নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

িবখাউজ

সামহয়ােরেলখহর্িচ্ছা

প্রবাসদাস

ভােলাবািসেদশ

প্রবাসদাস › বিস্তারিত পোস্টঃ

মুক্তাগাছার মন্ডা

২৬ শে নভেম্বর, ২০১২ রাত ৮:১৫

হাজারো ঐতিহ্যের দেশ আমাদের এই বাংলাদেশ । এর আনাচে -কানাচে ছড়িয়ে আছে নানা ঐতিহ্য। কোনো কোনো স্থানে এমন কিছু উল্লেখযোগ্য বস্তু আছে যার কারণে ঐ স্থানটি বিখ্যাত হয়ে আছে। যেমন কুমিল্লার রসমালাই , পোড়াবাড়ির চমচম, বগুড়ার দই , নাটোরের কাঁচা গোল্লা , নেত্রকোনার বালিশ ইত্যাদি। তেমনি মুক্তাগাছার সাথে মিশে আছে ঐতিহ্যবাহী মিষ্টিজাত দ্রব্য মন্ডার নাম । মুক্তাগাছার মন্ডার নাম শুনেননি ভোজন রসিকদের মাঝে এমন লোক খুঁজে পাওয়া মুশকিল। মুক্তাগাছায় বেড়াতে এলে মুক্তাগাছার জমিদারদের বাড়ি দেখে যাওয়া যেমন অপরিহার্য । তেমনি এখান থেকে প্রকৃত মন্ডার স্বাদ না নিয়ে ফিরে গেলে ভ্রমণটাই অসম্পূর্ণ থেকে যায় । মুক্তাগাছায় বেড়াতে এসেছেন অথচ পরিজনের জন্য মন্ডা নিয়ে যাননি এমন লোক পাওয়া দুষ্কর । মন্ডার অভিনব জন্ম কাহিনী নিয়ে একটি কিংবদন্তী রয়েছে। আজ থেকে দু"শ বছর আগে মুক্তাগাছার প্রসিদ্ধ মন্ডার জনক গোপাল পালকে স্বপ্নে এক ঋষি তাকে মন্ডা বানানোর কৌশল শেখান। দুধ ও চিনি দিয়ে তৈরি করতে হয় মন্ডা । তদানীন্তন মুক্তাগাছার জমিদার সূর্যকান্ত আচার্য চৌধুরীর রাজদরবারে গোপাল পাল এই মন্ডা খেয়ে মহারাজ পেলেন পরমতৃপ্তি আর বাহবা দিলেন গোপালকে। তখন থেকেই যাত্রা শুরু হলো মন্ডার । মুক্তাগাছার মন্ডা এমনই এক খাদ্য যা একবার খেলে আবার খেতে ইচ্ছে করে। মুক্তাগাছা ও ময়মনসিংহের বেশ কিছু মিষ্টির দোকানে মন্ডা বিক্রি হয় তবে স্বাদে ও বৈশিষ্টে তা গোপাল পালের মন্ডার মতো নয়। দূর-দুরান্ত থেকে এখানে ক্রেতারা ছুটে আসেন । সারাদিন গ্রাহকদের ভিড় এখানে লেগেই থাকে। কর্মচারীরাও সদাব্যস্ত থাকে গ্রাহকদের চাহিদা পূরণে। অনেক সময় দোকানের সামনে গাড়ির লাইন পড়ে যায়।

মন্তব্য ৯ টি রেটিং +২/-০

মন্তব্য (৯) মন্তব্য লিখুন

১| ২৬ শে নভেম্বর, ২০১২ রাত ৮:২৯

মেহেদী হাসান মানিক বলেছেন: হুম
ঠিক কথা বলেছেন। কত খাইছি মন্ডা এইবার পুজার সময়েও।

২| ২৬ শে নভেম্বর, ২০১২ রাত ৮:৩৩

প্রবাসদাস বলেছেন: দাম বাড়াইছে ।

৩| ২৬ শে নভেম্বর, ২০১২ রাত ৮:৩৬

মেহেদী হাসান মানিক বলেছেন: আমি এইবার দাম দেই নাই তাই কইতে পারতাছি না ?/
কত দাম এখন???

৪| ২৬ শে নভেম্বর, ২০১২ রাত ৮:৩৭

অচিন.... বলেছেন: dam baraise :(

৫| ২৬ শে নভেম্বর, ২০১২ রাত ৮:৪১

ইনফেকশন বলেছেন: খাই নাই কখনও, খুব মজা নাকি?

৬| ২৬ শে নভেম্বর, ২০১২ রাত ৮:৪৪

গ্রাম্যবালিকা বলেছেন: খাইনি! টেষ্টি নাকি?

এইবার বাড়ি যাওয়ার সময় খাব, দেখি।

৭| ২৬ শে নভেম্বর, ২০১২ রাত ৮:৪৫

প্রবাসদাস বলেছেন: ৩৮০ টাকা কেজি।

৮| ২৬ শে নভেম্বর, ২০১২ রাত ৮:৪৮

মেহেদী হাসান মানিক বলেছেন: ৩২০ কইরা মুনয় কিঞ্ছিলাম কিছুদিন আগে

৯| ২৬ শে নভেম্বর, ২০১২ রাত ৮:৫২

আকাশদেখি বলেছেন: অনেক দিন পর দেখলাম

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.