| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
মরতে হবে যখন তবে
বীরের মতই মর
বড় হওয়ার স্বপ্ন রাখো, হও
পাহাড় সমান বড়।
জীবনের দামে জীবন বিকিয়ে
শত আন্ধারে আলোক দেখিয়ে
দিবাকরের ঐ উজ্বলতার ছোঁয়া ছড়িয়ে যেয়ো।
সহায়হীনের চেপে ধরে গলা
স্বার্থের টানে রাইট- রং বলা,
কে তোমায় বলে শিক্ষিত বিদ্বান?
অথচ তোমাতেই হানি বিদ্যার সম্মান!
বিদ্যা এখন টাকার খনি
কালো টাকা নিয়ে চলে টানা টানি।
কুস্তিযোদ্ধা, মুষ্টিযোদ্ধা
বড়যোদ্ধা সে যে অর্থবোদ্ধা।
বোধহীন সব বদ্ধ মাতাল আয় ফিরে ঘরে আয়
ফিরে এসে দেখ, তোর মায়ের ভূমিতে শকুনেরা ঠোকড়ায়।
©somewhere in net ltd.
১|
০৯ ই জানুয়ারি, ২০১৪ সন্ধ্যা ৭:৩৭
মুয়াজ ভাই বলেছেন: