| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
অমরত্বের নাম - ফিলিস্তিন
মুক্তা রহমান
'তাদের' রক্তে বিজয় কিনে নিতে
অপদূতের কাছে আত্মা বিক্রি করেছিল
জুডাস ; ' থার্টি পিসেস অফ সিলভার ' ।
ইয়েশুয়া ! ইয়েশুয়া !!
ইসাস ! ইসাস !!
তোমার ইউসুফ 'বার নাবিয়া' রা
যুগে যুগে শতাব্দি ধরে , আজো
তৃষ্ণার্ত শুকনো ফুলে ওঠা জিভে
বুলেট বোমায় ভিজে থাকা
রক্তের স্বাদ গ্রহন করছে ।
দেখো , গাজার ওপাশের ব্ল্যাকহোলে
শুধু কফিনের সারি
ছোট - মাঝারি- বড় ; শীতল আর কর্কশ ,
চির অতৃপ্তি , চির অশান্তির ঘুমে
'তারা' স্থায়ী ঠিকানার যুদ্ধে ।
ইয়াশুয়া ! ইয়াশুয়া !!
ইসাস ! ইসাস !!
শুনতে পাচ্ছ ?
হোলি গ্রেইল হাতে
পবিত্র পানির অমরত্ব দিতে
কবে আসছ তুমি ?
©somewhere in net ltd.