| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমাদের দেশটা গরিব। এদেশে অনেক পয়সাঅলা মানুষও আছেন তবে তারাও ধনি দেশের পয়সাঅলাদের তুলনায় খুব কিছু না। আমাদের দেশের মানুষ ফুটপাত, স্টেশনের প্ল্যাটফর্মে ঘুমায়। শীতে শীতবস্ত্রের অভাবে কষ্ট করে! আর এক শ্রেণির মানুষ বিলাসিতা করে!
এক ভদ্র মহিলা বলেন -মেয়ের বিয়েতে একটা খাট কিনেছি ২,৪০০০০/= চাদরের দাম ২৫০০০ টাকা দিয়ে বালিশ দুটো ১৫ বলেছি দোকানী ২০ হাজার এর নিচে দেয় না।
এক ভদ্রলোক পান্জাবী কিনলেন ১৫০০০০ টাকা দিয়ে। এক খেলোয়াড় বিয়ে করলেন ৪কোটি টাকা খরচ করে।
অথচ এই দেশের শহরগুলোর ফুটপাত,রেলস্টেশন, বাস স্ট্যান্ড এ লাখ লাখ মানুষ ঘুমায়! তা কি কারো অজানা? রোম-পারসিয়ান সভ্যতা আজ ইতিহাস কেন জানেন? অপরিনামদর্শী বিলাসীতা আর বৈষম্যের জন্য!
এক পরিবার, যার সদস্য ৪ জন। বৃদ্ধ পুরুষ, তার বৃদ্ধা স্ত্রী, বিধবা কণ্যা ও তার ছোট ছেলে। এই পরিবারের সকালে কোন খাবার জোটেনা। দুপুরে দুটো করে পুরি!
হায় অভাগা দেশ, তোর একি আকাশে চন্দ্র-সূর্য, একি আকাশে অমানিশা!
আমরা গরীব, প্লিজ আমাদের সামনে বিলাসিতা করবেন না!
©somewhere in net ltd.