নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি পোলাডা কইলাম খুব একটা বালা না, একদিকে হাছা কতা কই, অন্যদিকে আবার অবিশ্বাসী(ইংরেজিতে যারে এথিস্ট না কী যেনো কয়); তাই আমার থেকে সর্বদা দূরে থাকুন.... আমি হইলাম জ্বলন্ত অগ্নিগিরি।

মুক্ত তরণী

পৃথিবীর প্রতিটি মানুষকে তার আপন মতামত প্রকাশের স্বাধীনতা দেওয়া উচিৎ। আমি ব্যক্তি স্বাধীনতায় বিশ্বাসী স্বাধীন বাঙলার আশ্চর্য পরাধীন একজন মানুষ।

মুক্ত তরণী › বিস্তারিত পোস্টঃ

-: পোলিও নাকি বিষ ট্যাবলেট :-

১৩ ই মার্চ, ২০১৩ ভোর ৬:২৫

দুপুর থেকেই ফেইসবুকে এ-

বিষয়ে বিভিন্নজনের

দেয়া স্টাটাস

পড়ছিলাম। কেউ কেউ

লিখেছেন

ছোটো বাচ্চাদের

ব্যাপার সরকার

এতোটা খামখেয়ালি কেনো,

আবার কেউ লিখেছেন

সমস্তই ফালতু

কথা গুজবমাত্র, আমার

শিশু তো দিব্যি নরমাল

আছে।

সন্ধ্যার দিকে ঘটনার

ব্যাপক সত্যতা পাই।







আমরা কতোটা পিছিয়েপড়া একটি দণ্ডিত

জাতি সেটা এখান থেকেই

বোঝা যায়

যে আমরা শিশুদেরকে কিছুমাত্রায়

অবহেলার চোখে দেখি,

শিশুদের

ব্যাপারে সতর্কতা অবলম্বন

করি না, তাদেরকে মহান

বলে ভাবি না, জাতির

ভবিষ্যত নেতা মানি না।







কেউ কেউ

ব্যাপারটি নিয়ে বলছেন

যে এই লজ্জাজনক কাণ্ড

জামাত-শিবিররাই

করেছে সরকারকে বিভ্রান্তিতে ফেলার

জন্যে, যদি সত্যিই এমন

হয় তবু আমার মত অন্যরকম

তা হয়তো অন্যদের

সাথে মিলবে না।







রাজনীতি ছাড়া কি আর

কিছুই নাই বাঙলাদেশে?

আমরা প্রত্যেকটা ঘটনার

মধ্যেই রাজনীতির

উদ্দেশ্যসিদ্ধি দেখতে পায়

কেনো?







ফরাশি এক লেখকের

বইতে পড়েছিলাম লেখক

বলছেন, 'জ্ঞানী ও

বুদ্ধিমানেরা আপন

ব্যর্থতার থায় অন্যের

কাঁধে চাপায় না,

নিজেকেই দোষী করে।'

কিন্তু কই আমাদের দেশের

প্রত্যেকটা রাজনীতিক

দলই তো এর উল্টো ভাবেন,

তবে কি তারা নির্বোধ?

জানি আমার মতো আপনিও

ভাবছেন না, আমাদের

দেশের রাজনীতিক

দলগুলো অতিশয় চতুর।

আচ্ছা তাহলে ধরলাম

লেখকই ভুল

উক্তি করেছেন; আমাদের

দেশের

রাজনীতি জেনে তার

উক্তিটি করা উচিত্

ছিলো!







যদি জামাতশিবিরই এমন

কাজ করে থাকে তবু

হে সরকার, হে সরকার

প্রধান, এ-দোষ আপনার

এবং আপনাদের

কেননা জাতি আপনাদের

মনোনীত করেছে তাদের

ত্রাণকর্তা হিশেবে;

আজকে যদি আপনারা ব্যর্থ

হন

তবে জাতি আগামী নির্বাচনে তার

মনোনয়ন পরিবর্তন করবে;

বিগত বছরগুলোর

দিকে তাকালে আমরা তারই

প্রতিচ্ছবি দেখতে পায়।







সরকার কেনো যথাযথ

ব্যবস্হা গ্রহণ না করেই

শিশুদের জন্যে পোলিও

সরবরাহ করেছে,

যেখানে আজ দেশের

অস্হিতিকর পরিস্হিতি?

