নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি পোলাডা কইলাম খুব একটা বালা না, একদিকে হাছা কতা কই, অন্যদিকে আবার অবিশ্বাসী(ইংরেজিতে যারে এথিস্ট না কী যেনো কয়); তাই আমার থেকে সর্বদা দূরে থাকুন.... আমি হইলাম জ্বলন্ত অগ্নিগিরি।

মুক্ত তরণী

পৃথিবীর প্রতিটি মানুষকে তার আপন মতামত প্রকাশের স্বাধীনতা দেওয়া উচিৎ। আমি ব্যক্তি স্বাধীনতায় বিশ্বাসী স্বাধীন বাঙলার আশ্চর্য পরাধীন একজন মানুষ।

মুক্ত তরণী › বিস্তারিত পোস্টঃ

-: আমি ভালোবাসি :- (কবিতা লেখার চেষ্টা থেকে)

০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৪ রাত ১০:৫৫

(১২ডিসেম্বর, ২০১২)



..........................................................



আমি ফুল আর পাখি বড়ো ভালোবাসি।

আমি ভালোবাসি গাছ আর মাছকে।

আমি নক্ষত্রভরা নিঃশব্দ রাত্রি

খুব ভালোবাসি।

জীবন আর মৃত্যুকেও আমি ভালোবাসি।

শুক্র-বুধ-সোম, মঙ্গল-রবি-শনি

আমি ভালোবাসি।

কোকিল-দোয়েল, বউ-কথা-কও

আর চড়ুয়ের ডাক ভালোবাসি।

ধু ধু মাঠ পথ আর প্রান্তর বড়ো ভালোবাসি।

নগ্ন পুঁটি আর রুইয়ের সাঁতার ও ডুবদেয়া

অনেক ভালোবাসি।

আমি বসন্তের রূপান্তর শোভা

কেনো যানি খুব ভালোবাসি।

পৃথিবীর সাতরঙ আমি ভালোবাসি।

বারমুডা ট্যাংগেল--

লোহিত সাগর ভালোবাসি।

দিগন্তভরা সরিষাক্ষেত বেশি ভালোবাসি।

কফি আর চায়ের সাদর আহ্বান

আমি বেশ ভালোবাসি।

আমি সাগরের বুকে সদ্য জেগে উঠা চরে

কিশোরীর শ্যামা নৃত্য আরো ভালোবাসি।

আমি পৌষের শরীর কাঁপানো প্রভাতে

লুটোলুটি ক'রে

বাচ্চাদের শিউলি কুড়ানো দেখতে

বড়ো ভালোবাসি।

বাঙলার অজোপাড়াগাঁয়ে প্রথম প্রভাতে

কৃষকের মই হাতে ক্ষেতে ছুটে চলা

ভালোবাসি।

ফসলের মৌসুমে গ্রাম্য বাড়ির উঠোনে

কৃষ্ণবধূঁর এলোপাতাড়ি কাজ

ভালোবাসি।

কিশোর কিশোরীর পান্তা খেয়ে বই হাতে দৌড়ানো

আমি ভালোবাসি।

আমি গ্রীষ্মের তাপদাহে জোড়া বকের

একবুক জল পান করা আরো ভালোবাসি।

আকাশের বুকে শতাব্দী শতাব্দী ধ'রে জ'মে থাকা

নিথর জলধারা মনে-মনে ভালোবাসি।

শ্রাবণের নেত্রকোণ ধ'রে নেমে আসা

বিন্দু বিন্দু প্রেম আমি ভালোবাসি।

আমি বাঙলার উষ্ণ তাজা রক্তে কেনা-

বিজয় একাত্তরের লাল সবুজ নিশান

বড়ো ভালোবাসি।

আমি রফিক-বরকত-সালামের

বায়ান্নকে বড়ো ভালোবাসি।

শাদার বুকে কোমল নীলের এক ফোঁটা আল্পনা আঁকা

ধুতুরা ফুল ভালোবাসি।

গোলাপ-বেলি-হাস্নাহেনা

গন্ধরাজও ভালোবাসি।

সুদূর মহাকাশ থেকে নেমে আসা

হ্যালো বলা এলিয়েনকে আমি ভালোবাসি।

আমি ভালোবাসি হিমালয়ের চূঁড়ায় ভেসে থাকা

এক টুকরো শাদা মেঘকে।

ঘুমন্ত রাত্রিতে আমি ট্রাম আর বাসের

উগ্র চলাচল শুনতে বেশ ভালোবাসি।

দেবতা জিউসের ভণ্ড মিথ্যা কেচ্ছা শুনতেও

মাঝেমাঝে খুব ভালোবাসি।

স্বপ্ন ডিঙিতে চেপে

আমি সিসিলি দ্বীপে পদার্পন করতে

ভালোবাসি।

আমি লুভরের লাস্ট সাফারকে

ভালোবাসি।

ভালোবাসি আমি বড়ো

চিরযৌবনা অক্ষয় মোনালিসাকে।

আমি ভালোবাসি

টাইটানিকের কেট ও ডি ক্যাপ্রিওকে।

লিওনার্দো ডি পেসোর অমর সৃষ্টিকেও

খুব ভালোবাসি।

সন্ধ্যা রাত্রিকালে আকাশ মহাকাশ ফুঁড়ে

জ্বোনাকি নীতির উড়োজাহাজ চলা

ভালোবাসি।

আমি শুক্লা তৃতীয়ার রাতে

নক্ষত্রের সাথে গোপন আলোচনা করতে

খুশিমনে ভালোবাসি।

কল্পনা তরঙ্গের রন্ধ্রে রন্ধ্রে বিচরণ করতে

সদা ভালোবাসি।

আমি শাদাসিধে গোলগাল রমণী মুখের

এক চিলতে চেপেরাখা গোপন হাসি

খুব বেশি ভালোবাসি।

আমি জ্যোত্স্নার মধ্য বেলায়

প্রকৃতির চক্ষুভরা অপ্রাকৃত কামনার রঙ

সত্যি ভালোবাসি।

আমার সময়ে জন্ম নেয়া

সবকিছুকেই মনেপ্রাণে আমি খুব ভালোবাসি।

..........................................................

মন্তব্য ৬ টি রেটিং +০/-০

মন্তব্য (৬) মন্তব্য লিখুন

১| ০৭ ই ফেব্রুয়ারি, ২০১৪ সকাল ৯:১৪

আমিই মিসিরআলি বলেছেন:

২| ০৭ ই ফেব্রুয়ারি, ২০১৪ সকাল ৯:১৫

আমিই মিসিরআলি বলেছেন:

৩| ০৭ ই ফেব্রুয়ারি, ২০১৪ সকাল ৯:১৫

আমিই মিসিরআলি বলেছেন:

৪| ০৯ ই ফেব্রুয়ারি, ২০১৪ রাত ১২:৪৩

মুক্ত তরণী বলেছেন: :)

৫| ০৯ ই এপ্রিল, ২০১৪ রাত ২:২৮

মুক্ত তরণী বলেছেন: :)

৬| ০৯ ই এপ্রিল, ২০১৪ রাত ২:৪০

আমিই মিসিরআলি বলেছেন:

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.