নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

অবার্চীনের বাতুলতা

নিজেরে খুজে ফিরি নিজেরই মাঝে, সদা সর্বদা। অনুসন্ধান করি নিজের অতীত, অনুভব করি নিজের বর্তমান, দেখতে চাই নিজের ভবিষ্যত।

অবার্চীন বালক

নিজেরে খুজে ফিরি নিজেরই মাঝে, সদা সর্বদা। অনুসন্ধান করি নিজের অতীত, অনুভব করি নিজের বর্তমান, দেখতে চাই নিজের ভবিষ্যত। কিন্তু নিজেকে আর খুজে পাওয়া হয় না, দেখা হয় না কোনো কিছুই। শুধু অনুভব করি নিজেকে। শুধুই নিজেকে.........

অবার্চীন বালক › বিস্তারিত পোস্টঃ

এক কথা দুই কথা কত কথা

১৫ ই সেপ্টেম্বর, ২০১৪ রাত ১:২৮

ওয়ানস আপন এ টাইম, কোনো এক সকালে ২ জন বন্ধু কোনো এক চায়ের দোকানে গল্প গুজব করতেছিলো। হঠাৎ ১ম বন্ধু ২য় বন্ধু কে জিজ্ঞাসা করলো যে "অমুকের" খবর কি?

২য় বন্ধু ১ম বন্ধু কে বলিলো ,"হালারে ফোন দিছিলাম। ধরে নাই, মনে হয় ঘুমাইতাছে"



কিছুক্ষন পরে ১ম বন্ধু প্রস্থান করিলো। কিছুদুর যাইতেই ১ম বন্ধুর সাথে ৩য় বন্ধুর দেখা হইলো। ২ জনে মিলিয়া গল্প গুজব করিত লাগিলো। কিছুক্ষন পরে ৩য় বন্ধু ১ম বন্ধু কে "অমুকের খবর জিজ্ঞাসা করিলো। জবাবে ১ম বন্ধু বলিল,"২য় জন ফোন দিছিলো, ঘুমাইতেছিলো তাই ধরে নাই। মনে হয় ট্যাবলেট খাইছে।"



কিছুক্ষন পরে ২জনের প্রস্থান ঘটিলো। এরিমধ্যে ৩য় বন্ধুর সাথে ৪র্থ বন্ধুর দেখা। গল্পের এক পর্যায়ে ৩য় বন্ধু ৪র্থ জনকে বলিলো,"জানোস, "অমুকে" নাকি ইদানিং ট্যাবলেট খাইয়া ঘুমায়। আমার তো মনে হয় হালায় ছেকা খাইছে।"



এক পর্যায়ে ৪র্থ বন্ধু প্রস্থান করিলো। রাস্তার মাঝখানে তাহার সহিত ৫ম বন্ধুর দেখা। ২জনে মিলিয়া পাশের দোকানে চা পান আর গল্প গুজব করিতে লাগিলো। হঠাৎ ৫ম বন্ধু ৪র্থ বন্ধুকে বলিল,"ওই, "অমুকের খবর কিছু জানস? কয়েকদিন ধইরা ওরে দেখি না। কারন কি?"

জবাবে ৪র্থ জন বলে," কি আর কমু? "অমুকে" কোন মাইয়ার কাছে ছেকা খাইয়া এখন নেশা ধরছে। শুনলাম সীসা নাকি খায়।"



এই কথা শুনিয়া ৫ম জন তৎক্ষনাত দৌড় লাগাইলো। এক দৌড়ে ৬ষ্ঠ জনের কাছে আসিয়া থামিলো। এরপরে ৬ষ্ট জনকে বলিতে লাগিলো,"অমুকে নাকি নেশা ধরছে, ডেইলি নাকি কি সব খায়। এগুলা কি শুনলাম?"

এই কথা শুনিয়া ৬ষ্ঠ জন তার বাড়ির উদ্দেশ্যে রওয়ানা করিলো। ও বলতে ভুলিয়া গিয়াছি, ৬ষ্ঠ জন সম্পর্কে "অমুকের" চাচা।



তো ৬ষ্ট জন অর্থাৎ অমুকের চাচা বাসায় আসিয়া অমুকের আব্বার কাছে বিচার প্রদান করিলো। সব শুনিয়া অমুকের আব্বা রাগে অগ্নিশর্মা হইয়া অমুকের রুমে প্রবেশ করিলো। রুমে প্রবেশ করিয়া তিনি দেখিলো "অমুক" অর্থাৎ তাহার সুযোগ্য পুত্র সুখ নিদ্রায় বিমগ্ন। তিনি তৎক্ষনাত পশ্চাদদেশে লাত্থি পুর্বক অমুক কে ঘুম থেকে উঠাইলেন। আরো অনেক কিছুই করতেন, কিন্তু বাড়ির অন্যান্য সদস্য তাকে নিভৃত করিলেন।

এদিকে "অমুক" বেচারা পশ্চাদদেশ মালিশ করিয়া আর ফ্যাল ফ্যাল করিয়া তাকাইয়া রহিলেন। ব্যাকগ্রাউন্ডে মিউজিক বাজিতেছে "ঘুমাইয়া ছিলাম, ছিলাম ভালো জেগে দেখি.....................................

মন্তব্য ২ টি রেটিং +২/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ১৫ ই সেপ্টেম্বর, ২০১৪ বিকাল ৩:২৪

প্রোফেসর শঙ্কু বলেছেন: হাহা! ভালই।

১৫ ই সেপ্টেম্বর, ২০১৪ বিকাল ৪:১৪

অবার্চীন বালক বলেছেন: ধন্যবাদ ভাই

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.