| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
মুক্ত তরণী
পৃথিবীর প্রতিটি মানুষকে তার আপন মতামত প্রকাশের স্বাধীনতা দেওয়া উচিৎ। আমি ব্যক্তি স্বাধীনতায় বিশ্বাসী স্বাধীন বাঙলার আশ্চর্য পরাধীন একজন মানুষ।
-নাস্তিক-
নির্মলেন্দু গুণ
নেই স্বর্গলোভ কিংবা
কল্প-নরকের ভয়,
অলীক সাফল্যমুক্ত
কর্মময় পৃথিবী আমার৷
চর্মচোখে যা যা দেখি,
শারীরিক ইন্দ্রিয় যা ধরে,
তাকেই গ্রহণ করি৷
জানি, নিরাকার অপ্রত্যক্ষ
শুধুই ছলনা,
বিশ্বাস করি না ভাগ্যে,
দেবতার বরে৷
আমার জগত্ মুগ্ধ বাস্তবের
বস্তুপুঞ্জে ঠাসা,
তাই সে ইন্দ্রিয়গ্রাহ্য,
অতীন্দ্রিয় নয়৷
অন্ধতার বধ্যভূমি
আমার হৃদয়৷
সেই শ্রেষ্ঠ মানব-সন্তান,
যার মন মুক্ত ভগবান৷
আমার মস্তক নিত্য নত
সেই নাস্তিকের তরে।
©somewhere in net ltd.