| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
নাফিস রেজা
অনেক কিছু জানার ইচ্ছা ছিল, কিন্তু অনেক কম জানা হল......
সবাই কেমন আছেন? আশা করি ভালই আছেন। আজ একটি দারুন খুশির খবর দেব। যারা ইন্টারনেট নিয়ে ঘাটাঘাটি করেন তারা জানেন ইন্টারনেটের অনেক জায়গাতেই এখন বাংলা ভাষার প্রচলন শুরু হয়েছে। ফেসবুক, গুগল, ইয়াহু ইত্যাদি সাইটে বাংলা যুক্ত হয়েছে। সফটওয়্যারে গেলে শুধু মাত্র ওপেনসোর্স কিছু সফটওয়্যারে বাংলা ভাষা যুক্ত আছে। এখন আমাদের জন্য খুশির খবর হল জনপ্রিয় এবং ফ্রি এন্টিভাইরাস সফটওয়্যার অ্যাভাস্ট -এ যুক্ত করা হয়েছে বাংলা ভাষা! এটিই প্রথম এন্টিভাইরাস সফটওয়্যার যেখানে বাংলা ভাষা যুক্ত করা হলো!
অনেকেই বাংলা ইন্টারফেস ব্যবহার করতে চান না “ভুতুরে বাংলা” -র জন্য। যে বাংলা লেখা পড়ে সহজে বুঝা যায়না তাকেই “ভুতুরে বাংলা” নাম দিয়েছি আমি
। বিশেষ করে ভারতীয় বাংলাতে প্রচলিত বাংলা স্টাইল আমাদের বুঝতে অসুবিধা হয়। অ্যাভাস্টের বাংলা ল্যাঙ্গুয়েজ প্যাকে “ভুতুরে বাংলা” বাদ দিয়েছি। আশা করি ইংরেজীর চেয়ে বাংলাকে কঠিন না লেগে সহজই লাগবে
। চলুন দেখি বাংলাতে আপনি কি কি দেখতে পাবেন ?
অ্যাভাস্টের প্রধান ইন্টারফেস
অ্যাভাস্টের রিয়েল টাইম শিল্ড ইন্টারফেস
এভাস্টের আপডেট ইন্টারফেস
অটো-আপডেট নটিফিকেশন
ভাইরাস সনাক্ত নটিফিকেশন
নতুন ইন্টারনেট সংযোগের পর ফায়ারওয়াল সেটিং ইন্টারফেস
সয়ংক্রিয় ফায়ারওয়াল সেটিং নটিফিকেশন
এপ্লিকেশনের জন্য সয়ংক্রিয় ফায়ারওয়াল সেটিং নটিফিকেশন
ভাইরাস স্ক্যান ফলাফল ইন্টারফেস
তথ্য ইন্টারফেস
কেমন লাগল? আশা করি ভালই লেগেছে ![]()
চাইলে এখনই ডাউনলোড করে রাখতে পারেন অ্যাভাস্ট ফ্রি এন্টিভাইরাস
চলুন এবার দেখা যাক কিভাবে অ্যাভাস্টে বাংলা ভাষা সক্রিয় করবেন। অ্যাভাস্ট এর বাংলা ল্যাঙ্গুয়েজ প্যাক ডাউনলোড করার জন্য আপনার ইন্টারনেট কানেকশন অবশ্যই চালু থাকতে হবে। এটি মাত্র ১-২ মেগাবাইট ব্যান্ডউইথ খরচ করবে।
অ্যাভাষ্টে বাংলা ভাষা সক্রিয় করার জন্য সর্বনিম্ন ভার্সন হতে হবেঃ 7.0.1451
অ্যাভাস্টে বাংলা ভাষা সক্রিয় করাঃ
বাংলা ভাষা সক্রিয় করার জন্য ডেস্কটপ থেকে অ্যাভাস্টের সর্টকট এ ক্লিক করে অথবা অ্যাভাস্টের ট্রে আইকনে ক্লিক করে অ্যাভাস্ট ইন্টারফেস চালু করুন। এবার অ্যাভাস্ট ইন্টারফেসের এর ডান কোনা থেকে SETTINGS এ ক্লিক করুন।
এবার বাম থেকে Language এ ক্লিক করুন এবং তারপর ডান থেকে Install additional languages বাটনে ক্লিক করুন।
তাহলে যে উইন্ডো আসবে সেখান থেকে “বাংলা” কে টিক চিহ্ন দিয়ে OK তে ক্লিক করুন।
তারপর ডাউনলোড এবং ইনস্টল হওয়া পর্যন্ত অপেক্ষা করুন। (এ সময় অবশ্যই ইন্টারনেট সংযোগ লাগবে।)
এবার Finish বাটনে ক্লিক করে SETTINGS উইন্ডোতে তে ফিরে যান।
এখন SETTINGS উইন্ডোতে Languages অংশ থেকে “বাংলা” সিলেক্ট করে OK বাটনে ক্লিক করে বের হয়ে আসুন। তাহলেই দেখবেন বাংলা ভাষা সক্রিয় হয়ে গেছে।
বাংলা ফন্টের আকার নিয়ে সমস্যা?
