নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আবোলতাবোল

মুশফিক আব্দুল্লাহ

কিছুই বলার নেই।

মুশফিক আব্দুল্লাহ › বিস্তারিত পোস্টঃ

াহায্য চাই, তথ্য সাহায্য।

২১ শে মে, ২০১৩ সন্ধ্যা ৭:৩৪

ছোটবেলায় গরম পড়লেই আব্বু চুল ন্যাড়া করে দিত জোর করে। যখন ক্লাস ২ তে পড়ি, তখন একদিন ন্যাড়া করে দিতে চাইলে আমি বেঁকে বসি। আব্বু তখন ময়মনসিংহের বড়বাজার থেকে সম্ভবত একটা দাবা আর বাগাডুরা (একধরনের বোর্ডগেম) কিনে আনেন এই শর্তে যে আমি চুল কাটব। সেই থেকে দাবা খেলা শুরু। একরাতে বেসিক শিখে আব্বুকে হারিয়ে দিয়ে ভাবছিলাম আব্বু মনে হয় সত্যিই আমার কাছে হেরেছে। খুশি আর বাধ মানছিল না। আমি এত্ত ভাল খেলোয়াড়!!! বাহ!! :দ :দ যাই হোক, দাবার প্রতি ভালবাসাও সেই থেকে শুরু। এখন আমি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে পড়ছি। কলেজ লাইফে ইচ্ছা থাকা সত্ত্বেও কোন টুর্নামেন্টে খেলতে পারি নাই কলেজের কঠোর আবাসিক নিয়ম কানুনের জন্য। এখন আমি আমার পুরনো ইচ্ছাটা পূর্ণ করতে চাই। নিয়মিত দাবা খেলে যেতে চাই। কিন্তু কোন কোন টুর্নামেন্ট কখন হয় বা কোন টুর্নামেন্টে খেলার যোগ্যতা কি কিছুই জানি না। রেটিং এ লিস্টেড হওয়ার নিয়মও জানি না। কেউ কি কষ্ট করে আমার প্রশ্নগুলোর উত্তর দিবেন? কিভাবে আমি ফিদে মাস্টার, আন্তর্জাতিক মাস্টার সব শেষে গ্রান্ড মাস্টার হতে পারি?? এজন্য যত সময়ই লাগুক, আমি সেটা দিব। গ্র্যান্ড মাস্টার হওয়ার স্বপ্ন আমার যখন থেকে এটা সম্পর্কে জেনেছি তখন থেকেই। প্লিজ কেউ হেল্প করুন।

মন্তব্য ২ টি রেটিং +০/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ২১ শে মে, ২০১৩ সন্ধ্যা ৭:৪০

আরহাসান বলেছেন: সবার আগে খোজ নেন আপনার বিশ্ববিদ্যালয়ে "দাবা ক্লাব" আছে কিনা (থাকার কথা) ..সেখানে জয়েন করুন।
নেক্সট, একদিন সময় করে জাতীয় কৃড়া(সরি বানান টা পারসিনা) পরিষদ এ দাবা ফেডারেশন এ চলে জাবেন, সব তথ্য পেয়ে জাবেন।

২১ শে মে, ২০১৩ সন্ধ্যা ৭:৪৬

মুশফিক আব্দুল্লাহ বলেছেন: ধন্যবাদ। আমার জানামতে এধরনের ক্লাব নেই। জাতীয় ক্রীড়া পরিষদ বায়তুল মোকাররমের ওদিকে না?

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.