| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
শতাধিক লোকের মৃত্যুতে আমরা হা হুতাশ ছাড়া কিছুই করতে পারিনা। আমাদের জনসচেতনা শুধুমাত্র “স্স্টুপিডিটি” নিয়ে। কয়েকদিন থাকবো এই প্যাচাল নিয়ে সোশাল নেটওয়ার্ক থেকে টিভি টক শো কিংবা বিয়ে বাড়ি সব জায়গায় একই প্যাচাল, একই প্রশ্ন বারবার “দেখলেন কিভাবে মানুষ গুলো মরলো”।
এইদেশে সবচেয়ে স্বস্তা হলো মানুষের জীবন। আমরা নীতিহীন, অনৈতকতা, দুণীর্তিপরায়ন একটা সমাজ ব্যবস্থা গড়ে তুলেছি ধীরে ধীরে। অনেকটা গ্রীড ব্যবস্থার মতো একে অপরের সাথে জড়িয়ে পরছি। কেউ না কেউ নিজেদের ঘরের লোক জড়ায় পরছে এই গ্রীডে। পরিবর্তনটা শুরু করতে হবে নিজেদের থেকে, তারপর অন্যরা। সেটা যেহেতু এই মুহুর্তে সম্ভব না আমাদের এই মৃত্যুর মিছিল চলতেই থাকবে।
অর্থনীতক পরিস্থিতি আরও ম্যাচুর লেভেল না যাওয়া পযর্ন্ত এই সংবাদ হয়তো পেতেই থাকবো।
মৃতুদের রুহের মাগফেরাত কামনা করে-আমিন ।
©somewhere in net ltd.