উইন্ডোজ ৮ এ বাংলার জন্য ব্যবহার করা হয়েছে Nirmala UI ফন্ট।
Nirmala UI: বাংলার ভাষার জন্য উইন্ডোজ ৮ পর্যন্ত যত ফন্ট মাইক্রোসফট তৈরি করেছে তার মধ্যে Nirmala UI ফন্টটিই বেষ্ট বলা যায়। এটি কেন বেষ্ট তা উপরের চিত্র গুলোতে বাংলা লেখা দেখেই আশা করি বুঝতে পারছেন। এটি বাংলার জন্য উইন্ডোজ ৮ এর ডিফল্ট ফন্ট হিসেবে থাকে।
কিন্তু উইন্ডোজ ৮ এর আগের ভার্সন গুলোতে বাংলা ভাষার জন্য দেয়া হয়েছিল Vrinda ফন্ট, যা সাধারন ফন্ট থেকে খুব ছোট এবং ব্যবহার করার উপযোগী নয় বললেই চলে। তার বিকল্প হিসেবে সিয়াম রূপালী ফন্টটি অভ্র দিয়ে ঠিক করা যায়। কিন্তু তা ভাল কাজ করে শুধু মাত্র ওয়েব পেজে। আপনি ফোল্ডারে বাংলা লিখুন বা কোন সফটওয়্যারের বাংলা ল্যাঙ্গুয়েজ প্যাক চালু করলে তা তেমন পরিষ্কার দেখাতে পারবেন না!
তাহলে কি এখন অ্যাভাস্ট বাংলা ল্যাঙ্গুয়েজ প্যাক শুধু উইন্ডোজ ৮ এর ব্যাবহার কারীরাই চালাবে!
না! যেখানে সমস্যা আছে সেখানে নিশ্চয় সমাধানও তো আছে! আমি সমস্যাটির একটি সিম্পল এবং ১০০% কার্যকরী একটি সমাধান দিচ্ছি। আমরা উইন্ডোজ ৮ এর নির্মলা ইউ আই ফন্টটিকে উইন্ডোজ এক্সপি, ভিস্তা এবং সেভেনে এর ডিফল্ট ফন্ট হিসেবে সেট করে দেব।
কাজটি করার জন্য Nirmala UI ফন্ট এবং Font Fixer সফটটি লাগবে।
ফন্টঃ
প্রথমে এখান থেকে Nirmala UI ফন্টটির জিপ ফাইলটি ডাউনলোড করুন।
এবার স্টার্ট মেনু থেকে Run এক ক্লিক করুন বা Windows Key + R চাপ দিয়ে Run উইন্ডো চালু করে Fonts লিখে Enter চাপ দিয়ে ফন্ট ফোল্ডার চালু করুন।
তারপর “Nirmala UI (Win8 RP).zip” জিপ ফাইলটি এক্সট্রাক্ট করুন, তাহলে Nirmala.ttf এবং NirmalaB.ttf নামের দুটি ফাইল দেখতে পাবেন। ফাইল দুটিকে Fonts ফোল্ডারে কপি-পেস্ট করে রাখুন।
Font Fixer:
এবার আপনার Font Fixer সফটওয়্যারটি লাগবে। এটি অভ্রের সাথেই দেয়া থাকে। তাই যাদের অভ্র আছে তাদের ডাউনলোড করা লাগবে না। যাদের নেই তারা এখান থেকে ছোট সফটটি ডাউনলোড করে নিন। ডাউনলোড করে Font Fixer টি চালু করুন। আর যারা অভ্র ব্যবহার করেন তারা C ড্রাইভ অথবা আপনার উইন্ডোজ যে ড্রাইভে সেটআপ করেছেন সে ড্রাইভে (যাকে সিস্টেম ড্রাইভ বলে) গিয়ে Program Files (৬৪ বিট অপারেটিং সিস্টেম হলে Program Files (x86)) থেকে Avro keyboard ফোল্ডারে গিয়ে Font Fixer.exe এ ডাবল ক্লিক করে Font Fixer চালু করুন।
এবার Font Fixer এ Font Name বক্সে লিখুন “Nirmala UI” এবং তারপর Fix it বাটনে ক্লিক করুন। [বানান ঠিক করে লিখুন, নামের আগে পরে কোন স্পেস হবে না।]
এবার Restart Now বাটনে ক্লিক করে উইন্ডোজ রিস্টার্ট করুন। তাহলেই কাজ শেষ।
এখন আপনি উইন্ডোজ ৮ এর মতই পরিষ্কার বাংলা লিখা দেখতে পাবেন।
কাজটি করে আপনি উইন্ডোজ Xp, Vista এবং 7 এ সব যায়গাতেই পরিষ্কার বাংলা দেখতে পাবেন। যেমনঃ
আপনি ফোল্ডার এবং ফাইলের নাম বাংলাতে লিখলে তা পরিষ্কার ভাবে দেখতে পাবেন।… ইত্যাদি।
অ্যাভাস্ট ডাউনলোড
কপিরাইটঃ [sb]টিউনারপেজ
১৫ ই জুলাই, ২০১৩ দুপুর ২:৫৮
নাফিস রেজা বলেছেন: ধন্যবাদ ভাই ....
©somewhere in net ltd.
১|
১৫ ই জুলাই, ২০১৩ সকাল ১১:৩৫
এহসান সাবির বলেছেন: ব্লগে স্বাগতম। ভালো পোস্ট।