নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

মির্জা জুনায়েদ

মির্জা জুনায়েদ › বিস্তারিত পোস্টঃ

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে এক জাসদ নেতা এবং এক আওয়ামী লীগকর্মীকে কুপিয়েছে জামায়াত-শিবিরকর্মীরা।

০৩ রা এপ্রিল, ২০১৩ রাত ১২:২৮





আহত আরিফুল ইসলাম উইল (৪০) শিবগঞ্জ উপজেলা জাসদের সাধারণ সম্পাদক। অন্যজন হলেন তসলিম উদ্দিন (৪২)।



আরিফুলের দুই পা এবং বাম হাতের রগ কেটে দেয়া হয়েছে। আশঙ্কাজনক অবস্থায় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হলে সেখান থেকে তাকে ঢাকা পঙ্গু হাসপাতালে নেয়ার পরামর্শ দেয়া হয়।



আহত দুজনেরই বাড়ি উপজেলার গোবিননগর গ্রামে। আরিফুল শিবগঞ্জ ইউনিয়ন পরিষদের ১ নম্বর ওয়ার্ডের সদস্য।



মঙ্গলবার রাতে শিবগঞ্জ পৌর এলাকার একাডেমি মোড়ে তারা হামলার শিকার হন বলে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানিয়েছেন শিবগঞ্জ থানার এসআই আব্দুর রাজ্জাক।



তিনি বলেন, “রাত সাড়ে ৮টার দিকে একাডেমির মোড়ে একটি চায়ের দোকানে চা পান করার সময় জামায়াত-শিবিরকর্মীরা তাদের দুজনের ওপর অতর্কিতে হামলা চালিয়ে কুপিয়ে মারাত্মকভাবে আহত করে।”



ঘটনার প্রত্যক্ষদর্শী আরিফুলের প্রতিবেশী আজিমউদ্দিন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, বুধবার রাজশাহী বিভাগে হরতালের সমর্থনে শিবিরের একটি মিছিল থেকে ওই দুজনের ওপর হামলা হয়।



আজিমই আহতদের আত্মীয়-স্বজনকে খবর দিয়ে দুজনকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার ব্যবস্থা করেন।



রামেক পুলিশ ফাঁড়ির এসআই উত্তম কুমার জানান, আরিফুল ও তসলিমকে হাসপাতালে আনার সঙ্গে সঙ্গে অপারেশন থিয়েটারে নিয়ে যাওয়া হয়।



হাসপাতালের অর্থোপেডিক বিভাগের চিকিৎসক কে বি দাশ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “আরিফুলের দুই পা এবং বাম হাতের রগ কেটে দেয়া হয়েছে। দুজনের শরীরের বিভিন্ন স্থানে ধারালো অস্ত্রের জখম রয়েছে।”



আরিফুলকে ঢাকায় নেয়ার পরামর্শ দিয়েছেন চিকিৎসকরা। গভীর রাতে তাকে ঢাকা পাঠানোর বন্দোবস্ত চলছিল।

মন্তব্য ৩ টি রেটিং +০/-০

মন্তব্য (৩) মন্তব্য লিখুন

১| ০৩ রা এপ্রিল, ২০১৩ রাত ১২:৩০

মহাসচিব বিশ্ব ব্লগ সংস্থা বলেছেন: ব্লগার জরিপ-২৪, চলছে আপনার মতামত জানানোর জন্য আহবান করা যাচ্ছে।

২| ০৩ রা এপ্রিল, ২০১৩ রাত ১২:৩১

টাইম পাস বলেছেন:

৩| ০৩ রা এপ্রিল, ২০১৩ রাত ১২:৫৪

আমি ব্লগার হইছি! বলেছেন: পুলিশ মেরে বোমা মেরে
তবু বলে শান্তির,
কর্মসূচি সফল বলা
ভিষণ বিভ্রান্তির!
শান্তি হলো কোথায় রে ভাই
মানুষ মরে রাস্তায়,
আদর্শেরই মিছিল গুলোয়
বোমা আনে বস্তায়!

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.