নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

অবার্চীনের বাতুলতা

নিজেরে খুজে ফিরি নিজেরই মাঝে, সদা সর্বদা। অনুসন্ধান করি নিজের অতীত, অনুভব করি নিজের বর্তমান, দেখতে চাই নিজের ভবিষ্যত।

অবার্চীন বালক

নিজেরে খুজে ফিরি নিজেরই মাঝে, সদা সর্বদা। অনুসন্ধান করি নিজের অতীত, অনুভব করি নিজের বর্তমান, দেখতে চাই নিজের ভবিষ্যত। কিন্তু নিজেকে আর খুজে পাওয়া হয় না, দেখা হয় না কোনো কিছুই। শুধু অনুভব করি নিজেকে। শুধুই নিজেকে.........

অবার্চীন বালক › বিস্তারিত পোস্টঃ

একটি চকলেট অথবা ভাংটি নিয়ে একদিন

১৬ ই সেপ্টেম্বর, ২০১৪ দুপুর ১:২৬

সকালবেলা এক যায়গাতে যাইতেছি, পকেটে ভাংতি স্বল্পতা দেখা দেওয়ায় টাকা ভাঙ্গানোর জন্য কেনাকাটা করিলাম। বিল হইছিলো ৯টাকা। আমি দোকানদ্বারকে ১০০টাকার নোট প্রদান করি, সে আমাকে ৯০টাকা+একখানা আলপিন চকলেট ধরাইয়া দিয়া বলিল "১টাকা ভাংতি নাই". টাকাগুলা বাম পকেটে আর চকলেট খানা ডান পকেটে রাখিয়া আমি আমার গন্তব্যে যাত্রা শুরু করলাম।



প্রথমে বাসে উঠিলাম। ভাড়া ৫টাকা, আমার কাছে ৫টাকা খুচরা নাই। আমি কন্ট্রাকটারকে ২খানা ২টাকার নোট আর আলপিন চকলেট খানা ধরাইয়া দিলাম। কন্ট্রাকটার কঠিন দৃষ্টিতে আমার দিকে তাকাইলো, আমি সহ্য করতে না পারিয়া একখানা ১০টাকার নোট প্রদান করিলাম, বিনিময়ে কন্ট্রাকটার ২খানা ২টাকার নোট দিয়া বলিল "১টাকা ভাঙ্গটি নাই"



ক্লাস শেষে কিছু লেকচারশিট ফটোকপি করিলাম, বিল আসিলো ২৩টাকা। আমি একখানা ২০ টাকা একখানা ২টাকা আর সেই আলপিন চকলেটখানা ফটোকপিওয়ালাকে ধরাইয়া দিলাম। ফটোকপিওয়ালা আমার দিকে তাহার কঠিন দৃষ্টি নিক্ষেপ করিলেন। আমি ভয় পাইয়া তাহাকে একটা ২০ আর একটা ১০টাকার নোট প্রদান করিলাম। ফটকপিওয়ালা আমাকে ৩ খানা ২ টাকার নোট প্রদান করিয়া বলিল "১টাকা ভাংতি নাই".



সন্ধা বেলা এলাকার মামার চায়ের দোকানে ছিলাম। ১কাপ চা আর কি কি সহ বিল হলো ১১ টাকা। আমি মামাকে ১খানা ১০টাকার নোট আর আলপিন চকলেট খানা দিয়া দিলাম। মামা একখানা হাসি দিয়া বলিল "চকলেট খাওয়ার বয়স কি আর আছে? লেন লেন, টেকা লেন" আমিও বুঝলাম যে চকলেট খাওয়ার বয়স আসলেই উনার নাই। আমি উহাকে আরো ২টাকা প্রদান করিলাম। মামা পুরো ১২টাকা গ্রহন করিয়া বলিল "১টাকা ভাংতি নাই।"



রাত্রিবেলা কাজ কর্ম শেষ করিয়া বাসায় ফিরিবার পথে মনে হইলো যে কিছু কেনাকাটা করা প্রয়োজন। সকালের সেই দোকান থেকে কেনাকাটা করিলাম। বিল আসিলো ৯ টাকা। আমি পকেটে তাকাইয়া দেখিলাম যে ৪খানা ২টাকার নোট আর ১ খানা ১০০ টাকা ছারা আর কিছুই অবশিষ্ট নাই। হঠাৎ করিয়া মাথায় বুদ্ধির উদয় হইলো। আমি দোকানওয়ালা কে ৪খানা ২টাকা আর সেই আলপিন চকলেটখানা প্রদান করিলাম। দোকানওয়ালা আমার দিকে কঠিন দৃষ্টি তে তাকাইলো। কিন্তু আমি এইবার আর ভয় না পাহিয়া বলিলাম "১টাকা ভাংতি নাই"

