| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সাইফুল্লাহ খান
ফেসবুকে এত্ত বিনুদুন। ফেসবুক
ছেড়ে যাই কিভাবে?
কয়েক্টা উদাহরণ দেই…
সেদিন দেখলাম, একজন
স্ট্যাটাস দিছেন, " আমার
স্ত্রী প্রসব ব্যাথায়
কাতরাচ্ছে। সবাই
দোয়া করবেন" (বাহ! স্ত্রীর
প্রসব ব্যাথায়ও
ফেসবুকে দোয়া চাইতে হয়!
ফেসবুকেই তো বড় বড়
আলেম ওলামার বসবাস) তো,
এই পোস্টে অনেকেই কমেন্ট
করছে,
"দোয়া রইলো"। একজন আবার
এসে কমেন্ট করছে,
"ভাই, মাত্র সেইদিন
না বিয়ে করলেন! এত
তারাতারি! কেম্নে কি?"
… কদিন আগে এক
মেয়ে স্ট্যাটাস দিছে, " আজ
সারাদিন আমার ওর
সাথে রিকশায় ঘুরবো। অনেক
মজা হবে।"
এক ছেলের কমেন্ট, "হুঁ,
মজা তো হবেই। রিকশার হুড
তুইল্যা ঘুরবেন তো!"
…পরশু এক ছেলে স্ট্যাটাস
দিছে,
"বাথরুমে বসে ফেবু
চালাচ্ছি"। তো, একজন
কমেন্ট করছে, "বিশ্বাস
করি না। ফটো আপলোড
দেন"।
যাই হোক, পরে অবশ্য এই লোক
বাথরুম করার ফটো আপলোড
করছিলো কি না, তা আর
দেখি নাই!
… আজ সকালে এক
মেয়ে পোস্ট দিছে,
তাকে নাকি পাত্রপক্ষ
দেখতে আসছিলো।
কি কি প্রশ্ন করছে, পাত্র
একান্তে ডেকে কি বলছে,
সেইটাও লিখছে।
পাত্রকে নাকি সে চোখ টিপ
দিছে। যাই হোক,
কথা সেইটা না।
আমি ভবিষ্যতের
কথা চিন্তা করে ভয় পাচ্ছি।
এই মেয়ের বিয়ের
দিনও নিশ্চয়
সে ফেবুতে স্ট্যাটাস দিবে।
বাসর রাতে বিছানায়
বসে স্ট্যাটাস দিবে, " আমার
জামাই এখন দরজায়।
ভেতরে আসছে"
পোলাপান কমেন্ট করবে,
"প্লিজ আপু, এরপর কি হয়,
জানাইয়েন"
©somewhere in net ltd.