| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
গ্রামীনফোনের ইন্টারনেট অফার থেকে জানতে পারলাম তারা ১ জিবি এবং ২ জিবি নেটে ২০০% বোনাস দিচ্ছে। যারপরনাই খুশি হয়ে গেলাম। গ্রামীন যত ডাকাতিই করুক, নেটওয়ার্ক যে তাদের সবচেয়ে ভালো তাতো অস্বীকার করার কোন উপায় নেই। হিসাব করে দেখলাম, এয়ারটেলে ৪ জিবি কিনি ৩৫৬ টাকা দিয়ে। সেখানে গ্রামীন যদি ৬ জিবি দেয় (২ জিবি+ ২০০% বোনাস) মাত্র ৪১৪ টাকায়, তা তো খুবই খুশির বিষয়!!! গ্রামীনফোন তাহলে এতদিনে একটু জাতে আসলো!! আমাদের মত আম-কাস্টমারের কষ্ট বুঝল!! ঝটপট কিনে ফেললাম ২ জিবি প্যাকেজ, বিকাশ থেকে ৪১৪ টাকা রিচার্জ করে।
মেসেজ আসলো, “২ জিবি প্যাকেজ এক্টিভ হয়েছে ২৮ দিনের জন্য।”
ভেরি গুড!!
এবার আসলো বোনাসের মেসেজ। মনে খুশির ফোয়ারা বইছে!! ওপেন করার সাথে সাথে রাগে মনে হল এখনই গিয়ে গ্রামীনের অফিসে সামনে যারে পাই তারেই পেটানো শুরু করি। শ্যালকের ছানারা বোনাস দিয়েছে ঠিকই ৪ জিবি। ব্যবহারের কিছু “অল্প” শর্তও দিয়ে দিয়েছে। আমি এই বোনাস ব্যবহার করতে পারব শুধু রাত ২ টা থেকে দুপুর ১২ টা পর্যন্ত, মেয়াদ ৭ দিন। -_-
৫ দিনে খরচ হয়েছে এখন পর্যন্ত ১০০ এমবির মত বোনাস ইন্টারনেট। সকাল দশটায় ইউজ করলেও কাটে মেইন ইন্টারনেট ব্যালান্স থেকে। কানে ধরছি ভাই!!! আর জীবনেও গ্রামীণের ইন্টারনেট প্যাকেজ নিব না!!!
৩০ শে সেপ্টেম্বর, ২০১৫ বিকাল ৪:৫১
মুশফিক আব্দুল্লাহ বলেছেন: ইস্ট নরওয়েজিয়ান কোম্পানি! -_-
২|
৩০ শে সেপ্টেম্বর, ২০১৫ সকাল ৮:২২
গিগাবাই২ বলেছেন: এয়ারটেল ১ জিবি প্যাকেজ এ ১ জিবি বোনাস দেয়।
৩০ শে সেপ্টেম্বর, ২০১৫ বিকাল ৪:৪৯
মুশফিক আব্দুল্লাহ বলেছেন: মেয়াদ আর দাম কত ভাই? জানেন?? ![]()
৩|
৩০ শে সেপ্টেম্বর, ২০১৫ সকাল ৯:৫৯
সাগরের হাসি বলেছেন: ভাই সবচেয়ে সুন্দর একটা প্যাকেজ বলি। এই মুহুর্তে বেস্ট। ভ্যাটসহ ৮৭ টাকায় বাংলালিংকের ১ জিবি নেট নিবেন। মনে রাখবেন ৮৭ টাকা রিচার্জ করলেও প্যাকেজটি চালু হবে। কিন্তু এভাবে কিনবেন না। এতে সমস্যা আছে। বরং ৮৭ টাকার উপরে ব্যালান্স রেখে *৫০০০*৫১৬# ডায়াল করে প্যাকেজটি কিনুন। ৭ দিনের মেয়াদ পাবেন। ৭ম দিনের দিন অটোরিনিউ সহ ১ টাকার- ৩ এমবি প্যাকেজ কিনুন। আগের প্যাকেজের রয়ে যাওয়া ডাটা এতে যোগ হয়ে যাবে। প্রতিদিন ১ টাকা করে কাটবে আর আপনি ইচ্ছা মত যতদিনে ইচ্ছা ১ জিবি নেট শেষ করবেন। শেষ হলে একই প্রক্রিয়ায় আবার কিনবেন।
কিন্তু মনে রাখবেন, ৮৭ টাকা সরাসরি রিচার্জ করেও প্যাকেজটি কেনা যায়, কিন্তু এভাবে কিনলে আপনার ১ টাকার প্যাকেজে আগের ডাটা যোগ হবে না। ধন্যবাদ।
৩০ শে সেপ্টেম্বর, ২০১৫ বিকাল ৪:৫১
মুশফিক আব্দুল্লাহ বলেছেন: অনেক ধন্যবাদ ভাই। উপকারী তথ্য দিলেন। ![]()
অপেক্ষায় আছি কবে নম্বর অপরিবর্তিত রেখে অপারেটর চেঞ্জ করার সুবিধা চালু হবে। আট বছর ধরে গ্রামীন ইউজ করি তো, সবখানেই একই নম্বর দেয়া। এজন্য শুধু চেঞ্জ করতে পারছি না।
©somewhere in net ltd.
১|
৩০ শে সেপ্টেম্বর, ২০১৫ ভোর ৬:৫০
কি করি আজ ভেবে না পাই বলেছেন: হা হা হা
ইহারা হইলো নব্য ইষ্ট ইন্ডিয়া কোম্পানী