| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমার খাতার শুণ্য পাতায়
নানান ছবি আঁকি,
রং বেরংয়ের ফুল পাখি সব
একটি রংয়েই রাখি।
সাদা কালোয় জীবন আমার
সাদা কালোয় স্বপন, মিথ্যা মায়ায় জড়ালে হায়
মিথ্যা রঙিন ভুবন।
তোমার কাছে লিখব চিঠি
ভাবছি যখন এই,
হঠাত তখন মনে হল
তোমার দিঠি নেই। লিখব চিঠি ফেলব ডাকে
ভাবছি মনে মনে,
ভাবছি তোমায় আপন কত
ভাবছি ক্ষণে ক্ষণে।
লিখছি চিঠি ঐ আকাশে
পড়তে তুমি পারো, পড়লে তুমি বুঝব আমি
লিখব তখন আরো।
লিখব চিঠি মেঘের ওপর
বৃষ্টি হয়ে যাবে,
বলবে কানে আমার কথা
শুনতে তুমি পাবে।
©somewhere in net ltd.