নাকি সরকার

শিশুদেরকে নাগরিক

বলে ভাবে না।







এমন

ঘটনা যদি আজকে পশ্চিমা দেশগুলোর

কোনো একটাতে ঘটতো আমি নিশ্চিত

উর্ধ্বতন থেকে নিম্নতম

দু-একশো কর্মকর্তা ও

কর্মচারী মুহূর্তেই

বহিষ্কৃত হতো। শুধু পদই

হারাতো না সরকার

যথাদ্রুত তাদের বিচারও

করে ফেলতো এবং যতোক্ষণ

বিচার না হতো ততোক্ষণ

তাদেরকে পুলিশি হেফাজতে রাখা হতো কারণ

এ-দায় সরকারের।







আমি শুধু সরকারকেই

একা দোষ

দিচ্ছি না( যদিও

ব্যর্থতা তাদেরই),

বাঙলার স্বাস্হ্য

মন্ত্রণালয়ও কতোটা মূর্খ

ও দ্বায়িত্বজ্ঞানহীন

না হ'লে উপযুক্ত

পরীক্ষানিরীক্ষা

ছাড়াই শিশুদের

জন্যে জিনিশ সরবরাহ

করে। আজকের আক্রান্ত

শিশুটি তো আপনারো হতে পারতো,

নাকি পারতো না? ও না,

আপনারা তো আবার

বিদেশি দ্রব

ছাড়া দেশিতে বিশ্বাসী নয়।

আপনারা শরীর চেকআপ

করাতে মাউন্ট

এলিজাবেথে যান,

ক্যান্সার

হলে আমেরিকা কানাডাতে যান

(সেখানকার

নামকরা লোকজন

আপনাদের দেখতে আসে),

আপনাদের কথা আসলেই

আলাদা। আপনারা মাউন্ট

এলিজাবেথে যান

কিংবা মাউন্ট তেরেসায়

যান সেখানে আমাদের

আপত্তি থাকতে পারে না,

তাই

বলে আপনারা কি একবারো ভাবেন

না যে আপনার দেশের

শতকরা নিরানব্বইজন

মানুষেরই

ইন্ডিয়াতে যাওয়ার

পর্যন্ত সামর্থ নেই?

আপনারা পারেনও বটে!







বিরোধীদল

কিংবা সরকারি রাজনৈতিকদল

আপনারা যে-ই শিশুদের

সাথে এতোবড়ো ভাণ্ডামি করেছেন

আমার একটা প্রশ্নের

উত্তর দিবেন?

আজকে ছোটোছোটো নিষ্পাপ

কোমলমতী শিশুরা যদি আপনাদের

প্রয়োগিত বিষক্রিয়ায়

মারা যায়,

তবে আপনারা ভবিষ্যতে ভোটার

পাবেন কোথা থেকে?

নাকি বিদেশ

থেকে ভোটার

ভাড়া করে আনবেন?

নাকি আপনারা একএকজনে একশো দুইশোটি করে ভোট

একা দিবেন?





আজকের

ছোটোছোটো শিশুগুলোই

তো নিশ্চয় একদিন

হয়ে উঠতো সত্

কিংবা অসত্

বিশেষণপ্রাপ্ত

আওয়ামিলিগ-বি.এন .পি-

ছাত্রলিগ-যু বলিগ-

ছাত্রদল-যু বদল-জামাত-

শিবির -জাতীয় পার্টি।







খুব কষ্ট

পেয়েছি আপনাদের

প্রতিহিংসাপরায়ণ

আচরণ দেখে তাই এতো রূঢ়

ব্যবহার করতে বাধ্য

হলাম; যদিও

জানি আপনাদের

গায়ে গণ্ডারের চামড়া,

অপ্রাকৃত

ক্ষমতাবলে আপনারা আমার

মতো সাধারণের সর্বোচ্চ

কটু কথা হজম

করে ফেলেন।

কী যানি বাবা আমি হলে তো আমার

কোষ্ঠকাঠিন্য

হয়ে যেতো।

যা হোক ক্ষমতাবানদের

ব্যাপারস্যাপারই

আলাদা, আমরা ওসব পায়

নি কোনোদিন তাই বুঝিও

না, এবং বুঝতেও চায় না।







এভাবে আজকে পোলিওতে বিষ

কালকে খাদ্যে ভেজার

করে করে যদি আমাদের

শিশুগুলো অকালে মারা যায়

তবে আওয়ামি-বি.এন.পি -

জামাত ইসলাম-জাতীয়

পার্টি কাউকেই কিন্তু

ছাড়া হবে না।







সর্বশেষে, ঘৃণ্য

আচরণটি যে বা যারাও

করুক না কেন আমার

মতে সরকারকেই এ-

ব্যর্থতার দায়

নিতে হবে। এবং কাল

যদি বি এন পি-এর সময়

এমন

ঘটনা ঘটে তবে তাদেরকেও

দায় নিতে হবে, অনুরূপ সব

দলের ক্ষেত্রে প্রযোজ্য,

জামাত ইসলামের

ব্যাপারেও একি।







তবে এভাবে সাধারণ

বাঙালি সবকিছু

ভুলে যাবে না,

(আপনারা পাবলিক

সেন্টিমেন্ট

এখনো পুরোপুরি বুঝে উঠতে পারেন

নি, কারণ যথোপযুক্ত

শিক্ষা আপনাদের নেই)

একদিন তাদেরও

ধৈর্য্যের বাঁধ

ভেঙে যাবে তারা বিস্ফোরিত

হয়ে জ্বলে উঠবে অগ্নিগিরির

লাভার মতো, আর সেদিন

আপনারা আপাদমস্তক

মহাবিপর্যয়ে পতিত

হবেন..... এই মহামূর্খের

কথা সেদিনই

মনে পড়বে!!!

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.