নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি পোলাডা কইলাম খুব একটা বালা না, একদিকে হাছা কতা কই, অন্যদিকে আবার অবিশ্বাসী(ইংরেজিতে যারে এথিস্ট না কী যেনো কয়); তাই আমার থেকে সর্বদা দূরে থাকুন.... আমি হইলাম জ্বলন্ত অগ্নিগিরি।

মুক্ত তরণী

পৃথিবীর প্রতিটি মানুষকে তার আপন মতামত প্রকাশের স্বাধীনতা দেওয়া উচিৎ। আমি ব্যক্তি স্বাধীনতায় বিশ্বাসী স্বাধীন বাঙলার আশ্চর্য পরাধীন একজন মানুষ।

মুক্ত তরণী › বিস্তারিত পোস্টঃ

অমর এক পল্লীকবি জসীম উদ্দিন

১৫ ই মার্চ, ২০১৩ সকাল ৯:৪৮

গতকাল ১৪ মার্চ

ফরিদপুরে নানা আয়োজনে পালিত

হয়েছে পল্লীকবি জসীম

উদ্দিনের ৩৭ তম

মৃত্যুবার্ষিকী।





এ-উপলক্ষে বৃহস্পতিবার

ফরিদপুর সদর উপজেলার

অম্বিকাপুর ইউনিয়নের

গোবিন্দপুর

গ্রামে কবির বাড়ি ও

তাঁর মাজার

প্রাঙ্গনে কোরানখানি,

দোয়া ও আলোচনা সভার

আয়োজন করা হয়।





ফরিদপুর জেলা প্রশাসন

ও জসীম ফাউন্ডেশনের

আয়োজনে সকাল ৮ টায়

কবির

মাজারে পুষ্পমাল্য

অর্পণের মধ্য

দিয়ে কবির

প্রতি শ্রদ্ধা নিবেদন

করেন, ফরিদপুর

জেলা প্রশাসক ও জসীম

ফাউন্ডেশনের

সভাপতি মইনউদ্দিন

আহমদ।

পরে ফরিদপুরের

অতিরিক্ত

জেলা প্রশাসক

(সার্বিক) মো.

জাহাঙ্গীর হোসেনের

সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত

হয়।

এতে প্রধান

অতিথি ছিলেন

ফরিদপুরের

জেলা প্রশাসক

মইনউদ্দিন আহমদ।

অন্যদের মধ্যে বক্তব্য

রাখেন, কবিপুত্র ড.

জামাল আনোয়ার,

শিক্ষাবিদ ও

সমাজকর্মী অধ্যাপক এম

এ সামাদ,

মুক্তিযোদ্ধা আবুল ফয়েজ

শাহনেওয়াজ,

সাংস্কৃতিক কর্মী আবু

সুফিয়ান চৌধুরী কুশল।

আলোচনা সভা শেষে কবির

আত্মার

শান্তি কামনা করে মিলাদ

ও দোয়া করা হয়।











(আসুন তাঁর একটি কবিতা পড়ি)









[আমার এ-ঘর

ভাঙিয়াছে যে-বা

আমি বাঁধি তার ঘর,

আপন

করিতে কাঁদিয়া বেড়াই

যে-মোরে করেছে পর।

যে-মোরে করিলো পথের

বিবাগী-

পথেপথে আমি ফিরি তার

লাগি,

দিঘল রজনী তার

তরে জাগি

ঘুম যে হরেছে মোর;

আমার এ-ঘর

ভাঙিয়াছে যে-বা

আমি

বাঁধি তার ঘর।

আমার এ-কূল

ভাঙিয়াছে যে-বা

আমি তার কূল বাঁধি,

যে গেছে বুকে আঘাত

করিয়া

তার লাগি আমি কাঁদি।

যে-

মোরে দিয়েছে বিষেভরা বাণ,

আমি দেই

তারে বুকভরা গান,

কাঁটা পেয়ে তারে ফুল

করি দান

সারাটি জনম-ভর,

আপন

করিতে কাঁদিয়া বেড়াই

যে-মোরে করেছে পর।

মোর বুকে যে-বা কবর

বেঁধেছে

আমি তার বুক ভরি

রঙিন ফুলের সোহাগ

জড়ানো

ফুল মালঞ্চ ধরি।

যে-মুখে কহে সে-

নিঠুরিয়া বাণী,

আমি ল'য়ে ক'রে তারি মুখখানি,

কতো ঠাঁই হ'তে কতো

কী-যে আনি

সাজায় নিরন্তর-

আপন

করিতে কাঁদিয়া বেড়াই

যে-মোরে করেছে পর।] —

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.