মন্তব্য ১০ টি রেটিং +১/-০

মন্তব্য (১০) মন্তব্য লিখুন

১| ১৬ ই সেপ্টেম্বর, ২০১৪ দুপুর ১:৫৬

ডরোথী সুমী বলেছেন: নির্মম সত্য! দিনে কয়েকবার এমন হলে অনেকগুলি টাকা লস হয় আমাদের। ওরা সহজেই চকোলেট ধরিয়ে দিতে পারে যা আমরা করলেই বিপত্তি ঘটে। শেষের আইডিয়াটা আমার পছন্দ হয়েছে। ভাল থাকুন।

১৬ ই সেপ্টেম্বর, ২০১৪ দুপুর ২:০৩

অবার্চীন বালক বলেছেন: কষ্ট করে পড়া এবং মন্তব্য করার জন্য ধন্যবাদ আপু।
চাইলেই যদি তাদের কে চকলেট ধরিয়ে দেয়া যেতো, তাহলে তো ভালোই হতো।

২| ১৬ ই সেপ্টেম্বর, ২০১৪ দুপুর ২:০৩

রায়হান কবির. বলেছেন: আমি মাঝে মাঝেই এমন করি। মামারা কঠিন দৃষ্টিতে তাকালেও আমি সেটা অভারলুক করে জাই। আর যদি কেউ বলে বলি মামা আপনি যদি আমাকে দিতে পারেন তাহলে আমি কেন আপনাকে দিতে পারব না :D :D :D :D :) :) B-) B-) :D

১৬ ই সেপ্টেম্বর, ২০১৪ দুপুর ২:০৬

অবার্চীন বালক বলেছেন: আমি কখনো ট্রাই করি নাই, চেষ্টা করে দেখা লাগবে। :) :) :)

৩| ১৬ ই সেপ্টেম্বর, ২০১৪ বিকাল ৩:৫৩

অপূর্ণ রায়হান বলেছেন: +++++++
মজার আইডিয়া তো ! কাজে দিবে । ৫০ কোটি এক টাকার কয়েন না বাজারে আসার কথা ছিল ! তার কি হল !
ভালো থাকুন :)

১৬ ই সেপ্টেম্বর, ২০১৪ রাত ৯:২৬

অবার্চীন বালক বলেছেন: ৫০ কোটি কয়েনের ৪৯ কোটি ই আপনার আমার মাটির ব্যাংক এ আটকা পড়ে গেছে, বাকি ১কোটির অর্ধেক টস করতে যেয়ে হাড়ায়া গেছে।
বাকিটা আপনার আমার পকেটে ঘুরতেছে।
আপনিও ভালো থাকবেন, আর ্ এর জন্য ধন্যবাদ

৪| ১৬ ই সেপ্টেম্বর, ২০১৪ রাত ৯:৪০

বিদ্রোহী ভৃগু বলেছেন: সাহস করতে সারাটা দিন গেল ;)

এইরকম সমস্যা এতই নিত্য হয়ে গেছে না থাকলেই বোধকরি আমরা চমকে উঠব!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!

১৬ ই সেপ্টেম্বর, ২০১৪ রাত ১০:৩৮

অবার্চীন বালক বলেছেন: আসলেই, কিছুদিন আগে এক দোকানদ্বার চকলেটের পরিবর্তে আস্ত একটা আকটাকার কয়েন দেয় আমাকে, আমি নিজেই অবাক হয়ে গিয়েছিলাম

৫| ১৮ ই সেপ্টেম্বর, ২০১৪ সকাল ১০:৫১

মহামহোপাধ্যায় বলেছেন: কি বলেন?? আমার তো ভালোই লাগে!! বড় হইছি তো তাই চকলেট কেনার অজুহাত পাইনা। মামারা যখন কোন চকোলেট ধরিয়ে দেয়, বিনা বাক্য ব্যয়ে মুখে পুরি!! =p~ =p~ =p~

১৮ ই সেপ্টেম্বর, ২০১৪ বিকাল ৩:১৭

অবার্চীন বালক বলেছেন: চকলেট খাওয়া দাতের জন্য ক্ষতিকর ভাই। ;) =p~

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.