নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আবোলতাবোল

মুশফিক আব্দুল্লাহ

কিছুই বলার নেই।

মুশফিক আব্দুল্লাহ › বিস্তারিত পোস্টঃ

মাতালনামা

১১ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৯:১৩

ডিসক্লেইমারঃ নিতান্তই মজার জন্য দেয়া। কেউ কিছু মনে করলে কিছু করার নাই। মাতাল অবস্থার কিছু ঘটনা নাম না উল্লেখ করে দেয়া হল।



একদিন আমাদের এক বড়ভাই, ধরি তার নাম ‘স’। প্রান্তিক গেট থেকে হলে আসছি তাঁর সাথে। বিশ্ববিদ্যালয় পরিবহন চত্বরে আসার পর হঠাৎ লাফ দিয়ে তিনি ডাবল ডেকার বাসে উঠে গেলেন। আমরা অবাক হয়ে তাকাতেই উনি বললেন, “দেখ তো, দেখ তো, বৃষ্টি হইতেসে নাকি?? আকাশে যদিও এক ফোঁটা মেঘও ছিল না।



জনৈক ফ ভাই একদিন হাঁটছেন হলের বারান্দায় রাত সাড়ে তিনটার দিকে। তাকে জিজ্ঞেস করা হল যে তিনি কি করছেন। অনেকক্ষণ তাকিয়ে থাকলেন তিনি। তারপর হঠাৎ করে ভাইয়ের উত্তর, “আমি... হাটি”।



ট্যুরে কক্সবাজার যাওয়ার পর আমাদের একজন, তার বন্ধুকে বলছে, “দোস্ত দোস্ত, ওই যে দেখ দেখ, কুত্তা...”।



ম্যাথ ডিপার্টমেন্টের ট্যুরে তৃতীয় বর্ষের এক ভাই কটেজের জানালার শিক ধরে অনবরত ঝাঁকাচ্ছেন। তাকে জিজ্ঞেস করা হল, ভাই কি হইসে? তাঁর পাল্টা প্রশ্ন, “ট্রেন চলে না ক্যান? চলে না ক্যান?”







আমাদের এক বন্ধু সিগারেট ধরিয়েছে। হঠাৎ করে আরেকজনের প্রশ্ন, “প্লাস্টিক পোড়া গন্ধ কই থেকে আসে??” যে সিগারেট ধরিয়েছে সে বলল, “ধুর, বিস্বাদ লাগতেসে।” সাথে সাথে একজনের চিৎকার, “কুত্তা, তুই সিগারেটটা নষ্ট করলি...” সবাই তাকিয়ে দেখে সে ফিল্টারে আগুন ধরিয়ে উল্টো দিক দিয়ে দিব্যি সিগারেট টানছে নাক মুখ কুঁচকে।



সবাই একসাথে বসে স্পারটাকাস নিয়ে আলোচনা করছে। এক ভাই বলে উঠলেন, -এইটা রাশিয়ার জার দের নিয়ে না?

-না ভাই, এইটা প্রাচীন গ্রিস নিয়া।

-ওই একই হইল।

-কি বলেন ভাই, গ্রিস তো নিচে, রাশিয়া তো উপরে।

মন্তব্য ২ টি রেটিং +১/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ১১ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৯:২১

পরিবেশ বন্ধু বলেছেন: ভালা লাগল নবপ্রজন্মের আড্ডায় দাওয়াত

১২ ই ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ১০:০৭

মুশফিক আব্দুল্লাহ বলেছেন: :) ধন্যবাদ। :)

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.