
৩০ শে মার্চ, ২০১২ রাত ১:০৭
রেজওয়ান তানিম বলেছেন: হুমম পুরানো।
বাট আজহ গোছাতে বেট খাটনি গেছে।
এত এত লিঙ্ক
©somewhere in net ltd.
১|
৩০ শে মে, ২০১১ রাত ৯:০৭
শায়মা বলেছেন: