| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সাইফুল্লাহ খান
প্রশ্নঃ পীর ধরতে হবে এ
ব্যাপারে পবিত্র কোরআন
শরীফে কোন নির্দেশ
আছে কিনা ? উত্তরঃ হ্যাঁ, পীর
ধরতে হবে, এ প্রসঙ্গে পবিত্র
কোরআন পাকে বহু নির্দেশ আছে ।
তবে পীর শব্দটি পবিত্র কোরআন
পাকে নেই । কারন পীর
শব্দটি ফার্সি ভাষা হতে বাংলা ভাষায়
প্রবেশ করেছে । যেমনঃ নামাজ,
রোজা, ফেরেশতা ,খোদা,
ইত্যাদি শব্দগুলো কোরআন
শরীফে-এ নেই । কারন
উহা ফার্সি শব্দ , তবে এর
প্রতিটি ফার্সি শব্দেরই
প্রতিশব্দ কোরআন শরীফ আছে,
যেমনঃ নামাজ- সালাত, রোজা-
সাওম, ফেরেশতা-মালাকুন
ইত্যাদি । আবার সালাত
আরবি শব্দটি স্থান বিশেষ
বিভিন্ন অর্থে ব্যবহৃত হয় ।
অনুরূপভাবে পীর ফার্সি শব্দের
প্রতিশব্দ পবিত্র কোরআন
শরীফের বিভিন্ন
স্থানে বিভিন্ন শব্দে প্রকাশ
করেছেন, যথাঃ 'অলি'
বহুবচনে আউলিয়া, মুর্শিদ, ইমাম,
বহুবচনে আইম্মা, হাদি,
ছিদ্দিকিন, ইত্যাদি ।
নিম্নে কিছু আয়াত শরিফের অর্থ
পেশ করা হলঃ ১) হে মুমিনগণ!
তোমরা অনুস্মরণ কর, আল্লাহ্ পাক
এর, তাঁর রাসুল পাক (সাঃ) এর
এবং তোমাদের মধ্যে যারা ধর্মীয়
নেতা । (সুরাঃ নিসা, আয়াতঃ ৫৯)
। ২) স্মরণ কর! সেই দিনকে যেদিন
আমি প্রত্যেক সম্প্রদায়কে তাঁদের
(ইমাম) নেতা সহ আহ্বান করব ।
(বনি ইসরাইল, আয়াতঃ ৭১ )। ৩)
মুমিন পুরুষ ও মুমিনা মেয়েলোকের
ভিতর হতে কতেক কতেকের বন্ধু ।
(সুরাঃ তাওবাহ, আয়াতঃ ৭১) । ৪)
তোমাদের মধ্যে এমন একদল লোক
যারা কল্যাণের দিকে আহ্বান
করবে । (সুরাঃ আল-ইমরান,
আয়াতঃ ১০৪) । ৫) অনুস্মরণ কর
তাঁদের যারা তোমাদের নিকট
কোন প্রতিদান চাহে না,
এবং যারা সৎ পথ প্রাপ্ত ।
(সুরাঃ ইমায়িন, আয়াতঃ ২১) । ৬)
যে বিশুদ্ধ চিত্তে আমার
অভিমুখি হয়েছে তাঁর পথ অনুস্মরণ
কর সুরাঃ লোকমান, আয়াতঃ ১৫।
৭) জিকির সম্বন্ধে তোমাদের
জানা না থাকলে যিনি জানেন
তাঁর নিকট হতে জেনে নাও ।
(সুরাঃ আম্বিয়া, আয়াতঃ ৭)। ৮)
হে মুমিনগণ!
তোমরা আল্লাহকে ভয় কর
এবং (ছাদেকিন) সত্যবাদী গণের
সঙ্গী হয়ে যাও । (সুরাঃ তাওবাহ,
আয়াতঃ ১১৯) । ৯) নিশ্চয়ই আল্লাহ্
পাকের রহমত (মুহসিনিন)
আউলিয়া কিরামগনের
নিকটবর্তী । (সুরাঃ আরাফ,
আয়াতঃ ৫৬) । ১০) আল্লাহ্
যাকে সৎপথে পরিচালিত করেন,
সে সৎপথ প্রাপ্ত হয়
এবং তিনি (আল্লাহ্)
যাকে পথভ্রষ্ট করেন,
তুমি কখনো তাঁর জন্য কোন
পথপ্রদর্শনকারী (অলি-মুরশিদ)
পাবে না । (সুরাঃ কাহাফ,
আয়াতঃ ১৭) । ১১) সাবধান!
নিশ্চয়ই আল্লাহ্র অলিগণের কোন
ভয় নেই, এবং তারা কোন বিষয় এ
চিন্তিতও নহে । তাঁদের জন্য
আছে সুসংবাদ দুনিয়া ও
আখেরাতে, আল্লাহ্র কথার কোন
পরিবর্তন হয় না, উহাই
মহা সাফল্য । (সুরাঃ ইউনুছ,
আয়াতঃ ৬২-৬৪) । সুতরাং এবার
আপনিই বিবেচনা করুন।
২|
২৩ শে এপ্রিল, ২০১৪ দুপুর ১:৪৫
আলী খান বলেছেন: অপব্যাখ্যা করলেন অথচ বলছেন কেউ বাজে মন্তব্য করবেন না....
৩|
২৩ শে এপ্রিল, ২০১৪ দুপুর ২:১৭
গ্যালাক্সিটেল বলেছেন: @ আলী খান ভাই
দয়া করে অপব্যাখ্যাটা ধরিয়ে দিন।
৪|
২৩ শে এপ্রিল, ২০১৪ দুপুর ২:২৯
আবু সায়েদ বলেছেন: আপনার ব্যাখ্যার রেফারেন্স দিন। মনগোড়া ব্যাখ্যা দিবেন না।
৫|
২৩ শে এপ্রিল, ২০১৪ দুপুর ২:৩৪
গ্যালাক্সিটেল বলেছেন: রেফারেন্সতো দেখা যাচ্ছে @ আবু সায়েদ ভাই।
যেমন- (সুরাঃ নিসা, আয়াতঃ ৫৯) , (বনি ইসরাইল, আয়াতঃ ৭১ ), (সুরাঃ তাওবাহ, আয়াতঃ ৭১) ...................।
৬|
২৩ শে এপ্রিল, ২০১৪ দুপুর ২:৪৮
নাহিদ ইসলাম ৩৫০ বলেছেন: প্রথম মন্তব্য আপনি করলেন। কিছু বলার নাই।
প্রযুক্তি বিষয়ক বাংলা ব্লগঃ আইডিয়া বাজ
৭|
২৩ শে এপ্রিল, ২০১৪ বিকাল ৩:০৪
সাইফুল্লাহ খান বলেছেন: আমি যাহা লিখেছি দলিল সহকারে ও বিশ্লেষণ করেই লিখেছি।যাতে করে কোন প্রকারের প্রশ্ন না থাকে।এর পরেও যদি কেউ এ বিরোধী মত পোষন করেথাকেন তাহলে সেইটা হবে তার ব্যক্তিগত অগ্যতা।
এবং উক্ত আয়াতে কারিমা গুলোর সাথে ঠাট্টা করা।
»তাই আমার প্রথম কমেন্ট টা সতর্কি মুলক ছিলো।
যাতে করে কেউ এই আয়াত গুলোর সাথে অসন্মান প্রদর্শন নাকরেন বাজে মন্তব্য দ্বারা।
৮|
২৩ শে এপ্রিল, ২০১৪ বিকাল ৫:৩৭
মো কবির বলেছেন: ভাই আপনি কি দেওয়ান বাগীর মুরিদ নাকি কাদিয়ানীর মুরিদ নাকি রেজভির মুরিদ নাকি আঠারশীর মুরিদ এদের মতো আরো কোন ভণ্ডের মুরিদ।
কুরআনের অপব্যাখ্যা দিয়ে আবার বললেন কেউ কেউ বাজে মন্তব্য করবেন না। আবার বললেন ভুল ধরিয়ে দিন,
আপনার ভুল গুলো ধরিয়ে দিতে হলে কুরআন সামনে নিয়ে আপনার সাথে আমার এক ঘণ্টা বসতে হবে। যাইহোক আজ কাজে অনেক ব্যস্ত তারপরেও আপনার একটু ভুল ধরিয়ে দিচ্ছি।
১। আপনি দিলেন " হে মুমিনগণ!
তোমরা অনুস্মরণ কর, আল্লাহ্ পাক
এর, তাঁর রাসুল পাক (সাঃ) এর
এবং তোমাদের মধ্যে যারা ধর্মীয়
নেতা । (সুরাঃ নিসা, আয়াতঃ ৫৯)ঃ
--- আমার প্রশ্ন পীরেরা ধর্মীয় নেতা , এইটা কই পাইলেন ?
তাহলে তো আপনি কোন মসজিদের ইমামের পিছনে নামায পড়তে পারবেন না ।
২। "তোমরা আল্লাহর ইবাদত কর এবং রসূলকে অনুসরণ করো যদি তোমরা ইমানদার হও"--- সূরা আনফাল(১)
৩। রাসূলুল্লাহ (ছাঃ) পীর ধরতে বলেননি। বরং তাঁর এবং তাঁর খুলাফায়ে রাশেদীনের সুন্নাত অাঁকড়ে ধরতে বলেছেন (আবুদাঊদ, মিশকাত হা/১৬৫)।
৪ ।“হে ঈমানদার লোকেরা ! তোমরা আল্লাহকে ভয় করো এবং তাঁর নৈকট্য লাভের উসিলা (উপায়) অন্বেষণ করো, আর তাঁর পথে জিহাদ করো, যাতে তোমরা সফলকাম হতে পারো।” (সূরা আল মায়িদা ৩৫)
৫। তারা কি আল্লাহকে বাদ্ দিয়ে মুরব্বি(পীর) ধরিয়াছে অতচ আল্লাহইতো একমাত্র মুরব্বি। তিনি মৃতদেরকে জীবিত করেন। তিনি সবার উপরে ক্ষমতাবান।
রাসুল (সা
আজ থেকে ১৪শত বছর আগেই বলে গেছেন,
"আমার উম্মতের কিছু লোক মূর্তি পূজা না করা পর্যন্ত কেয়মত হবেনা।"
ইমাম বারকানী তার সহীহ হাদীসের গ্রন্থে এই রেওয়ায়েতটা উল্লেখ করেছেন।
এখন, মুসলমানদের কেউ কেউ মূর্তি পূজা করবে কিনা, করলে সেই মূর্তি পূজা কোনগুলো সেটা যদি আপনি বুঝতে না পারেন সেটা আপনার ব্যরথতা। আপনি না জানলে একজন আলেমকে জিজ্ঞাসা করে জেনে নিবেন,অন্ধের মতো তর্কে লিপ্ত হয়ে নিজের পাপের পাল্লা ভারী করবেন না।
আল্লাহ মনোনীত দ্বীন এর কথা অন্য কোন দল,কোন ব্যক্তির কথা না। এখন এশবের বিপক্ষে বলে আপনার গুনার পরিমান বারালে আপনার ক্ষতি,আপনি জাহান্নাম এ জায়গা করে নিবেন, ইসলাম এর কোন ক্ষতি নাই, কেয়ামত পর্যন্ত এভাবেই থাকবে, ইনশা আল্লাহ
আরো পড়ুন,
Click This Link
৯|
২৩ শে এপ্রিল, ২০১৪ সন্ধ্যা ৬:২৫
যুলফিকার তরবারি বলেছেন: সাইফুল্লাহ খান ভাই, যৌক্তিক কথাই বলেছে...
১০|
২৩ শে এপ্রিল, ২০১৪ রাত ৮:১৯
সাইফুল্লাহ খান বলেছেন: কবির ভাই»হাসতে ইচ্ছে করতেছে আমার আপনার এই কমেন্টটা দেখে।।প্রথম কথা হলো দেওয়ান বাগী আটরশি বা এই জাতীয় যারা ধর্ম ব্যবসা করে তারা পীর হয় কিভাবে? আর আপনি এক নাম্বার আয়াতের শেষ অংশ টুকু কেন এবাউট করলেন ।আর্থাত "আতিইল্লাহা ওয়া আতীউর রাসুলা ওয়া উলিল আমরে মিনকুম"আল্লাহ ও তার রাসুল এবং তোমাদের মধ্যে যারা উলিলুল আমর(সত্কর্ম শীল)তাদের অনুকরণ কর।
»এইখানে আপনি ভুলটা কোথায় পাইলেন?
»আর আপনার পাঁচ নাম্বারে লিখেছেন "আল্লাহকে বাদ দিয়ে পীর ধরেছে "এইরকম বানোয়াট মুলক অপব্যক্ষা কোথায় পাইলেন ? ঐখানে আরবি ইবারত হচ্ছে"ইলাহান আ খার"অর্থাত আল্লাহ ব্যতিত অন্যকে প্রভু মানা।ইলাহ দ্বারা পীর হয় এইটা কোথায় পাইলেন? তাই আপনাকে বলছি নাজেনে কোরআনের এই রকম অপব্যক্ষা করার ব্যপারে আল্লাহকে ভয় করুন।
১১|
২৩ শে এপ্রিল, ২০১৪ রাত ১০:৩৯
অচেনা যাত্রী বলেছেন: জাযাকাল্লাহ
১২|
২৩ শে এপ্রিল, ২০১৪ রাত ১১:১৪
বিদ্রোহী ভৃগু বলেছেন: সত্য সবার বুঝৈ আসলে সমাজে কোন অসঙ্গতিই থাকত না।
সত্য প্রতিষ্ঠিত হোক। আমরা উলিল আমরের সন্ধান লাভ করে ধন্য হই।
১৩|
২৩ শে এপ্রিল, ২০১৪ রাত ১১:৪৩
সাইফুল্লাহ খান বলেছেন: আমীন।
©somewhere in net ltd.
১|
২৩ শে এপ্রিল, ২০১৪ দুপুর ১:৪০
সাইফুল্লাহ খান বলেছেন: কেউ বাজে মন্তব্য করবেন না।